এক্সপ্লোর

Holi Special Cars :  এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে

Auto : সাদা বা রুপোলি রঙের ক্ল্যাসিক পছন্দের বাইরে বেরিয়ে টাটা (Tata), কিয়া (Kia), রেনল্ট (Renault) এবং স্কোডার (Skoda) মতো কোম্পানিগুলো নিয়ে এসেছে দুর্দান্ত সব কালার অপশন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গাড়ির বাজারে হোলিতে নতুন রঙের ছোঁয়া, টাটা, কিয়া, রেনল্ট, স্কোডার নতুন মডেল।
  • টাটা সিয়েরা, কিয়া সেল্টোস, রেনল্ট ডাস্টার, স্কোডা কুশাকের বিশেষ রঙের সম্ভার।
  • টাটা পাঞ্চ ইভির দাম কমেছে, নতুন ফেসলিফ্টে আকর্ষণীয় অফার।
  • পাঞ্চ ইভিতে ৩০/৪০ কিলোওয়াট ব্যাটারি, ৪৬৮ কিমি রেঞ্জ, আজীবন ওয়ারেন্টি।

Auto :  হোলি মানেই রঙের উৎসব, আর এই উৎসবের আমেজ গায়ে মেখে ভারতের গাড়ি বাজারেও লেগেছে নতুন রঙের ছোঁয়া। সাদা বা রুপোলি রঙের ক্ল্যাসিক পছন্দের বাইরে বেরিয়ে টাটা (Tata), কিয়া (Kia), রেনল্ট (Renault) এবং স্কোডার (Skoda) মতো কোম্পানিগুলো নিয়ে এসেছে দুর্দান্ত সব কালার অপশন।

এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলো কী কী নতুন রঙে সেজেছে, দেখে নিন একনজরে:

টাটা সিয়েরা (Tata Sierra)
আইকনিক টাটা সিয়েরা নতুন অবতারে ফেরার পাশাপাশি তার কালার প্যালেটেও এনেছে চমক।

আন্দামান অ্যাডভেঞ্চার (Andaman Adventure): এটি একটি উজ্জ্বল হলুদ রং যা রাস্তাঘাটে সবার নজর কাড়তে বাধ্য।

বেঙ্গল রুজ (Bengal Rouge): আভিজাত্যে ঘেরা একটি গভীর মেরুন শেড।

কুরগ ক্লাউড (Coorg Cloud): এটি একটি শান্ত ও স্নিগ্ধ ধূসর রঙের শেড।

কিয়া সেল্টোস (Kia Seltos)
কিয়া সেল্টোস সবসময়ই স্টাইলিশ রঙের জন্য পরিচিত। এবার তাদের কালেকশনে ১০টিরও বেশি অপশন থাকলেও বিশেষ নজর কেড়েছে:

ম্যাগমা রেড (Magma Red): কালো ছাদের (Aurora Black Pearl roof) সাথে এই লাল রঙের কম্বিনেশনটি অত্যন্ত স্পোর্টি।

ফ্রস্ট ব্লু ও আইভরি সিলভার গ্লস: যারা একটু মার্জিত কিন্তু আধুনিক রঙ পছন্দ করেন, তাদের জন্য এই দুটি অপশন সেরা।

এক্স-লাইন ট্রিমে পাওয়া যাচ্ছে সেই চিরচেনা ম্যাট গ্রাফাইট (Matte Graphite)।

রেনল্ট ডাস্টার (Renault Duster)
নতুন প্রজন্মের ডাস্টার আসছে অ্যাডভেঞ্চার প্রেমীদের কথা মাথায় রেখে। এর মোট ৬টি রঙের মধ্যে বিশেষ হল:

জেড মাউন্টেন গ্রিন (Jade Mountain Green): পাহাড় বা জঙ্গলের পথে ভ্রমণের মেজাজ ফুটিয়ে তুলতে এই সবুজ রঙটি অনন্য।

অন্যান্য রঙের মধ্যে রয়েছে সানসেট রেড, রিভার ব্লু এবং স্টিলথ ব্ল্যাক।

স্কোডা কুশাক (Skoda Kushaq)
কুশাকের আপডেট মডেলে যোগ হয়েছে তিনটি নতুন এবং আকর্ষণীয় রং:

শিমলা গ্রিন (Shimla Green): এটি একটি ডিফারেন্ট শেড যা কুশাকের নতুন লুকের সাথে দারুণ মানানসই।

চেরি রেড (Cherry Red): সাধারণ লালের চেয়ে এটি কিছুটা গাঢ় এবং প্রিমিয়াম ফিনিশ দেয়।

স্টিল গ্রে (Steel Grey): যারা একটু ক্লাসি স্মার্ট লুক পছন্দ করেন, তাদের জন্য এটি আদর্শ।

ফেসলিফ্টয়ের সঙ্গে সঙ্গে দামও কমে গিয়েছে, এমন সম্ভবত অটোমোবাইল ইন্ডাস্ট্রির ইতিহাসে আগে দেখা যায়নি। কিন্তু টাটার পাঞ্চ ইভি হল এমন এক গাড়ি যার দাম ফেসলিফ্টয়ের সঙ্গে সঙ্গে কমে গিয়েছে। আর এর কারণ হয়তো একটাই, টাটা এই মুহূর্তে পাঞ্চ ইভিকেই পাখির চোখ করছে। ও চাইছে এই গাড়ির বিক্রি যাতে আরও বেশি হয়। যদিও পাঞ্চ ইভির এই ফেসলিফ্ট ছোট কোনও বদল নয়।

৯ লক্ষ ৬০ হাজার টাকা থেকে শুরু হয় পাঞ্চ ইভির দাম। এই দাম পাঞ্চ ইভির আগের মডেলের থেকে অনেকটাই কম। যদিও এই গাড়ির টপ মডেলের দাম ১২ লক্ষ ৫০ হাজার টাকা। যা আগের গাড়ির থেকে কিছুটা হলেও সস্তা। এ ছাড়াও এই গাড়িতে দেওয়া ৩০ বা ৪০ কিলোওয়াট পার আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে। এ ছাড়াও এই গাড়িতে রয়েছে ৪৬৮ কিলোমিটারের রেঞ্জ ও আজীবন ব্যাটারির ওয়ারেন্টি। এক কথায় পয়সা উসুল অফার বলাই যায়।

Frequently Asked Questions

হোলির উৎসবে গাড়ি বাজারে নতুন কী রঙের ছোঁয়া লেগেছে?

হোলির আমেজ গায়ে মেখে গাড়ি বাজারে টাটা, কিয়া, রেনল্ট এবং স্কোডার মতো কোম্পানিগুলো নতুন ও আকর্ষণীয় কালার অপশন এনেছে।

টাটা সিয়েরা কোন কোন নতুন রঙে পাওয়া যাচ্ছে?

টাটা সিয়েরা 'আন্দামান অ্যাডভেঞ্চার' (উজ্জ্বল হলুদ), 'বেঙ্গল রুজ' (গভীর মেরুন) এবং 'কুরগ ক্লাউড' (শান্ত ধূসর) রঙের নতুন অবতারে এসেছে।

কিয়া সেল্টোসের কোন রঙগুলো এবার বিশেষ নজর কেড়েছে?

কিয়া সেল্টোসের 'ম্যাগমা রেড' (কালো ছাদের সাথে), 'ফ্রস্ট ব্লু', 'আইভরি সিলভার গ্লস' এবং এক্স-লাইন ট্রিমে 'ম্যাট গ্রাফাইট' রঙগুলি বিশেষ ভাবে নজর কেড়েছে।

রেনল্ট ডাস্টারের নতুন প্রজন্মের কোন রঙটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য উপযুক্ত?

নতুন প্রজন্মের ডাস্টারের 'জেড মাউন্টেন গ্রিন' রঙটি পাহাড় বা জঙ্গলের পথে ভ্রমণের মেজাজ ফুটিয়ে তুলতে অনন্য।

স্কোডা কুশাকের কোন নতুন রঙগুলো গাড়ির নতুন লুকের সাথে মানানসই?

স্কোডা কুশাকের 'শিমলা গ্রিন', 'চেরি রেড' এবং 'স্টিল গ্রে' রঙগুলি কুশাকের নতুন লুকের সাথে দারুণ মানানসই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Bill : UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল
UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget