এক্সপ্লোর

Insurance Commission: বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও

IRDAI: ২৩ সেপ্টেম্বর প্রকাশিত পরামর্শপত্রে ৩০টিরও বেশি পণ্য ও বণ্টন চ্যানেলের ক্ষেত্রে কমিশনের ঊর্ধ্বসীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। বিমা সংস্থাগুলির সামগ্রিক ব্যয়ও কমানোর প্রস্তাব রয়েছে।

নয়া দিল্লি: বিমা বণ্টন ব্যবস্থায় প্রস্তাবিত সংস্কার নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনা করতে প্রস্তুত বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI। কমিশন সংক্রান্ত নিয়ম কার্যকর করার ক্ষেত্রে ধাপে ধাপে এগোনোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান অজয় শেঠ। তাঁর স্পষ্ট বক্তব্য, এই সংস্কারের মাধ্যমে বিমা এজেন্টদের জীবিকা বা বিদ্যমান ব্যবসায়িক মডেলকে ব্যাহত করার কোনও উদ্দেশ্য নেই।                

আরও পড়ুন: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের

বৃহস্পতিবার 'ইন্ডিয়া ওপেন ফিনান্স সামিট'-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেঠ জানান, প্রস্তাবিত সংস্কার কার্যকর করার জন্য ১ জানুয়ারি অথবা ১ এপ্রিল—এই দুই তারিখের মধ্যে একটি বেছে নেওয়ার কথা ভাবা হচ্ছে। শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের মতামত পর্যালোচনা করেই চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হবে। পরামর্শ প্রক্রিয়া শেষ হলে খসড়া বিধি প্রকাশের কথা রয়েছে।                

ছোট বিমা সংস্থা, বিমা বণ্টনকারী এবং স্বল্প অঙ্কের বিমা পলিসির সঙ্গে যুক্ত পক্ষগুলির উদ্বেগও খতিয়ে দেখছে নিয়ন্ত্রক সংস্থা। প্রস্তাবিত পরিবর্তনের ফলে বিমা ক্ষেত্রে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগে (FDI) নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমন কোনও উদ্বেগও এখনও সামনে আসেনি বলে জানিয়েছেন শেঠ।                

IRDAI-এর ২৩ সেপ্টেম্বর প্রকাশিত পরামর্শপত্রে ৩০টিরও বেশি পণ্য ও বণ্টন চ্যানেলের ক্ষেত্রে কমিশনের ঊর্ধ্বসীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বিমা সংস্থাগুলির সামগ্রিক ব্যয়ের সীমা প্রায় এক-তৃতীয়াংশ কমানোর প্রস্তাবও রয়েছে।                

এই প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়েছে ইনসিওরেন্স ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (IBAI)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে সংগঠনটি হস্তক্ষেপের আর্জি জানিয়েছে। কমিশনে কড়া ঊর্ধ্বসীমার বিরোধিতা করে ২০২৩ সালের ব্যয় সংক্রান্ত কাঠামো ২০২৮ সালের নির্ধারিত পর্যালোচনা পর্যন্ত বহাল রাখার দাবি জানিয়েছে তারা।

আরও পড়ুন: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

আগামী ২৫ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলির মতামত জমা দেওয়ার সময়সীমা রয়েছে। সেই মতামত পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে আইআরডিএআই।                

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget