এক্সপ্লোর

LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে

Gas Cylinder News : বাজারে রান্নার গ্যাসের কালোবাজারি তথা মজুতদারি রুখতে এবার এলপিজি (LPG) বুকিংয়ের নিয়মে বদল আনল সরকার।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়েছে।

Gas Cylinder News : ইরান-ইজরায়েল-আমেরিকার Iran Israel US War চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতের অভ্যন্তরীণ বাজারে রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে একগুচ্ছ বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। বাজারে রান্নার গ্যাসের কালোবাজারি তথা মজুতদারি রুখতে এবার এলপিজি (LPG) বুকিংয়ের নিয়মে বদল আনল সরকার।

রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, বুকিংয়ের ব্যবধান বাড়ল
ভারত সরকার ঘরোয়া রান্নার গ্যাস (Domestic LPG) বুকিংয়ের অন্তর্বর্তী সময় ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করেছে। অর্থাৎ, একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী সিলিন্ডার বুক করার জন্য গ্রাহককে এখন অন্তত ২৫ দিন অপেক্ষা করতে হবে।

কেন এই সিদ্ধান্ত ? 
সরকারি সূত্রে খবর, যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় অনেকেই আতঙ্কিত হয়ে (Panic Booking) দ্রুত সিলিন্ডার বুক করছিলেন। যেখানে সাধারণ মানুষ গড়ে ৫৫ দিনে একটি সিলিন্ডার ব্যবহার করেন, সেখানে হঠাৎ দেখা যায় ১৫ দিনের মাথাতেই অনেকে রিফিল বুক করছেন। এই কালোবাজারি এবং কৃত্রিম সংকট রুখতেই ২৫ দিনের 'লক-ইন পিরিয়ড' চালু করা হয়েছে।

গ্যাসের দাম বৃদ্ধি (৭ মার্চ থেকে কার্যকর)
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের অস্থিরতার কারণে রান্নার গ্যাসের দামও বাড়ানো হয়েছে:

১৪.২ কেজি সিলিন্ডার: দাম বেড়েছে ৬০ টাকা। 

১৯ কেজি কমার্শিয়াল সিলিন্ডার: দাম বেড়েছে ১১৫ টাকা। 

জোগান নিশ্চিত করতে সরকারের বিকল্প পরিকল্পনা
পশ্চিম এশিয়ায় (বিশেষ করে ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে) যুদ্ধের আবহে ভারতের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করতে সরকার সক্রিয় হয়েছে:

উৎপাদন বৃদ্ধি: শোধনাগারগুলিকে (Refineries) এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্যিক সংযোগের চেয়ে ঘরোয়া রান্নার গ্যাস উৎপাদনে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

আমদানি: ভারত বর্তমানে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা এবং নরওয়ের মতো দেশগুলো থেকে এলপিজি আমদানির কথা ভাবছে। এমনই ANI সূত্রে খবর।

মজুত ভাণ্ডার: সরকারি সূত্র অনুযায়ী, ভারতে বর্তমানে ২৫ দিনের মতো অপরিশোধিত তেল মজুত রয়েছে।

তবে রান্নার গ্যাসের দাম বাড়লেও পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির কোনও আশঙ্কা এখনই করা হচ্ছে না। সরকার সূত্রে খবর, এখন দেশের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুত আছে। তাই নতুন করে এই দাম বৃদ্ধি হচ্ছে না। (সংবাদ সূত্র-ANI)

পশ্চিম এশিয়ায় (Middle East) যুদ্ধের ডঙ্কা। ইরানকে আক্রমণ করে ইজরায়েল (Israel vs Iran War)। আর তারপরই আমেরিকাও জড়িয়ে পড়ে সেই যুদ্ধে। কিন্তু এর সঙ্গেই বদলাতে শুরু করেছে একাধিক হিসাব নিকেশ। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। ফলে, থমকে যায় বিশ্বের প্রায় ২০ থেকে ২৫ শতাংশ তেলের বিকিকিনি। এ ছাড়াও হরমুজ প্রণালী দিয়েই ভারত তার প্রয়োজনের প্রায় ৫০ শতাংশ তেল আমদানি করে। তবে শুধু তেল নয়, ভারতের প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস বা পেট্রোলিয়াম গ্যাস, দুইই ভারত আমদানি করে হরমুজ দিয়ে। আর বিশ্বব্যাপী টেনশনে দাম বেড়েছে গ্যাসের।

Frequently Asked Questions

সরকার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে কী কী বিকল্প পরিকল্পনা করছে?

সরকার শোধনাগারগুলিকে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে এবং আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও নরওয়ের মতো দেশগুলো থেকে আমদানি করার কথা ভাবছে।

সেরা শিরোনাম

Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
Reserve Bank Of India: রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
Loan Or Credit Card: হঠাৎ টাকার দরকার হলে ব্যাঙ্কের প্রি-অ্যাপ্রুভড লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটা আপনার জন্য ভাল?
হঠাৎ টাকার দরকার হলে ব্যাঙ্কের প্রি-অ্যাপ্রুভড লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটা আপনার জন্য ভাল?
Salesforce Layoffs : ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget