এক্সপ্লোর

IndiGo Flights Disruption : যাত্রীরা কেন সমস্যায় পড়লেন ? ইন্ডিগোর বিমান বাতিলের ঘটনায় উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ কেন্দ্রের

IndiGo Flights Cancellation Probe : কেন হাজার হাজার যাত্রীকে ইন্ডিগোর কারণে হয়রানির শিকার (Centre On IndiGo Flights Cancelled) হতে হল, তানিয়ে তদন্ত করবে কমিটি।  

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কেন্দ্র IndiGo-র উড়ান বাতিলের কারণ উচ্চ-পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে।
  • ইন্ডিগো-র কাজে কোন গাফিলতি ছিল, তা খতিয়ে দেখবে কমিটি।
  • ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে তদন্ত কমিটি।
  • DGCA নির্দেশ প্রত্যাহারের পর IndiGo-র ৫০০-র বেশি উড়ান বাতিল হয়েছে।

 

Centre On IndiGo Flights Cancelled : নতুন নির্দেশ প্রত্যাহারের পরই এবার ইন্ডিগোর (IndiGo Flights Disruption) বিরুদ্ধে উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিল কেন্দ্র। কেন হাজার হাজার যাত্রীকে ইন্ডিগোর কারণে হয়রানির শিকার (Centre On IndiGo Flights Cancelled) হতে হল, তানিয়ে তদন্ত করবে কমিটি।  

কী বলছে সরকার
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিমান সংস্থাগুলিকে বিশেষ করে ইন্ডিগোকে, তাদের কাজ স্থিতিশীল করতে ও জনসাধারণের আরও অসুবিধা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হল। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এর মাধ্যমে জারি করা এক বিবৃতিতে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু নিশ্চিত করেছেন, যে সরকার এই বিঘ্নের কারণ তদন্তের জন্য একটি আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছে।

এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ
তদন্তে ইন্ডিগোর কার্যক্রমে কী ভুল হয়েছে তা খতিয়ে দেখা হবে, কাদের জবাবদিহি করা উচিত তা চিহ্নিত করা হবে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হবে।
পিআইবি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ভারত সরকার এই  বিষয়ে একটি উচ্চ-পর্যায়ের তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তদন্তে ইন্ডিগোতে কী ভুল হয়েছে তা পরীক্ষা করবে কমিটি। যথাযথ পদক্ষেপের জন্য যেখানে প্রয়োজন সেখানে জবাব চাওয়া হবে। এই কমিটি ভবিষ্যতে একই ধরনের সমস্যা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে, যাতে যাত্রীরা আবার এই ধরনের সমস্যার সম্মুখীন না হন।"

 মাত্র কয়েক দিনেই বদলে গেছে ভারতের বিমান পরিষেবার চিত্র। অসামরিক বিমান চলাচল অধিদপ্তরের নির্দেশে কিছুদিন ধরেই তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। যার জেরে বিপুল সংখ্য়াক উড়ান বাতিল করে দেয় ইন্ডিগো কর্তৃপক্ষ (Indigo Flights)। ফলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় বিমানযাত্রীদের। শেষমেষ বাধ্য় হয়ে নির্দেশ প্রত্যাহার করেছে DGCA।
 
কত উড়ান বাতিল করেছে কর্তৃপক্ষ
এখনও পর্যন্ত ইন্ডিগোর ৫৫০টি-রও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। দেশজুড়ে বিমান পরিষেবা ব্যাহত হওয়ার কারণে নির্দেশ প্রত্যাহার করেছে DGCA। পাইলট ও কেবিন ক্রু-দের ডিউটি ও বিশ্রামের নতুন নিয়ম প্রত্যাহার করতে বাধ্য় হয়েছে অসামরিক বিমান চলাচল অধিদফতর। দেশজুড়ে যাত্রী দুর্ভোগের জেরে শয়ে শয়ে বিমান বাতিলের প্রেক্ষিতে এই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ, পরিস্থিতির সুযোগ নিয়ে টিকিটের দাম বাড়াচ্ছে অন্য়ান্য় বিমান সংস্থাগুলি। দিল্লি বা মুম্বইয়ের টিকিট কিনতে গেলে ৫০ থেকে ৬০ হাজার গুনতে হচ্ছে বলেও অভিযোগ।

Frequently Asked Questions

কেন ইন্ডিগোর ফ্লাইট বাতিল নিয়ে উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে?

হাজার হাজার যাত্রী ইন্ডিগোর ফ্লাইট বাতিলের কারণে চরম হয়রানির শিকার হয়েছেন। এই ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং কার্যকারিতা খতিয়ে দেখতে সরকার এই তদন্তের নির্দেশ দিয়েছে।

এই তদন্তে কী কী বিষয় খতিয়ে দেখা হবে?

তদন্ত কমিটি ইন্ডিগোর কার্যক্রমে কী ভুল হয়েছে, কাদের জবাবদিহি করা উচিত তা চিহ্নিত করবে। ভবিষ্যতে একই ধরনের সমস্যা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশও করা হবে।

কতগুলি ইন্ডিগোর ফ্লাইট বাতিল হয়েছে?

এখনও পর্যন্ত ইন্ডিগোর ৫৫০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। দেশজুড়ে বিমান পরিষেবা ব্যাহত হওয়ার কারণে এই সমস্যা তৈরি হয়েছে।

কেন DGCA পাইলট ও কেবিন ক্রু-দের ডিউটি ও বিশ্রামের নতুন নিয়ম প্রত্যাহার করতে বাধ্য হয়েছে?

দেশজুড়ে যাত্রী দুর্ভোগ এবং শয়ে শয়ে বিমান বাতিলের প্রেক্ষিতে DGCA এই নির্দেশ প্রত্যাহার করেছে। এর ফলে যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

সেরা শিরোনাম

KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget