এক্সপ্লোর

‘মহিলাদের পক্ষে অপমানজনক’, ক্রেতার অভিযোগে লোগোই পাল্টে ফেলছে মিন্ত্রা!

মুম্বইয়ের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের ডিসিপি রশ্মি কারান্ডিকর রিপোর্ট দেন, সত্যিই ওই লোগো মহিলাদের পক্ষে অপমানজনক।

  নয়াদিল্লি: ক্রেতা সন্তুষ্টির নজির গড়ল বিখ্যাত ই কমার্স সংস্থা মিন্ত্রা। এক মহিলা ক্রেতার অভিযোগের জেরে তারা তাদের লোগোই পাল্টে ফেলতে চলেছে। আভেস্তা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে নাজ প্যাটেল নামে এক মহিলা গত বছর ডিসেম্বরে মিন্ত্রার লোগো নিয়ে মুম্বইয়ের সাইবার সেল শাখায় অভিযোগ করেন। তাঁর দাবি ছিল, মিন্ত্রার লোগো আপত্তিকর, মহিলাদের পক্ষে অপমানজনক। তিনি আরও দাবি করেন, ওই ই কমার্স সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, পাল্টাতে বলতে হবে লোগো। এতেই শেষ নয়, নাজ প্যাটেল বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন। এরপরই বিষয়টি পাঁচজনের চোখে পড়ে, খুঁটিয়ে দেখা হয় মিন্ত্রার লোগো, আলোচনা শুরু হয় এ নিয়ে। মুম্বইয়ের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের ডিসিপি রশ্মি কারান্ডিকর রিপোর্ট দেন, সত্যিই ওই লোগো মহিলাদের পক্ষে অপমানজনক। অভিযোগের প্রেক্ষিতে মিন্ত্রাকে ই মেল পাঠায় মুম্বই পুলিশ। লোগো নিয়ে টানা বিতর্ক ও হইচইয়ের জেরে মিন্ত্রা ওয়েবসাইটের মালিকরা শেষমেষ সিদ্ধান্ত নেন, লোগোই বদলে ফেলা হবে। তাঁদের আধিকারিকরা এসে পুলিশের সঙ্গে দেখা করেন। তাঁরা আশ্বাস দেন, এক মাসের মধ্যে বদলে দেওয়া হবে ওই বিতর্কিত লোগো। মুম্বই পুলিশের সাইবার সেলে ই মেল করে এ ব্যাপারে প্রতিশ্রুতি দেন তাঁরা। জানা গিয়েছে, মিন্ত্রা শুধু তাদের সাইটের লোগো পাল্টে ফেলেই ক্ষান্ত হচ্ছে না, প্যাকেজিং ও অন্যান্য ক্ষেত্র থেকেও তারা পাল্টে দেবে এই লোগো। মিন্ত্রা হচ্ছে এ দেশের অন্যতম সেরা জনপ্রিয় ই কমার্স সাইট। জামাকাপড় থেকে নানা ধরনের জিনিসপত্র- সব কিছু পাওয়া যায় এতে। ফ্লিপকার্টের মালিকানাধীন এই সংস্থা তাদের এন্ড অফ রিজন সেলের জন্য অল্পদিন আগে খবরে আসে। তখন তারা মাত্র ৫ দিনে বিক্রি করে ১.১ কোটি জিনিসপত্র। এই গোটা বার্ষিক শীতকালীন সেলের জেরে ২০২০-তে তাদের ট্রাফিক ২০১৯ সালের তুলনায় ৫১ শতাংশ বেড়ে গিয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Diabetic Treatment :  ৯০ শতাংশ দাম কমল ডায়াবেটিস ওষুধের, ১০,০০০ টাকার ওষুধ পাবেন ২২০ টাকায় ?
৯০ শতাংশ দাম কমল ডায়াবেটিস ওষুধের, ১০,০০০ টাকার ওষুধ পাবেন ২২০ টাকায় ?
Gold Investment : সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
US-Iran War: ‘তেল বিক্রি নেই’, ঘোষণা ইরানের, আমেরিকার গ্রিন সিগন্যালই সার, কী করবে ভারত?
‘তেল বিক্রি নেই’, ঘোষণা ইরানের, আমেরিকার গ্রিন সিগন্যালই সার, কী করবে ভারত?
Gold Price Today : এ সপ্তাহে আজই সবথেকে কম সোনার দাম ! জেনে নিন
Gold Price Today : এ সপ্তাহে আজই সবথেকে কম সোনার দাম ! জেনে নিন

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
Diabetic Treatment :  ৯০ শতাংশ দাম কমল ডায়াবেটিস ওষুধের, ১০,০০০ টাকার ওষুধ পাবেন ২২০ টাকায় ?
৯০ শতাংশ দাম কমল ডায়াবেটিস ওষুধের, ১০,০০০ টাকার ওষুধ পাবেন ২২০ টাকায় ?
Gold Investment : সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Indian Cricket Team: বিশ্বজয়ের পর কবে, কাদের বিরুদ্ধে আবার মাঠে নামবে ভারতীয় দল, অবশেষে জানিয়ে দিল বিসিসিআই
বিশ্বজয়ের পর কবে, কাদের বিরুদ্ধে আবার মাঠে নামবে ভারতীয় দল, অবশেষে জানিয়ে দিল বিসিসিআই
RG Kar Death : ভয়াবহ মৃত্যু ! ফেটেছে ফুসফুস, ভেঙেছে পাঁজরের বহু হাড়, RG করের ঘটনা নিয়ে মৃতের মা কী জানালেন ?
ভয়াবহ মৃত্যু ! ফেটেছে ফুসফুস, ভেঙেছে পাঁজরের বহু হাড়, RG করের ঘটনা নিয়ে মৃতের মা কী জানালেন ?
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Mamata Banerjee:
"শিক্ষক নিয়োগ করতে চাই, কিন্তু...", কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Embed widget