এক্সপ্লোর

SIP : শেয়ার বাজারে ধস, বিনিয়োগের সেরা উপায় SIP না Lump Sum? এখন কী করবেন আপনি

Share Market Update : বাজারে যখন অস্থিরতা চলে, তখন আপনার বিনিয়োগের কৌশল কেমন হওয়া উচিত, রইল পরামর্শ।  

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • শেয়ার বাজার পতনে অভিজ্ঞরা একে 'সস্তায় কেনার সুযোগ' দেখেন।
  • এককালীন বিনিয়োগ লাভজনক, তবে বড় পতনের ঝুঁকি থাকে।
  • SIP-তে 'রুপি কস্ট অ্যাভারেজিং'-এ বেশি ইউনিট কেনা যায়।
  • মিশ্র কৌশল বা STP-তে নিরাপত্তা ও SIP-এর সুবিধা পাওয়া যায়।

Share Market Update : শেয়ার বাজারের পতনের সময় বিনিয়োগ করাটা অনেকের কাছেই একটা সুবর্ণ সুযোগ। কিন্তু এই সময়ে সবথেকে বড় প্রশ্ন হল— এককালীন (Lump Sum) টাকা ঢালবেন নাকি এসআইপি (SIP) শুরু করবেন ? বাজারে যখন অস্থিরতা চলে, তখন আপনার বিনিয়োগের কৌশল কেমন হওয়া উচিত, রইল পরামর্শ।  

শেয়ার বাজার যখন নিম্নমুখী হয়, তখন সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও অভিজ্ঞ বিনিয়োগকারীরা একে 'ডিসকাউন্ট সেল' হিসেবে দেখেন। সস্তায় ভালো মিউচুয়াল ফান্ড বা শেয়ার কেনার এটাই সেরা সময়। তবে বিনিয়োগের পদ্ধতি নিয়ে দ্বিমত রয়েছে।

১. এককালীন বিনিয়োগ বা Lump Sum (লাম্প সাম)
যখন আপনি একবারে অনেকটা টাকা কোনো ফান্ডে বিনিয়োগ করেন, তাকেই লাম্প সাম বলে।

সুবিধা: বাজার যদি একদম তলানিতে থাকে এবং সেখান থেকে দ্রুত ঘুরে দাঁড়ায়, তবে লাম্প সাম বিনিয়োগে সবথেকে বেশি লাভ পাওয়া যায়।

ঝুঁকি: বাজার যদি আরও পড়ে যায়, তবে আপনার পুরো টাকার ভ্যালু একধাক্কায় কমে যাবে এবং তা রিকভার করতে অনেকটা সময় লাগতে পারে।

২. সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP (এসআইপি)
বাজারে পতনের সময় বিশেষজ্ঞরা প্রায়ই SIP-কে বেশি গুরুত্ব দেন। এর মূল কারণ হল 'রুপি কস্ট অ্যাভারেজিং' (Rupee Cost Averaging)।

কীভাবে কাজ করে ? 
ধরুন, মার্চ মাসে যখন নিফটি ২৪,৫০০ পয়েন্টে ছিল, তখন আপনি ৫,০০০ টাকা বিনিয়োগ করলেন। পরের মাসে বাজার পড়ে নিফটি ২৪,০০০-এ নামলে, আপনার ওই একই ৫,০০০ টাকায় আপনি আগের থেকে বেশি 'ইউনিট' পাবেন।

সুবিধা: বাজার যত পড়বে, আপনি তত বেশি ইউনিট জমাতে পারবেন। ফলে বাজার যখন আবার বাড়তে শুরু করবে, আপনার লাভের পরিমাণ এককালীন বিনিয়োগের চেয়ে অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে।

আপনি কোন পথ বেছে নেবেন ?
আপনার কাছে যদি জমানো টাকা থাকে, তবে বিশেষজ্ঞরা একটি মিশ্র কৌশল (Hybrid Strategy) নেওয়ার পরামর্শ দেন:
বিশেষজ্ঞদের টিপস:
যাঁদের কাছে বড় অংকের টাকা আছে কিন্তু ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন, তাঁরা STP (Systematic Transfer Plan) ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে টাকাটি প্রথমে একটি লিকুইড ফান্ডে রাখা হয় এবং সেখান থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট অংশ ইকুইটি ফান্ডে ট্রান্সফার হয়। এতে লাম্প সামের নিরাপত্তা এবং SIP-এর সুবিধা— দুই-ই পাওয়া যায়।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

Frequently Asked Questions

শেয়ার বাজারের পতনের সময় বিনিয়োগ করা কি লাভজনক?

হ্যাঁ, শেয়ার বাজারের পতনের সময় বিনিয়োগ করা একটি সুবর্ণ সুযোগ হতে পারে। অভিজ্ঞ বিনিয়োগকারীরা এটিকে 'ডিসকাউন্ট সেল' হিসেবে দেখেন।

এককালীন (Lump Sum) বিনিয়োগের সুবিধা কী?

যদি বাজার একেবারে তলানিতে থাকে এবং দ্রুত ঘুরে দাঁড়ায়, তবে লাম্প সাম বিনিয়োগে সর্বোচ্চ লাভ পাওয়া যায়।

এককালীন (Lump Sum) বিনিয়োগের ঝুঁকি কী?

বাজার যদি আরও পড়ে যায়, তবে আপনার পুরো বিনিয়োগের মূল্য একধাক্কায় কমে যাবে এবং তা পুনরুদ্ধারে অনেক সময় লাগতে পারে।

শেয়ার বাজারের পতনের সময় SIP কেন বেশি গুরুত্বপূর্ণ?

SIP 'রুপি কস্ট অ্যাভারেজিং'-এর সুবিধা দেয়, যার ফলে বাজার পড়লে বেশি ইউনিট কেনা যায় এবং বাজার উঠলে বেশি লাভের সম্ভাবনা থাকে।

ঝুঁকি এড়াতে এবং SIP-এর সুবিধা পেতে কোন কৌশল ব্যবহার করা যেতে পারে?

STP (Systematic Transfer Plan) ব্যবহার করা যেতে পারে। টাকা প্রথমে লিকুইড ফান্ডে রেখে প্রতি মাসে একটি নির্দিষ্ট অংশ ইকুইটি ফান্ডে ট্রান্সফার করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget