এক্সপ্লোর

Russian Oil: রাশিয়ার থেকে আর তেল কিনবে না ভারত? ট্রাম্পের মন্তব্যে কী প্রতিক্রিয়া সরকারের

Russian Oil Imports of India: ভারত সরকারের একটি সূত্রকে উদ্ধৃত করে এই খবর সামনে এনেছে সংবাদ সংস্থা এএনআই।

নয়াদিল্লি: রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রয়েছে বলে জানাল ভারত সরকারের একটি সূত্র। আমেরিকার চোখরাঙানির পর ভারতের তৈল শোধনকারী সংস্থাগুলির রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে বলে খবর সামনে আসে সম্প্রতি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনিও খবর পেয়েছেন। ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না বলে জেনেছেন। কিন্তু এই খবর সত্য নয় বলে এবার জানা গেল। (Russian Oil Imports of India)

ভারত সরকারের একটি সূত্রকে উদ্ধৃত করে এই খবর সামনে এনেছে সংবাদ সংস্থা এএনআই। বলা হয়েছে, রুশ সরবরাহকারীদের থেকে অশোধিত তেল কেনা অব্যাহত রয়েছে। আমদানি সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নির্ভর করে অশোধিত তেলের গুণমান, মজুত তেলের পরিমাণ, দাম, সরবরাহ, দীর্ঘমেয়াদি চুক্তির উপরই। (Russian Oil)

নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য লাগাতার ভারতকে কার্যত চোখ রাঙাচ্ছিল আমেরিকা। তাতে কাজ না হওয়ায়, সম্প্রতি ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেন ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর জরিমানা বা পেনাল্টি চাপানোর ঘোষণাও করেন তিনি। ভারত যদিও গোড়াতেই জানিয়েছিল, দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। 

কিন্তু এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এক সপ্তাহ আগে থেকেই রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারতের একাধিক তৈল শোধনকারী সংস্থা। সরকারি, বেসরকারি, সব সংস্থার কথাই তুলে ধরা হয়। শনিবার সকালে ট্রাম্পও সেই খবরে সায় দেন। জানান, তাঁর কাছেও খবর এসেছে। ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না। ভারতের দিকে নজর রাখছে তাঁর সরকার। তবে সত্য-মিথ্যা নিয়ে সন্দেহ আছে বলেও জানান তিনি।

আর ট্রাম্পের এই মন্তব্যের পরই সরকারি সূত্রকে উদ্ধৃত করে ANI জানায়, ভারতীয় সংস্থাগুলি রাশিয়ার থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। বিদেশমন্ত্রকের এক সূত্রের যে মন্তব্য তুলে ধরে ANI, তা হল, “ভারতের জ্বালানি কেনার সিদ্ধান্ত জাতী. স্বার্থ ও বাজারের পরিস্থিতির উপর নির্ভরশীল। ভারতীয় সংস্থাগুলি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে বলে খবর নেই আমাদের কাছে।”

সরকারি ভাবে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি যদিও। তবে একদিন আগে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের গলাতেও একই সুর ধরা পড়ে। তিনি সাফ জানিয়ে দেন, বাজারের পরিস্থিতি, চাহিদার কথা মাথায় রেখেই তেল আমদানি করে ভারত। এর নেপথ্যে কোনও রাজনৈতিক কৌশল নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
E 20 Petrol Contro : E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব
E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget