এক্সপ্লোর

Paytm Share Update: ঘুরে দাঁড়াচ্ছে পেটিএম ? ৪ দিনে ২১ শতাংশ বাড়ল স্টক,এখন বিনিয়োগ করলে ভুল করবেন ?

Stock Market Update: এবার ধুঁকতে থাকা পেটিএম স্টকে (Paytm Stock) দেখা যাচ্ছে গতি। প্রায় রোজই ৫ শতাংশের আপার সার্কিট মারছে শেয়ার । এখন বিনিয়োগ (Investment) করলে কি লাভবান হবে, না ফের পড়বে স্টক ? 


Stock Market Update: অন্ধকার থেকে আশার আলো দেখাচ্ছে স্টক (Share Price)। এবার ধুঁকতে থাকা পেটিএম স্টকে (Paytm Stock) দেখা যাচ্ছে গতি। প্রায় রোজই ৫ শতাংশের আপার সার্কিট মারছে শেয়ার (Paytm Share Price)। এখন বিনিয়োগ (Investment) করলে কি লাভবান হবে, না ফের পড়বে স্টক ? 

আজ স্টকের কী অবস্থা
Paytm শেয়ার 21 ফেব্রুয়ারিও ঘুরে দাঁড়িয়েছে। টানা তৃতীয় ট্রেডিং সেশনে 5 শতাংশ আপার সার্কিট হিট করেছে স্টক। আজকের ট্রেডিং সেশনে স্টকটি 5 শতাংশ আপার সার্কিট লিমিটে শেয়ার প্রতি 395 টাকায় লক হয়েছে, যা 5 শতাংশের চতুর্থ দিনেও আপার সার্কিটে রয়েছে। এই চার দিনে স্টকটি মোট 21 শতাংশ বেড়েছে।

কী কারণে স্টকে এই গতি
কদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক পেটিএমকে নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি করায় শেয়ারে নতুন করে গতি এসেছে।  কোম্পানির তরফে জানানো হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে কোম্পানিতে কোনও ফাঁক-ফোকর খুঁজে পায়নি। সেই কারণে  অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করে ইউপিআই সার্ভিস চালু রাখতে চাইছে পেটিএম। চলতি সপ্তাহেই হতে পারে এই মিটিং। পাশাপাশি বার্নস্টাইন থেকে একটি 'আউটপারফর্ম' রেটিং দেওয়া হয়েছে স্টককে, যা নতুন করে শেয়ারে গতি এনে দিয়েছে।

এখন ২৪ শতাংশ ওপরে উটে এসেছে স্টক
16 ফেব্রুয়ারি 318 টাকার 52-সপ্তাহের সর্বনিম্ন হিট থেকে এটি প্রায় 24 শতাংশ পুনরুদ্ধার করেছে ফিনটেক ফার্মের স্টকটি এখনও 31 জানুয়ারি 761.20 টাকার ক্লোজিং প্রাইস থেকে 48 শতাংশ নিচে ট্রেড করছে।

বিনিয়োগকারীদের কী জানা দরকার

যদিও বেশ কয়েকটি ব্রোকারেজ পেটিএম স্টককে ডাউনগ্রেড করেছে। আরবিআই কোম্পানির ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারির পর টার্গেট প্রাইস কমিয়েছে বেশকিছু ব্রোকারেজ ফার্ম। যদি এই স্টকের বিষয়ে ইতিবাচক রেটিং দিয়েছে বার্নস্টেইন। সংস্থার করফে বলা হয়েছে, 600 টাকার টার্গেট প্রাইস দিয়েছে এই ব্রোকারেজ ফার্ম।  বার্নস্টেইনের প্রণব গুন্ডলাপাল্লে বলেছেন, রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রণ Paytm পেমেন্ট ব্যাঙ্কের মধ্যে সীমাবদ্ধ(পিপিবিএল)।  ওয়ান 97 তাদের সামগ্রিক ব্যবসায় দীর্ঘমেয়াদি প্রভাব ইতিবাচক রাখতে  PPBL এর উপর নির্ভরতা দূর করবে। যা কোম্পানির স্টকের দাম বৃদ্ধিতে সাহায্য করবে।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

Gold Price Today: আজ বাড়ল না কমল, রাজ্যে কত হল সোনার দাম ?

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget