এক্সপ্লোর

Pan Card Fraud : আপনার প্যান কার্ডে ঋণ তুলছে অন্য কেউ ? এইভাবে এড়ান প্রতারণা

Digital Fraud : এতে পরবর্তীকালে আপনার ঋণ নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, খারাপ হতে পারে ক্রেডিট রেটিং। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অপরিচিত ব্যক্তিরা প্যান কার্ডের তথ্য ব্যবহার করে ঋণ নিচ্ছে।
  • ক্রেডিট রিপোর্ট দেখে প্যান অপব্যবহার হচ্ছে কিনা তা জানুন।
  • প্রতারণার শিকার হলে ব্যাঙ্ক, পুলিশে অভিযোগ করুন।
  • অনিরাপদ সাইট, বিক্রেতার কাছে প্যান তথ্য দেবেন না।

 

Digital Fraud : দেশে বেড়েই চলেছে ডিজিটাল জালিয়াতির (Digital Fraud) ঘটনা। বর্তমানে অজানা ব্যক্তিরা আপনার প্যান কার্ডের (Pan Card) বিবরণ দিয়ে নিচ্ছে ঋণ। যার ফলে বড় ক্ষতি হতে পারে আপনার। এতে পরবর্তীকালে আপনার ঋণ নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, খারাপ হতে পারে ক্রেডিট রেটিং। 

কীভাবে বুঝবেন আপনার প্যান কার্ড ঋণ নিতে ব্যবহার করা হচ্ছে
ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করুন
আপনার প্যানের মাধ্যমে কোনও ঋণ নেওয়া হয়েছে কিনা তা পরীক্ষা করার প্রথম পদক্ষেপ হল, আপনার ক্রেডিট রিপোর্ট দেখা। CIBIL, Experian এবং Equifax এর মতো ক্রেডিট ব্যুরো বিস্তারিত ক্রেডিট রিপোর্ট দিয়ে থাকে। যা সব সক্রিয় ও অতীতের ক্রেডিট নেওয়ার বিষয়গুলি আপনাকে দেখিয়ে দেবে।

খোঁজ করুন রেকর্ড
আপনার নামে কোনও ঋণ না থাকলে, এর অর্থ এই নয় যে আপনার প্যান কার্ডের বিবরণ অপব্যবহার করা হয়নি। আপনার অ্যাকাউন্ট নিয়ে কতগুলি এনকোয়েরি করা হয়েছে, তার সংখ্যা পরীক্ষা করুন। যদি আপনি কিছু সন্দেহজনক তথ্য দেখতে পান, তাহলে ক্রেডিট ব্যুরোতে রিপোর্ট করুন। 

আপনি যদি এর শিকার হন তাহলে কী করবেন ?

যদি কোনও প্রতারক আপনার নামে ঋণ নিয়ে থাকে, তাহলে নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করুন:

১ ব্যাঙ্ক ম্যানেজারের কাছে একটি বিস্তারিত অভিযোগ লিখে অ্যাকনলেজমেন্ট লেটার নিন। 

২ ব্যাঙ্কের কাছে অভিযোগ নথিভুক্ত করুন।

৩ পুলিশ স্টেশনে যান ও একটি এফআইআর নথিভুক্ত করুন।

৪ জালিয়াতির বিবরণ, ব্যাঙ্ক, পুলিশে অভিযোগ জমা দিন ও আরবিআই ন্যায়পালকে একটি ইমেল পাঠান।

প্যানের অপব্যবহার কীভাবে এড়ানো যায় ?
বেশিরভাগ ব্যবসায়িক লেনদেনের সময় আধার কার্ডের বিবরণ এবং প্যান কার্ড নম্বর প্রয়োজন হলে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অনিরাপদ সাইট, হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড ও সন্দেহজনক খুচরা বিক্রেতাদের কাছে আপনার প্যান কার্ড সম্পর্কে তথ্য সরবরাহ করবেন না।

আপনার প্যান কার্ডটি যদি ভুল জায়গায় থাকে, তাহলে একটি ডুপ্লিকেটের জন্য আবেদন করুন ও আগামী কয়েক মাসের মধ্যে আপনার ক্রেডিট রিপোর্ট পর্যালোচনা করুন। আর্থিক অ্যাকাউন্টগুলির জন্য শক্তিশালী পাসওয়ার্ড বজায় রাখুন ও আপনার প্যানের সঙ্গে যুক্ত ঋণ বা ক্রেডিট আবেদনের জন্য এসএমএস/ইমেল বিজ্ঞপ্তি এনাবল করুন।

বর্তমানে ভারতে ডিজিটাল জালিয়াতির সংখ্যা বাড়ছে। তাই অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করছে সরকার। মূলত দেশবাসীকে সচেতন করতেই নেওয়া হচ্ছে এই ব্যবস্থা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget