এক্সপ্লোর

Cancer Medicine: দাম কমল ক্যানসার প্রতিরোধী এই ৩ জীবনদায়ী ওষুধের, জিএসটিও কমিয়েছে কেন্দ্র

Cancer Medicine Price: সম্প্রতি জীবনদায়ী ওষুধের (Medicine Price Cut) উপর থেকে জিএসটি কমানো হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। আর তারপরেই দাম কমানো হয়েছে তিনটি ক্যানসার-প্রতিরোধী ওষুধের।

নয়াদিল্লি: ক্যানসার প্রতিরোধী এই তিন ওষুধের দাম কমাল ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি। মূলত এই ওষুধের ম্যাক্সিমাম রিটেল প্রাইস কমানো হয়েছে। সম্প্রতি জীবনদায়ী ওষুধের (Medicine Price Cut) উপর থেকে জিএসটি কমানো হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। গতকাল শুক্রবার ভোক্তাদের সুবিধার্থে সরকারের নির্দেশমাফিক মোট তিনটি ক্যানসার-প্রতিরোধী ওষুধের (Anti-Cancer Medicine) দাম কমানো হল। কোন কোন ওষুধ এবার কমে পাবেন ?

এই তিনটি ক্যানসার প্রতিরোধী ওষুধের মধ্যে রয়েছে Trastuzumab Deruxtecan, Osimertinib, এবং Durvalumab। এই ধরনের ওষুধ কিংবা ফর্মুলেশনের উপর সরকারের পক্ষ থেকে বেসিক কাস্টম ডিউটি কমানোর নির্দেশিকা জারি করা হয়েছে। এই ওষুধগুলির উপর বেসিক কাস্টম ডিউটি একেবারে শূন্যে নামিয়ে আনা হয়েছে। শুধু তাই নয়, ক্যানসার প্রতিরোধী ওষুধের (Medicine Price Cut) উপর থেকে জিএসটির বোঝা ১২ শতাংশের বদলে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেল এমনই তথ্য দিয়েছেন লিখিতভাবে।

নির্দেশিকা জারি করে তিনি বলেছেন যে, ওষুধ (Anti-Cancer Medicine) প্রস্তুতকারকেরা এই তিন জীবনদায়ী ওষুধের দাম কমিয়েছে এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির কাছে এই তথ্য জমা করেছে। এই প্রসঙ্গে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির পক্ষ থেকে একটি মেমোরান্ডাম জারি করা হয়েছে জিএসটি হার ও কাস্টম ডিউটি কমানোর পরে এই তিন ক্যানসার-প্রতিরোধী ওষুধের দাম কমানোর ব্যাপারে। সমস্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে এই জিএসটি কমানোর সুবিধে দিতে হবে গ্রাহকদের। কর কমানো হয়েছে ওষুধের (Medicine Price Cut) উপর, কমেছে বেসিক কাস্টম ডিউটিও। তাই মুদ্রাস্ফীতির বাজারে ক্যানসার প্রতিরোধী ওষুধের দাম কমানো হয়েছে এবং এই দাম কমানোর বিষয়ে তথ্য জানাতে হবে সমস্ত গ্রাহককে।

সেপ্টেম্বর মাসে জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে ক্যানসারের ওষুধের উপর থেকে জিএসটি কমানো হবে। ৯ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে এই জিএসটি কাউন্সিলের ৫৪তম বৈঠক হয়। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে এখন থেকে ১২ শতাংশের বদলে ক্যানসারের ওষুধের উপর ৫ শতাংশ জিএসটি কার্যকর হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: PAN Card: নতুন প্যান কার্ড পেলে আবার কি আধার লিঙ্ক করাতে হবে ? জানুন নিয়ম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget