এক্সপ্লোর

Petrol Diesel Price : আরও বাড়বে পেট্রোল ডিজেলের দাম ? ধাপে ধাপে মূল্যবৃদ্ধি ! সাধারণের পকেটে পড়বে টান !

Fuel Price Hike: এক সপ্তাহে ২ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। তাতেই সাধারণের আশঙ্কা কমেনি। এবার আরও মহার্ঘ হতে পারে পেট্রোল-ডিজেল। যেকারণে মধ্যবিত্তের কপালে আবার চিন্তার ভাঁজ বাড়বে।

Fuel Price Hike: সাধারণের পকেটে ফের বড় টান পড়তে চলেছে। রিপোর্ট বলছে, ফের দাম বাড়বে পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price Hike)। তবে এবার ধাপে ধাপে দাম বৃদ্ধির পথে হাঁটবে তেল কোম্পানিগুলি। অন্তত বিজনেস টুডে টিভির প্রতিবেদন সেই কথাই বলছে। জেনে নিন, কবে কত টাকা বাড়তে চলেছে জ্বালানির দাম ।

ফের কবে বাড়বে দাম
এক সপ্তাহে ২ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। তাতেই সাধারণের আশঙ্কা কমেনি। এবার আরও মহার্ঘ হতে পারে পেট্রোল-ডিজেল। যেকারণে মধ্যবিত্তের কপালে আবার চিন্তার ভাঁজ বাড়বে। তবে স্বস্তির বিষয় একটাই, এই মূল্যবৃদ্ধি একবারে না করে ধাপে ধাপে বা ধীরে ধীরে করা হতে পারে। যার অর্থ, একবার অনেকটা না বাডি়য়ে অল্প অল্প করে এই দাম বাড়ানো হবে।

কেন বার-বার এই দাম বৃদ্ধি করা হবে ?
সরকারি সূত্রের খবর, গত ৭৫ দিনে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি যে বিপুল পরিমাণ লোকসানের সম্মুখীন হয়েছে। এই লোকসান পুষিয়ে দিতেই এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিত্যদিন বড় লোকসানের মুখোমুখি : এই বিষয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, তেল সংস্থাগুলি প্রতিদিন প্রায় ৭৫০ কোটি টাকা লোকসান করছিল। তবে গত ১৫ মে দাম বাড়ানোর ফলে সেই লোকসানের পরিমাণ চার ভাগের এক ভাগ কমানো সম্ভব হয়েছে। এই বিষয়টির মধ্যে সাম্যতা বজায় রাখার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC)-এর এক আধিকারিক জানিয়েছেন, সাধারণ মানুষের ওপর যাতে একবারে বড় ধাক্কা না আসে এবং বাজারে মুদ্রাস্ফীতি  নিয়ন্ত্রণে রাখা যায়, সেই কারণেই দাম একবারে না বাড়িয়ে ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।

যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সঙ্কট
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একধাক্কায় ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ ব্যাহত হওয়ার কারণেই এই সঙ্কট।

কী বলছেন পলিটিক্য়াল অ্য়ানালিস্টরা

রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশের সাধারণ মানুষকে স্বস্তি দিতে ও রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সরকার দীর্ঘদিন ধরে জ্বালানির দামের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। তবে নির্বাচন মিটতেই বিজেপির সাম্প্রতিক নির্বাচনী সাফল্যের পরই শুক্রবার একধাক্কায় পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা বাড়ানো হয়। এরপর মঙ্গলবার ফের ৯০ পয়সা দাম বাড়ানো হয়েছে।

শুধু তেল নয়, দাম বাড়ছে সিএনজিরও
গত ১৫ মে দিল্লি ও মুম্বই সহ একাধিক শহরে সিএনজি (CNG)-র দাম কেজিতে ২ টাকা বাড়ানো হয়েছিল। এরপর রবিবার আবারও সিএনজি-র দাম কেজিতে ১ টাকা বৃদ্ধি পেয়েছে।

চাহিদা কমার কোনও সম্ভাবনা নেই
এই বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে তেল কোম্পানিগুলি। সংস্থার আধিকারিকদের মতে, দাম বাড়লেও জ্বালানি তেলের চাহিদাতে কোনও ঘাটতি দেখা যাবে না। তবে ঠিক কতটা পর্যন্ত দাম বাড়ানো হতে পারে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও অঙ্ক নির্ধারণ করা হয়নি। বিভিন্ন রাজ্যে ভ্যাট (VAT) বা মূল্যযুক্ত করের হারের পার্থক্যের কারণে রাজ্যভেদে এই নতুন দাম কিছুটা আলাদা হতে পারে।

আরও পড়ুন : পেট্রোলের দাম বাড়লেও নো টেনশন ! মাত্র ৫ লাখে মিলবে দুর্দান্ত মাইলেজের এই সেরা গাড়িগুলি

সেরা শিরোনাম

Gold and Silver Price: সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget