এক্সপ্লোর

PAN-Aadhaar Link: হাতে আর দুই মাস, এই কাজ না করলে অকেজো হয়ে যাবে আপনার প্যান কার্ড, বেজে গেল অ্যালার্ম

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই যাঁরা যাঁরা এখনও প্যান কার্ড আর আধার লিঙ্ক করাননি, তাঁদের জন্য এটাই ফাইনাল ডেডলাইন। লিঙ্ক করতে হবে এই ২ মাসের মধ্যেই। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্যান ও আধার লিঙ্কিংয়ের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
  • লিঙ্ক না করালে ১ জানুয়ারি থেকে প্যান কার্ড অকেজো।
  • ১ নভেম্বর থেকে আধার আপডেটে নতুন চার্জ প্রযোজ্য।
  • অনলাইনে ডকুমেন্ট আপডেট ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করা যাবে।


বছর প্রায় শেষের পথে। আর ২ মাস বাকি। আর এই দুই মাসের মধ্যেই আপনাকে প্যান কার্ড আর আধার লিঙ্ক করিয়ে ফেলতেই হবে। নইলে বড়সড় সমস্যার মুখে পড়তে চলেছেন আপনি। UIDAI এর তরফে এবার দেওয়া হয়েছে ফাইনাল ডেডলাইন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই যাঁরা যাঁরা এখনও প্যান কার্ড আর আধার লিঙ্ক করাননি, তাঁদের জন্য এটাই ফাইনাল ডেডলাইন। লিঙ্ক করতে হবে এই ২ মাসের মধ্যেই। 

এবারও যদি কোনও কারণে , আধার ও প্যান লিঙ্ক করাতে আপনি না পারেন, তাহলে ভোগান্তি অপেক্ষা করছে আপনার জন্য।  আপনার প্যান কার্ডটি তাহলে আগামী ১ জানুয়ারির মধ্যেই অকেজো হয়ে যাবে। ২০২৬ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার এখনকার প্যান কার্ডটি। এর ফলে আপনি আর আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না বা কোনও আর্থিক লেনদেনের জন্য আপনার প্যান কার্ড ব্যবহার করতে পারবেন না। আর যেখানে যেখানে বৈধ নথি হিসেবে প্যান কার্ড চাওয়া হয়, সেখানেও পেশ করতে পারবেন না আপনার প্যান কার্ডটি। 

জালিয়াতি এবং কর ফাঁকি রোধ করার জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। অতএব, যারা এখনও তাদের আধার এবং প্যান লিঙ্ক করেননি তাদের যত তাড়াতাড়ি সম্ভব প্রক্রিয়াটি সম্পন্ন করা উচিত। www.incometax.gov.in অথবা uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে এই কাজটি সহজেই এটি করা যায়। 

১ নভেম্বর থেকে যে যে নিয়ম বদলাচ্ছে  

UIDAI-এর নতুন নিয়ম অনুযায়ী, ১ নভেম্বর থেকে, আপনার আধার কার্ডে আপনার নাম, ঠিকানা বা মোবাইল নম্বর আপডেট করার জন্য ৭৫ টাকা খরচ হবে। আঙুলের ছাপ, চোখের আইরিস বা ছবি আপডেটের জন্য ১২৫ টাকা খরচ হবে। ৫ থেকে ৭ বছর বয়সী এবং ১৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে হবে। অনলাইন ডকুমেন্ট আপডেট করা যাবে ১৪ জুন, ২০২৬ পর্যন্ত, বিনামূল্যেই। 

তবে, ১ নভেম্বর থেকে নির্দিষ্ট কেন্দ্র থেকে এই পরিষেবা নিতে হবে।  তার জন্য ৭৫ টাকা দিতে হবে। আপনার আধার কার্ড পুনর্মুদ্রণের জন্য ৪০ টাকা দিতে হবে। হোম এনরোলমেন্ট পরিষেবার জন্য প্রথম ব্যক্তির জন্য  ৭০০ টাকা খরচ হবে। একই ঠিকানায় প্রতি ব্যক্তির জন্য আর ₹৩৫০ করে লাগবে। অতএব, যদি আপনার আধার কার্ডে কোনও পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে আগে থেকেই অনলাইনে সেগুলি পূরণ করা ভাল। নইলে খরচ করতে হবে। 

 

 

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget