এক্সপ্লোর

Stock Market Prediction : সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি

Iran Israel War : অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে গিফটি নিফটি (GIFT Nifty)। যা দেখে চিন্তায় ঘুম ছুটেছে বিনিয়োগকারীদের (Investment)। কারণ, ২৪,৩০০ পয়েন্টে বড় সাপোর্ট রয়েছে এই নিফটি ৫০-র (Nifty 50)।  

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভারত-ইজরায়েল সংঘাতের জেরে শেয়ার বাজারে বড় পতনের আশঙ্কা।
  • গিফটি নিফটি পতনের ইঙ্গিত দিচ্ছে, বিনিয়োগকারীরা চিন্তিত।
  • বিশ্ববাজারে অস্থিরতা ও তেলের দাম বৃদ্ধি পতনের প্রধান কারণ।
  • মধ্যপ্রাচ্যের সংকট ভারতীয় অর্থনীতি ও টাকার মূল্যে প্রভাব ফেলবে।

Iran Israel War : ফের রক্তাক্ত হতে পারে ভারতের শেয়ার বাজার (Indian Stock Market)। অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে গিফটি নিফটি (GIFT Nifty)। যা দেখে চিন্তায় ঘুম ছুটেছে বিনিয়োগকারীদের (Investment)। কারণ, ২৪,৩০০ পয়েন্টে বড় সাপোর্ট রয়েছে এই নিফটি ৫০-র (Nifty 50)।  

একটি বড় 'গ্যাপ-ডাউন' ওপেনিং
নতুন সপ্তাহের শুরুতেই ভারতীয় শেয়ার বাজারে বড়সড় পতনের আশঙ্কা করা হচ্ছে। আগামী সোমবার, ৯ মার্চ, বাজার খোলার সময় একটি বড় 'গ্যাপ-ডাউন' (Gap-down) ওপেনিংয়ের ইঙ্গিত দিচ্ছে গিফট নিফটি (GIFT Nifty)। মূলত ইরান-ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে বিশ্ববাজারে অস্থিরতা এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিই এর প্রধান কারণ।

কেন এই পতনের আশঙ্কা ?
শনিবার দুপুরের দিকে গিফট নিফটি প্রায় ২৭৪ পয়েন্ট বা ১.১১% কমে ২৪,৩০০ স্তরের আশেপাশে ঘোরাফেরা করছিল। এটি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে সোমবার সকালে যখন ভারতীয় বাজার খুলবে, তখন সূচক বড় পতনের সম্মুখীন হতে পারে।

গত সপ্তাহে কী হয়েছে বাজারে
গত সপ্তাহটি বিনিয়োগকারীদের জন্য মোটেও সুখকর ছিল না। ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বাজারে ব্যাপক বিক্রির চাপ লক্ষ করা গেছে।

নিফটি ৫০: ২.৯% কমে ২৪,৪৫০ পয়েন্টে থিতু হয়েছে।

সেনসেক্স: ২.৯% কমে দাঁড়িয়েছে ৭৮,৯১৯ পয়েন্টে।

ব্যাঙ্ক নিফটি: সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ৪.৫% পতন নিয়ে ৫৭,৭৮৩ স্তরে বন্ধ হয়েছে।

জ্বালানি তেলের দাম ও ভারতীয় অর্থনীতি:
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৯০-৯৫ ডলারের গণ্ডি ছাড়িয়ে গেছে। ভারতের মতো আমদানিনির্ভর দেশের জন্য এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। তেল আমদানির খরচ বাড়লে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট (CAD) বৃদ্ধি পেতে পারে এবং টাকার মূল্যে ধস নামার সম্ভাবনা থাকে। সিমেন্ট, পরিবহণ এবং পাওয়ার সেক্টরের মতো ক্ষেত্রগুলোতে এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে।

কোথায় রয়েছে গুরুত্বপূর্ণ সাপোর্ট ও রেজিস্ট্যান্স :
বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারের অনিশ্চয়তা আপাতত বিনিয়োগকারীদের মনে ভীতি সঞ্চার করেছে। সোমবারে কোথায় রয়েছে সাপোর্ট রেজিস্টান্স। 
সাপোর্ট লেভেল: ২৪,২০০ - ২৪,৩০০

রেজিস্ট্যান্স লেভেল: ২৪,৬০০ - ২৪,৭৫০

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

Frequently Asked Questions

ভারত-ইসরায়েল যুদ্ধ ভারতীয় শেয়ার বাজারে প্রভাব ফেলবে কি?

হ্যাঁ, ভারত-ইসরায়েল যুদ্ধের কারণে ভারতীয় শেয়ার বাজার প্রভাবিত হতে পারে। গিফট নিফটির পতন সেই ইঙ্গিত দিচ্ছে।

শেয়ার বাজারে পতনের আশঙ্কা কেন?

ইরান-ইসরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাত এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে শেয়ার বাজারে পতনের আশঙ্কা করা হচ্ছে।

গত সপ্তাহে শেয়ার বাজারে কী ধরণের পতন দেখা গেছে?

গত সপ্তাহে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নিফটি ৫০, সেনসেক্স এবং ব্যাঙ্ক নিফটি উল্লেখযোগ্যভাবে কমেছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ভারতীয় অর্থনীতির জন্য উদ্বেগের কারণ কেন?

তেলের দাম বাড়লে ভারতের আমদানি খরচ বাড়বে, যা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বাড়াতে পারে এবং টাকার মূল্য কমাতে পারে। সিমেন্ট, পরিবহন ও বিদ্যুৎ সেক্টরে এর নেতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
SBI Har Ghar Lakhpati Scheme: প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget