এক্সপ্লোর

Ola electric scooter: ২৪ ঘণ্টায় ১ লক্ষ স্কুটার বুকিং, ওলা ইলেকট্রিক ঘিরে ঊর্ধ্বমুখী প্রত্যাশার পারদ

পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়ার দামের জন্য ইলেকট্রিক ভেহিকেলের দিকে ঝুকঁছে দেশবাসী। সম্প্রতি শুরু হয়েছে ওলা ইলেকট্রিক স্কুটারের বুকিং। কোম্পানির দাবি, ২৪ ঘণ্টার মধ্যেই স্কুটারের বুকিং এক লক্ষ ছুঁয়েছে।

নয়াদিল্লি: বুকিং শুরু হতেই প্রত্যাশার পারদ চড়তে থাকল ওলার। মাত্র ২৪ঘণ্টায় দেশে এক লক্ষ ওলা ইলেকট্রিক স্কুটার বুকিং হয়েছে। স্বাভাবিকভাবেই যা মনোবল বাড়িয়েছে কোম্পানির।

বাজারে আসার আগেই চাহিদা তুঙ্গে। ওলা ইলেকট্রিক স্কুটার ঘিরে আগ্রহের শেষ নেই ক্রেতাদের মধ্যে। বিশেষ করে পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়ার দামের জন্য এবার ইলেকট্রিক ভেহিকেলের দিকে ঝুকঁছে দেশবাসী। এবার দেশবাসীর সেই প্রত্যাশা পূরণে এগিয়ে এসেছে ওলা। সম্প্রতি শুরু হয়েছে এই স্কুটারের বুকিং। কোম্পানি দাবি করেছে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই ইলেকট্রিক স্কুটারের বুকিং এক লক্ষ ছুঁয়েছে।

অটো ব্লগারদের মতে, সামনের সপ্তাহেই ওলা ইলেকট্রিক স্কুটার বাজারে আনতে পারে কোম্পানি। দেশের বর্তমান ইলেকট্রিক স্কুটারের বাজার বলছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে সব মিলিয়ে ৩০ হাজার ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়েছে। মূলত, ওলা ইলেকট্রিকের প্রতি আগ্রহ থেকেইঅন্য কোনও কোম্পানির দিকে নাও ঝুঁকতে পারেন গ্রাহকরা। 

সূত্রের খবর, সিরিজ এস নাম দিয়ে ভারতে আসছে ওলার প্রথম ইলেকট্রিক স্কুটার। ইতিমধ্যেই তার বুকিং শুরু করে দিয়েছে কোম্পানি। ৪৯৯ টাকা রাখা হয়েছে ওলা ইলেকট্রিক স্কুটার বুকিংয়ের মূল্য।কোনও কারণে বুকিংয়ের পর ক্রেতা স্কুটার কিনতে না চাইলে পুরো টাকা ফেরত পাবেন। সেক্ষেত্রে অর্ডার বাতিলের ৭ থেকে ১০ দিনের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কেউ এই বুকিং অন্য কারও নামে ট্রান্সফার করতে চাইলেও তা করতে পারেন।সেক্ষেত্রে support@olaelectric.com-এ অনুরোধ করে সেই ইমেল পাঠাতে হবে ক্রেতাকে।

কোম্পানির এই অভূতপূর্ব সাড়া প্রসঙ্গে গ্রুপ সিইও ভাবেশ অগ্রবাল বলেন, ''ওলা ইলেকট্রিক স্কুটারের প্রতি দেশবাসীর এই আগ্রহ দেখে আমি অভিভূত। এই সাড়াই প্রমাণ করে আগামী দিনে ইলেকট্রিক ভেহিকেলের দিকে ঝুঁকতে চলেছে দেশ।যারা ওলা স্কুটার বুক করেছেন , তাদের অসখ্য ধন্যবাদ জানাই। তবে এটা কেবলই শুরু।'' এদিকে বুকিং নিয়ে উল্লসিত হলেও স্কুটারের দাম নিয়ে মুখ খোলেনি কোম্পানি। তবে মনে করা হচ্ছে, ১ লক্ষ টাকার মধ্যেই হতে পারে স্কুটারের দাম।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget