এক্সপ্লোর

Narendra Modi: ইথানল মিশ্রিত জ্বালানির উপর জোর, জ্বালানি সঙ্কটের মধ্যেই বার্তা মোদির, এপ্রিল থেকেই বাজারে E20 পেট্রোল

Ethanol Blending: আখচাষিদের ধন্যবাদ জানান মোদি।

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার নেই। সেই আবহে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে ভারতেও। এমন পরিস্থিতিতে নতুন করে ইথানল মেশানো জ্বালানি ব্যবহারে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইথানল মেশানো জ্বালানির ব্যবহার বাড়লে, আমদানিকৃত তেলের উপর ভারতের নির্ভরশীলতা কমবে বলে জানিয়েছেন তিনি। ইথানল মিশ্রিত E20-র ব্যবহার বৃদ্ধিতে কেন্দ্রের ভূমিকারও প্রশংসা করেন তিনি। (Modi on Ethanol Blending)

শনিবার উত্তরপ্রদেশের জেবরে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন মোদি। সেখান থেকেই ইথানল মিশ্রিত E20 ব্যবহারে জোর দেন তিনি। অশোধিত তেল কেনার খরচ বাঁচাতে আখচাষিদের ভূমিকারও প্রশংসা করেন। মোদি বলেন, “ইথানল মেশানো না হলে বিদেশ থেকে ৪.৫ কোটি ব্যারেল (তেল) আমদানি করতে হতো আমাদের।” সেই খরচ বাঁচানোয়, সঞ্চিত বিদেশি মুদ্রার ভাণ্ডার রক্ষা করতে আখচাষিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাঁদের জন্যই ১.৫ লক্ষ কোটি টাকার বিদেশি মুদ্রা বেঁচে গিয়েছে বলে জানান তিনি। 

এই মুহূর্তে যুদ্ধের আঁচ তপ্ত পশ্চিম এশিয়া। সেই আবেহ জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে ভারতেও। কারণ সেখান থেকেই ৪০ শতাংশ জ্বালানি আমদানি করা হয়। এমন পরিস্থিতে ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারে জোর দেওয়া গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই প্রথম নয়, ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারে বেশ কয়েক বছর ধরেই জোর দিয়ে আসছে কেন্দ্র। এমনকি নির্ধারিত সময়সীমার ঢের আগেই ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে ভারত। তৈল সংস্থাগুলির কাছে নির্দেশ রয়েছে, ১ এপ্রিল থেকে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ওই E20 জ্বালানি সরবরাহ করতে হবে, যাতে ইথানলে থাকবে ২০ শতাংশ, পেট্রোল থাকবে ৮০ শতাংশ। ন্যূনতম রিসার্চ অকটেন নম্বর হতে হবে ৯৫। ২০৩০ সালের মধ্যে ইথানল মিশ্রণকে ৩০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে কেন্দ্রের। 

তবে এই ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার নিয়ে বিতর্কও কম নেই। পেট্রোলের পরিবর্তে ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারে গাডির ক্ষতি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ১ লিটার ইথানল তৈরি করতে ২৮৬০ লিটার জলের প্রয়োজন পড়ে। ফলে ইথানল তৈরির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে।

ইথানল আসলে এক ধরনের জৈব-জ্বালানি। আখ পচিয়ে, ইথাইলিন হাইড্রেশন প্রক্রিয়ায় তৈরি করা হয়। ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করলে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৫০ ও ৬০-এ নেমে আসবে বলে ২০১৪ সাল দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রি নিতিন গড়কড়ী। আসলে তাঁর ইথানল ব্যবসায়ী ছেলেরা যাতে ফুলেফেঁপে ওঠেন, তার জন্যই নিতিন ইথানলে জোর দিচ্ছিলেন বলে অভিযোগ তোলে বিরোধীরা। সেই নিয়ে বিতর্কও হয়।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Stock Market Crash : ১ ঘণ্টায় ২ লাখ কোটি টাকা উধাও ! ফের বড় ধস ভারতের শেয়ার বাজারে, হরমুজ বন্ধ করেছে ইরান
১ ঘণ্টায় ২ লাখ কোটি টাকা উধাও ! ফের বড় ধস ভারতের শেয়ার বাজারে, হরমুজ বন্ধ করেছে ইরান
New Medicine Policy : প্রেসক্রিপশন ছাড়া কেনা যাবে না এই ওষুধগুলি ! ধরা পড়লেই....
প্রেসক্রিপশন ছাড়া কেনা যাবে না এই ওষুধগুলি ! ধরা পড়লেই....
Gold Silver Price : রুপোর দামে বড় পরিবর্তন! কমল সোনার দামও, জানুন সোনা ও রুপোর লেটেস্ট রেট
রুপোর দামে বড় পরিবর্তন! কমল সোনার দামও, জানুন সোনা ও রুপোর লেটেস্ট রেট
Credit Card: শুধু Minimum Due জমা দিলে বাড়বে বিপদ, ক্রেডিট কার্ডের এই ভুলে বাড়তে পারে ঋণের বোঝা
শুধু Minimum Due জমা দিলে বাড়বে বিপদ, ক্রেডিট কার্ডের এই ভুলে বাড়তে পারে ঋণের বোঝা

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget