এক্সপ্লোর

Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা

Petrol Pump Will Sale Petrol : এবার থেকে পেট্রোল পাম্পগুলিতেই (Petrol Pump) পাওয়া যাবে কেরোসিন (Kerosene Supply Rule)। কতদিন কী জন্য এই সুবিধা ?

Petrol Pump Will Sale Petrol : পশ্চিম এশিয়ার যুদ্ধ (Iran Israel War) পরিস্থিতিতে এবার জ্বালানির জোগান (LPG Crisis) মেটাতে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে পেট্রোল পাম্পগুলিতেই (Petrol Pump) পাওয়া যাবে কেরোসিন (Kerosene Supply Rule)। আগামী ৬০ দিন অস্থায়ী ভিত্তিতে এই সুবিধা পাওয়া যাবে। 

কেরোসিন নিয়ে কী নতুন নির্দেশিকা সরকারের
দেশব্যাপী জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবারই নতুন নির্দেশিকা প্রকাশ করেছে পেট্রোলিয়াম ও প্রকৃতিক গ্যাস মন্ত্রক। ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো হয়েছে নির্দেশ। যেখানে বলা হয়েছে, পেট্রোপণ্য়ের নিরাপত্তা ও লাইসেন্সের নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেরোসিনের সরবারহ স্বাভাবিক রাখতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। 

কীভাবে-কোথায় এই সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে
পেট্রোলিয়াম মন্ত্রকের নোটিফিকেশনে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি আগামী দিনে খুচরো চ্যানেলে ও পেট্রোল পাম্পের মাধ্যমে এই কেরোসিন সরবরাহ করতে পারবে। এই কেরোসিনের অস্থায়ী ও বিশেষ সময়ে নেওয়া ব্যবস্থা কেবল রান্না ও আলো জ্বালানোর জন্যই দেওয়া হচ্ছে। 

কোন আইন বলে এই নিরাপত্তার নিয়মে শিথিলতা
সরকারের তরফে জানানো হয়েছে, ১৯৩৪ ও ২০০২ সালের পেট্রোলিয়াম আইন অনুযায়ী সরকার চাইলে কিছু পেট্রোলিয়াম পণ্য়ের ওপর কড়া নিয়মে ছাড়া দিতে পারে। বর্তমানে দেশের জ্বালানি সঙ্কটের কথা মাথায় রেখে এই ছাড়ের পথে হেঁটেছে সরকার। সেই কারণেই কেরোসিনের লাইসেন্সিং নিয়মে বিশেষ অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে এই নয়, পেট্রোলিয়াম পণ্যের ওপর পুরনো আইন থাকছে না। 

রেশন দোকানে পাওয়া যাবে না ?
২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো নোটিফিকেশনে আরও বলা হয়েছে, সরকার পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে কেরোসিন যাতে আরও মজুত করা যায়, সেই ব্যবস্থা করছে। মূলত , খুচরো গ্রাহকদের রান্নার কেরোসিন দিতেই এই ব্যবস্থা নিয়েছে সরকার। কেরোসিন যাতে সাধারণ মানুষের হাতের নাগালে থাকে, সেজন্য কোম্পানিগুলিকে অনুমতি দেওয়া হয়েছে যে- তারা প্রতিটি রিটেইল স্টেশনে (যেমন রেশন ডিলার বা নির্দিষ্ট পয়েন্টে) সর্বোচ্চ ২,৫০০ লিটার পর্যন্ত কেরোসিন মজুত রাখতে পারবে।

কেন এই সিদ্ধান্ত নিয়েছে সরকার

বাজার বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আগেভাগেই সতর্কতা অবলম্বন করছে সরকার। দেশে জ্বালানি সঙ্কট যাতে না তৈরি হয়, সেই কারণে রান্নার গ্যাসের পরিবর্ত ব্যবস্থাও সহজেই উপলব্ধ করানোর বিকল্প রাখা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of Baroda: বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
Gold Price Today: সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
E20 Janta Party : ১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
Income Tax Refund: আয়কর রিফান্ডের টাকা কতদিনে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? কী করলে ঢুকবে তাড়াতাড়ি?
আয়কর রিফান্ডের টাকা কতদিনে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? কী করলে ঢুকবে তাড়াতাড়ি?

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget