এক্সপ্লোর

Share Market Fall: কত নিচে নামতে পারে সূচক, হাহাকারের বাজারে কী হবে কৌশল ?

Stock Market Investment: রাশিয়া-ইউক্রেনের সংঘাতের জেরে রক্তাক্ত হল ভারতের বাজার। সবথেকে চিন্তার বিষয়, ১৬,৮০০-র মজবুত সাপোর্ট ভেঙে ফেলেছে নিফটি।

Stock Market Investment: আশঙ্কাই সত্যি হল ! রাশিয়া-ইউক্রেনের সংঘাতের জেরে রক্তাক্ত হল ভারতের বাজার। সবথেকে চিন্তার বিষয়, ১৬,৮০০-র মজবুত সাপোর্ট ভেঙে ফেলেছে নিফটি। যার জেরে বৃহস্পতিবার বেশিরভাগ স্টকে ৫-৮ শতাংশ নিচে নেমেছে।

Share Market Today: এদিন সকালে বাজার খোলেই লাল সূচকে। মাঝে মধ্যে বুলসরা বাজার তোলার চেষ্টা করলেও সফল হয়নি। যার জেরে ভয়ঙ্কর পতনের সাক্ষী থেকেছে বাজার। দিনের শেষে নিফটি ৪.৭৮ শতাংশ কমে ১৬,২৪৭.৯৫-এ বন্ধ হয়েছে। একই অবস্থা সেনসেক্সের। ৫৪,৫২৯.৯১ তে থেমেছে সেনসেক্স। এই ক্ষেত্রে ৪.৭২ শতাংশ তলানিতে নেমেছে সেনসেক্সের বম্ব স্টক এক্সচেঞ্জের সূচক।

Stock Market Investment: কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
বাজারের এই অস্থিরতা নিয়ে GCL সিকিউরিটিজের ভাইস-চেয়ারম্যান রবি সিঙ্ঘল বলেছেন, ''আগামী কয়েক দিনের মধ্যে শেয়ার বাজার আরও অস্থির হতে পারে। তবে এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই৷ রাশিয়ার পদক্ষেপে বাজার ইতিমধ্যেই প্রায় ৫ শতাংশ নিচে নেমেছে। এখন দেখার মার্কিন যুক্তরাষ্ট্র রাশিযার এই পদক্ষেপে কী প্রতিক্রিয়া জানায়। তার উপরই আগামী সপ্তাহের বাজার নির্ভর করবে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সামরিক সাহায্য পাঠায়, তবে এটি বাজারের ক্ষেত্রে খুব নেতিবাচক হতে পারে। তবে এর সম্ভাবনা খুব কম। যদি রাশিয়া ইউক্রেনে পাল্টা হামলা বন্ধ করে দেয়, তাহলে বাজারে আর বড় কোনও পতন দেখা যাবে না।''

Share Market Fall: এখন শুধু প্রতীক্ষার সময় !
অনেকেই এই সময় ভয় পেয়ে স্টক বিক্রি করে দেন। এইভাবে এখন বাজার থেকে বেরিয়ে পড়া উচিত নয়। বরং বাজারের ওপর নজর রাখুন। এই সময় ভরসার স্টকগুলি ধরে রাখুন। পাশাপাশি নতুন বিনিয়োগ থেকেও দূরে থাকুন। কোনওভাবেই স্টক লোকসানে বিক্রি করে পোর্টফোলিওর ক্ষতি করবেন না। এর আগেও বাজারে এরকম বহুবার হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বাজারের এই পরিস্থিতি নিয়ে শেয়ারইন্ডিয়ার ভাইস-প্রেসিডেন্ট তথা হেড অফ রিসার্চ রবি সিং জানিয়েছেন আগামী দিনে এই বেঞ্চমার্ক সূচকগুলি আরও ৮-১০ শতাংশের বেশি সংশোধন হতে পারে। এরকম একটা সময়ে নিফটি ১৫,৫০০-র স্তর স্পর্শ করতে পারে। তাই বাজারের এই সন্ধিক্ষণে নতুন কোনও বিনিয়োগ এখন করবেন না। রবি সিংয়ের মতে, দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা ৩-৫ বছরের বিনিয়োগের ক্ষেত্রে এর থেকে উপকৃত হবেন। আন্তর্জাতিক পরিস্থিতি শোধরালেই ফের চাঙ্গা হবে বাজার। তাই ভয় পাওয়ার কোনও কারণ নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Drop: মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?

ভিডিও

Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে
Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget