এক্সপ্লোর

Pension Scheme: মাসে ন্যূনতম ৭৫০০ টাকা পেনশন দেবে সরকার ? পেনশনভোগীদের দাবিতে কী জবাব ?

EPS 95 Scheme: গত আট বছরে ৭৮ লক্ষ পেনশনভোগী মানুষ তাদের পেনশন বাড়ানোর দাবি জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত সরকার তাদের দাবিতে কর্ণপাত করেননি। এবারে দাবি ন্যূনতম পেনশন করতে হবে মাসিক ৭৫০০ টাকা।

Minimum Pension Hike: অবসরপ্রাপ্ত কর্মীরা এবার তাদের পেনশন বৃদ্ধির (Pension Hike) দাবিতে সরব হচ্ছেন। কর্মী পেনশন স্কিম বা EPS 1995-এর আওতায় থাকা সমস্ত পেনশনভোগীরা দাবি জানাচ্ছেন যাতে ন্যূনতম মাসিক পেনশন করা হয় ৭৫০০ টাকা। এমনকী এই জন্য আগামী ৩১ জুলাই বিক্ষোভ প্রদর্শন করতে চলেছেন তারা। পেনশনভোগীদের (EPS 95) মতে, ইপিএস স্কিম ১৯৯৫-এর অধীনে তারা অবসরের পর এত কম পেনশন (Pension Scheme) পাচ্ছেন যে তাতে পরিবার প্রতিপালন করা সম্ভব হচ্ছে না।

ইপিএস ৯৫-এর রাষ্ট্রীয় সংগ্রাম কমিটির চেয়ারম্যান কমান্ডার অশোক রাউত বলেন, দীর্ঘদিন ধরে পেনশন তহবিলে নিয়মিত অবদান থাকা সত্ত্বেও পেনশনভোগীরা এত কম পেনশন পাচ্ছেন যে তাঁর জন্য পরিবার প্রতিপালনে সমস্যা হচ্ছে তাদের। তিনি জানান গত আট বছরে ৭৮ লক্ষ পেনশনভোগী মানুষ তাদের পেনশন বাড়ানোর দাবি জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত সরকার তাদের দাবিতে কর্ণপাত করেননি। তিনি বলেন যে বর্তমানে পেনশনভোগীরা গড়ে মাসিক ১৪৫০ টাকা করে পেনশন পাচ্ছেন। মহার্ঘভাতা সহ পেনশনের অঙ্ক মাসিক ৭৫০০ টাকায় করার দাবি এবং পেনশনভোগীদের স্ত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার দাবি উঠেছে।

জাতীয় সংগ্রাম কমিটির চেয়ারম্যান জানিয়েছেন এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ২ বার, অর্থমন্ত্রী ও শ্রমমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেও সরকারের পক্ষ থেকে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি। আর তাই পেনশনভোগীরা হতাশ। তিনি বলেন যে সমস্ত রাজনৈতিক দল তাদের এই সমস্যা সমাধানে এগিয়ে আসবে তারাই পাবেন সমর্থন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেই জানিয়েছেন তিনি।

EPS 95 স্কিমের অধীনে কর্মীদের মূল মাসিক বেতনের ১২ শতাংশ যায় প্রভিডেন্ট ফান্ডে। এর মধ্যে ৮.৩৩ শতাংশ যায় ইপিএস স্কিমে। এছাড়া সরকার পেনশন স্কিমে বেতনের ১.১৬ অংশ অবদান রাখে। এখন যদিও কর্মীরা ২০১৪ সালের পেনশন স্কিমের আওতায় পেনশন পাচ্ছেন। বর্তমানে সারা দেশে মোট ৭৮ লক্ষ পেনশনভোগী রয়েছেন। গত মাসেই শ্রম মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছিল, এখনও পর্যন্ত উইথড্রল বেনিফিট গণনা করা কত বছর চাকরি করেছেন একজন সদস্য এবং তাঁর কত টাকা জমেছে এই স্কিমে তার উপর। তবে এবার যে সমস্ত সদস্য ন্যূনতম ৬ মাস কাজ করেছেন বা তাঁর বেশি, তারাই কেবল এই উইথড্রল বেনিফিটের সুবিধে পাবেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Fixed Deposit: বদল গেল HDFC, ICICI, SBI-এর এফডি রেট, এখন কত সুদ পাবেন ?

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget