এক্সপ্লোর

Multibagger Stocks: ২০ টাকার নীচে দাম, ১২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, আজ সবার নজরে থাকবে এই স্টক

Best Stocks To Buy : আজ সবার নজর থাকবে এই স্টকের দিকে। কারণ কী জানেন ? 

Best Stocks To Buy : স্টক মার্কেটে এই ধরনের স্টকের দিকে নজর থাকে সবার। যেখানে কম দামের স্টক দিতে পারেন দুরন্ত রিটার্ন। অনেক ক্ষেত্রে কম সময়ে মাল্টি ব্যাগার রিটার্ন দিয়ে থাকে এই ধরনের শেয়ার। বুধবার এরকমই একটি স্টক দিতে পারে দুরন্ত ছুট। আজ সবার নজর থাকবে এই স্টকের দিকে। কারণ কী জানেন ? 

কোন কোম্পানির স্টককে ঘিরে এত উৎসাহ ?
ভারতীয় শেয়ার বাজারে মাত্র ২০ টাকার নীচে চলছে এর দাম। সম্প্রতি বিপুল অর্ডার পেয়েছে এই কোম্পানি। তার পরই হোজুর মাল্টিপ্রোজেক্টকে ঘিরে উৎসাহের অন্ত নেই বিনিয়োগকারীদের মধ্যে। মনে রাখবেন, এটি ১০০০ কোটি টাকার মূলধন বিশিষ্ট একটি স্মস ক্যাপ কোম্পানি। তাই এতে লাভের পরিমাণের সঙ্গে সঙ্গে ঝুঁকির মাত্রাও অনেক বেশি। ন্যাশনাল হাইওয়েজ অথরিটির থেকে এই অর্ডার পেয়েছে কোম্পানি।

কোম্পানির তরফে কী জানানো হয়েছে ? 

এই বিষয়ে ইতিমধ্যেই অর্ডারের বিষয়টি নিশ্চিত করেছে হোজুর মাল্টিপ্রোজেক্ট। কোম্পানির তরফে জানানো হয়েছে, ন্যাশনাল হাইওয়েজ অথরিটির থেকে দরপত্রের মাধ্যমে 'ইউজার ফি' সংগ্রহের জন্য তারা একটি অর্ডার পেয়েছে। ৭ সেপ্টেম্বর এই 'লেটার অফ অ্যাওয়ার্ড' তাদের পাঠানো হয়েছে। 

কেমন ওঠানামা করছে শেয়ারের দাম ?
কোম্পানির দামের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে সর্বকালের সর্বোচ্চ স্টরে পৌঁছে ছিল কোম্পানি। পরবর্তীকালে কোম্পানির শেয়ার ক্রমাগত বিক্রির চাপের মুখে রয়েছে। যেকারণে বিনিয়োগকারীরা বিপুল ক্ষতির মুখ দেখেছে। ৬৩.৯০ টাকার সর্বোচ্চ দর থেকে শেয়ারের দাম কমে এখন প্রায় ২০ টাকায় নেমে এসেছে। হিসেব বলছে, এটি শেয়ারের ৬৯ শতাংশ দরপতন।

২০২৫ সালে ৩৩ শতাংশ দরপতনের মধ্য দিয়ে বছর শেষ করে এই স্টক। এখনও বিক্রির সেই চাপ অব্যাহত রয়েছে। ২০২৬ সালে এখন পর্যন্ত শেয়ারটির দর আরও ৪০ শতাংশ কমেছে। গত সাত মাসের মধ্যে পাঁচ মাসই শেয়ারটির দরপতন হয়েছে। এর মধ্যে মার্চ মাসে সর্বোচ্চ ২৭ শতাংশ দরপতন রেকর্ড হয়েছে।

কেন স্টক ঘিরে এত উৎসাহ

তবে এত পতনের পরও দীর্ঘ মেয়াদে স্টকটি দারুণ গতি দেখিয়েছে। গত তিন বছরে শেয়ারটির দর ৫০ শতাংশ ও গত পাঁচ বছরে প্রায় ১,২০০ শতাংশের বেশি ওপরে থেকে। সাম্প্রতিককালে কারেকশন সত্ত্বেও এই শেয়ার দীর্ঘমেয়াদে দারুণ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

 আরও পড়ুন : ১০ বছর SIP-তে কোন মিউচুয়াল ফান্ড দিয়েছে বেশি রিটার্ন, এখানে রইল ৫ ফান্ডের নাম ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Gold Price: পুজোর আগে সোনার দামে বড় চমক, এবার কি দাম কমল অনেকটা? দেখে নিন আজকের রেটচার্ট
পুজোর আগে সোনার দামে বড় চমক, এবার কি দাম কমল অনেকটা? দেখে নিন আজকের রেটচার্ট
Bank Strike: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত
No Cost EMI: ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত খরচ?
ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত খরচ?
Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
Advertisement

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget