এক্সপ্লোর

Price Rise : গরমে স্বস্তির আইসক্রিম অস্বস্তি বাড়াবে পকেটের ! বাড়ল দাম, কারণ কী জানেন ? 

Icecream Price Rise: পশ্চিম এশিয়ার উত্তেজনাকর পরিস্থিতির জন্য বাড়ল এই দুই প্রিয় জিনিসের দাম।

Icecream Price Rise: এবার আইসক্রিম, চকলেটেও প্রভাব ফেলছে ইরান-আমেরিকা যুদ্ধ। পশ্চিম এশিয়ার উত্তেজনাকর পরিস্থিতির জন্য বাড়ল  এই দুই প্রিয় জিনিসের দাম। মূলত, এই দুইয়ে ব্য়বহৃত উপাদানের দাম বৃদ্ধির জন্যই এমআরপি বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে কোম্পানিগুলি।

গরমে আইসক্রিম একপ্রকার রীতির মধ্যেই পড়ে
গরম পড়তেই ঘরে আইসক্রিম আসাটা একপ্রকার রীতির পর্যায়ে পৌঁছেছে। শেষ পাতে মিষ্টির পরিবর্তে এখন অনেকেই আইসক্রিম বা চকলেট পছন্দ করেন। আপনিও যদি এই দলের অংশ হন, তাহলে চিন্তা বাড়ল। কারণ, প্রিয় এই আইসক্রিমের খরচ বাড়াল কোম্পানিগুলি। যার ফলে ম্যাক্সিমাম রিটেল প্রাইস পড়বে প্রভাব। সম্প্রতি এই রবিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া।    

কেন এই পরিস্থিতির সৃষ্টি হল
এই দাম বৃদ্ধির মূল কারণ হতে চলেছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। মূলত, সাপ্লাই চেনে বিঘ্ন ঘটায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আইসক্রিম, চকোলেটে ব্যবহৃত বিদেশ থেকে আমদানি করা জিনিসের দাম বৃদ্ধির ফলেই এরকম অবস্থা হচ্ছে ভারতের বাজারে। কোম্পানিগুলি জানিয়েছে, পরিবহণে সমস্যা দেখা দেওয়ায়, আমদানি করা বাদাম, ড্রাই ফ্রুট ও কোকোয়া পাউডারের দাম বেড়ে গেছে। এগুলি আনার ভাড়া ও প্য়াকেজিংয়ের দাম বৃদ্ধির ফলে আইসক্রিম ও চকোলেটের দামও বাড়তে চলেছে।

আগের থেকে কত দাম বৃদ্ধি
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক বক্তব্যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাদাম ও ড্রাই ফ্রুটসের দাম প্রায় ১৫-২২ শতাংশ বেড়ে গিয়েছে। অনেক ব্র্যান্ডের ক্ষেত্রেই সময়টি খুবই খারাপ। কারণ, গ্রীষ্মকালীন চাহিদা বৃদ্ধির ফলে এই সময় আইসক্রিমের স্টক লাগে। ঠিক সেই সময় এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এর থেকে বেরিয়ে আসার জন্য এখনই কিছু করতে পারবে না কোম্পানিগুলি। 

কী বলছেন কোম্পানির মালিক
রিপোর্ট বলছে, ‘ন্যাচারালস আইসক্রিম’-এর ডিরেক্টর সিদ্ধান্ত কামাথ জানিয়েছেন-,ড্রাই ফ্রুট ও কোকোর মতো নির্দিষ্ট কিছু কাঁচামালের সরবরাহে টান পড়েছে। এই ধরনের অনেক পণ্যই আমদানি নির্ভর ও সমুদ্রপথে সাপ্লাই চেনের ওপর নির্ভরশীল। এখন এমন কিছু অঞ্চলও রয়েছে যা বর্তমানে ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রভাবিত। 

কত শতাংশ দাম বাড়িয়েছে কোম্পানি
সামগ্রিক কাঁচামাল ও উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে ‘ন্যাচারালস’ ইতিমধ্যেই তাদের পণ্যে গড়ে ১০ শতাংশ দাম বাড়িয়েছে। ‘মাদার ডেয়ারি’-র ম্য়ানেজমেন্ট ডিরেক্টর জয়তীর্থ চারী জানিয়েছেন, বিশ্ববাজারে পণ্যের দরের ওঠানামা ও পরিবহণ বা লজিস্টিকস খরচ বৃদ্ধির কারণে তারাও তাদের আইসক্রিমের দামে বৃদ্ধি করেছে।

একই পরিস্থিতি চকলেট প্রস্তুতকারকদের
তবে শুধু আইসক্রিম নয়, চকলেট উৎপাদনকারীরাও একই ধরনের চাপের মুখোমুখি হচ্ছেন। ‘পাসকাটি চকলেটস’-এর তরফে জানানো হয়েছে, গত এক বছরের তুলনায় ‘হ্যাজেলনাট’-এর দাম ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা দেবাংশ আশার জানান, হ্যাজেলনাট মূলত তুরস্ক থেকে আমদানি করা হয়; কিন্তু ওই অঞ্চলে ব্যাপক অস্থিরতার কারণে পণ্য পরিবহণ এখন সমুদ্রপথের পরিবর্তে আকাশপথের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। যার ফলে সামগ্রিক খরচ অনেকটাই বেড়ে গেছে।  
 

সেরা শিরোনাম

Gold Price: পুজোর আগে সোনার দামে বড় চমক, এবার কি দাম কমল অনেকটা? দেখে নিন আজকের রেটচার্ট
পুজোর আগে সোনার দামে বড় চমক, এবার কি দাম কমল অনেকটা? দেখে নিন আজকের রেটচার্ট
Bank Strike: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত
No Cost EMI: ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত খরচ?
ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত খরচ?
Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget