এক্সপ্লোর

Indian Rupee Falls: আরও দুর্বল হল ভারতের টাকা, এবার সর্বকালীন পতন, ৯০/৯৫-এ নেমে যাওয়ার আশঙ্কা

Rupee vs Dollar: ১০ জানুয়ারি বাজার বন্ধ হওয়ার সময়ই টাকার দরে সর্বকালীন পতন দেখা যায়।

নয়াদিল্লি: টাকার দামে সর্বকালীন পতন। ডলারের নিরিখে টাকার দাম হল ৮৬.২০ টাকা। শনিবার সকালে ডলার প্রতি টাকার দরে ৩৭ পয়সা পতন ঘটে। এই প্রথম এত তলানিতে গিয়ে ঠেকল ভারতীয় মুদ্রা। এই নিয়ে টানা ১০ সপ্তাহ ধরে টাকার পতন অব্যাহত রইল। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক সঙ্কটের আশঙ্কা আরও জোরাল হচ্ছে। উদ্বেগ ধরা পড়ছে ব্যবসায়ী মহলেও। (Indian Rupee Falls)

১০ জানুয়ারি বাজার বন্ধ হওয়ার সময়ই টাকার দরে সর্বকালীন পতন দেখা যায়। আজ সকালে তা আরও নীচে নেমে যায়। পাশাপাশি, শেয়ার বাজারের পতনও অব্যাহত। এমন চললে শীঘ্রই ডলার প্রতি টাকার দাম ৯০ থেকে ৯৫-এ নেমে যেতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। পরিসংখ্যান তুলে ধরে এই সম্ভাবনার কথা জানিয়েছে Gavekal Research. (Rupee vs Dollar)

বিগত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার টাকার দামে পতন চোখে পড়ছে। পতনের নিরিখে তৈরি হয়েছে একের পর এক রেকর্ড। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি ডলারের সামনে ভারতীয় মুদ্রাকে ঠিক জায়গায় ধরে রাখতে পারছেন না বলে উঠছে অভিযোগ। 

আমেরিকার ডলার যেখানে লাগাতার শক্তিবৃদ্ধি করছে, সেখানে টাকার দামের এই পতনে অশনি সঙ্কেত দেখছেন অনেকেই। ভারতীয় বাজার থেকে বিদেশি বিনিয়োগ যেভাবে বেরিয়ে যাচ্ছে, তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। গত ৯ জানুয়ারির হিসেব অনুযায়ী, ভারতের বাজার থেকে ৭১৭০.৮০ কোটি বিদেশই বিনিয়োগ বেরিয়ে গিয়েছে। 

CR Forex-এর এমডি অমিত পবারির মতে, ভারতের বাজার থেকে ৪২০ কোটি ডলার বেরিয়ে গিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামও বাড়ছে ক্রমশ। আবার আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনিশ্চয়তার দরুণও বাজার টালমাটাল বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ট্রাম্পের বাণিজ্য নীতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জানুয়ারি মাসে রিজার্ভ ব্যাঙ্কের ডোমেস্টিক লিকুইডিটি ডেফিসিট গড়ে ৮৭, ৯৮৫ কোটিতে এসে ঠেকেছে। তাই রিজার্ভ ব্যাঙ্কও কিছু করতে পারছে না বলে মনে করা হচ্ছে।

লাগাতার টাকার দামে এই পতন নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করেছে কংগ্রেস। মোদির নির্বাচনী স্লোগানকে বিদ্রুপ করে সোশ্যাল মিডিয়ায় তারা লেখে, 'অগলি বার ৮৬ পার'। টাকা ডুবে যাচ্ছে এমন ছবিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়।

 

সেরা শিরোনাম

Gold Price: পুজোর আগে সোনার দামে বড় চমক, এবার কি দাম কমল অনেকটা? দেখে নিন আজকের রেটচার্ট
পুজোর আগে সোনার দামে বড় চমক, এবার কি দাম কমল অনেকটা? দেখে নিন আজকের রেটচার্ট
Bank Strike: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত
No Cost EMI: ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত খরচ?
ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত খরচ?
Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget