এক্সপ্লোর

New Toyota Glanza: ভিতরে এক-বাইরে আলাদা ! বালেনোর পর নতুন টয়োটা গ্লাঞ্জা এল বাজারে

New Toyota Glanza: বদলে দেওয়া হয়েছে গাড়ির অন্দরসজ্জা। গাড়িতে দেওয়া হয়েছে নতুন ড্যাশবোর্ড। যা আগের গ্লাঞ্জার থেকে অনেকটাই এগিয়ে থাকবে ডিজাইনে।

Toyota Glanza 2022: নয়া বালেনো (Maruti Baleno) বাজারে আসার পরই এবার নতুন গ্লাঞ্জা নিয়ে এল টয়োটা (New Toyota Glanza)। প্রতিযোগিতার দৌড়ে কড়া টক্কর দিতে পারে টয়োটার এই প্রিমিয়াম হ্যাচব্যাক। ডিজাইনের দিক দিয়ে বালেনোকে জোর ধাক্কা দিতে পারে এই গাড়ি।

New Toyota Glanza: কেমন দেখতে গাড়ি ?
টয়োটার এই হ্যাচব্যাকের দাম Baleno-র থেকে সামান্য বেশি। মাত্র চার হাজার টাকা বেশি দামে লঞ্চ করা হয়েছে টয়োটার এই গাড়ি। টয়োটার ফ্ল্যাগশিপ সেডান ক্যামরির মতো নতুন বাম্পার ও একটি ভিন্ন DRL দেওয়া হয়েছে হ্যাচব্যাকে। রয়েছে নতুন গ্রিলও। অটো ব্লগারদের মতে, বালেনোর থেকেও একেবারে আলাদা দেখাচ্ছে এই গাড়ি। এক কথায় বলতে গেলে, মারুতির গাড়ির থেকে বেশি প্রিমিয়াম দেখাচ্ছে Glanza-কে।গাড়িতে দেওয়া হয়েছে আগ্রাসী ডিজাইন।

Toyota Glanza 2022: ভিতরে নতুন কী ?
বদলে দেওয়া হয়েছে গাড়ির অন্দরসজ্জা। গাড়িতে দেওয়া হয়েছে নতুন ড্যাশবোর্ড। যা আগের গ্লাঞ্জার থেকে অনেকটাই এগিয়ে থাকবে ডিজাইনে। নতুন এই হ্যাচব্যাকে আরও বেশি বৈশিষ্ট্য দিচ্ছে টয়োটা। যার মধ্যে একটি বড় টাচস্ক্রিন সহ কেবিনে দুই ধরনের রং দেখতে পাবেন ক্রেতা। যা এই গাড়িকে Baleno থেকে আলাদা করেছে।Glanza এখন E, S, G ও V মডেল লাইনের সাথে আরও ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। আগের Glanza অনেক কম ভ্যারিয়েন্ট দেখা যেত। 

New Toyota Glanza: আরও কী বৈশিষ্ট্য গাড়িতে ? 
বৈশিষ্ট্যের দিকে তাকালে, আপনি গ্লাঞ্জাতে এবার 6 টি এয়ারব্যাগ, ক্লাইমেট কন্ট্রোল, 9 ইঞ্চি টাচ স্ক্রিন, 360 ডিগ্রি ক্যামেরা, পিছনের এসি ভেন্ট ছাড়াও আরও অনেক কিছু পাবেন। ইঞ্জিনে অতিরিক্ত মাইলেজের জন্য স্টার্ট/স্টপ ফাংশন সহ 90bhp 1.2l ডুয়ালজেট ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনের সাথে ম্যানুয়াল গিয়ারবক্স সহ Glanza-তে এখন একটি AMT অপশনও থাকছে।

New Toyota Glanza: কত দাম নতুন গ্লাঞ্জার ?
নতুন Glanza-র বেস ভ্যারিয়েন্টে বালেনো থেকে মাত্র 4,000 টাকা বেশি দামি। টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম বালেনো থেকে 20 হাজার টাকা বেশি। গ্লাঞ্জার বেস মডেলের দাম 6.39 লক্ষ টাকা থেকে শুরু। সেখানে সেরা মডেল AMT-র দাম 9.69 লক্ষ টাকা। AMT সংস্করণ শুধুমাত্র S ভ্যারিয়েন্টের সাথেই পাওয়া যাচ্ছে।Glanza এখন প্রিমিয়াম হ্যাচব্যাক বিভাগে লঞ্চ হওয়া সর্বশেষ নতুন গাড়ি। যার সঙ্গে প্রতিযোগিতা হবে Hyundai i20, Tata Altroz ছাড়াও Maruti Baleno-র।

আরও পড়ুন : Vehicle RC Renewal Fees: পুরোনা গাড়ি থাকলে ফাঁকা হবে পকেট ! ১ এপ্রিল থেকে লাগু এই নিয়ম

সেরা শিরোনাম

Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
Reserve Bank Of India: রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget