এক্সপ্লোর

PF New Rule: ৩১ ডিসেম্বেরের মধ্যে করতে হবে এই কাজ, না হলে পাবেন না EPF-এর সুবিধা

PF New Rule: নতুন নিয়ম অনুসারে, ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজ না করলে ফল ভোগ করতে হবে আপনাকে। অনলাইনেই সহজে এই কাজ করেতে পারবেন কর্মী সংগঠনের সদস্য।

EPF Update: বদলে যাচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPFO) নিয়ম। নতুন নিয়ম অনুসারে, ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজ না করলে ফল ভোগ করতে হবে আপনাকে। সেই ক্ষেত্রে কর্মী সংগঠনের কোনও সুবিধা পাবেন না গ্রাহক। জেনে নিন কী সেই কাজ।

PF New Rule: এক নির্দেশিকায় Employees' Provident Fund Organisation (EPFO) জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক কর্মী সংগঠনের সদস্যকে EPF অ্যাকাউন্টের সঙ্গে একজন নমিনির নাম যোগ করতে হবে। অনলাইনেই সহজে এই কাজ করেতে পারবেন কর্মী সংগঠনের সদস্য।

EPFO Rule: দেশের প্রায় সব বেতনভোগী কর্মচারীর অ্যাকাউন্ট রয়েছে Employees' Provident Fund Organisation (EPFO)তে। এককথায় কর্মীদের অবসর জীবনের ভরসা এই সংগঠন। EPF অ্যাকাউন্টে কর্মচারী এবং এমপ্লয়ার দু’জনেই টাকা জমা করে থাকে। EPFO অ্যাক্ট অনুযায়ী, কর্মচারীর বেসিক স্যালারি প্লাস ডিএ-এর ১২ শতাংশ EPF অ্যাকাউন্টে জমা হয়ে 
থাকে৷ 

এমপ্লয়ারও কর্মচারীর বেসিক স্যালারি প্লাস ডিএ-এর ১২ শতাংশ টাকা অ্যাকাউন্টে জমা করে ৷ সংস্থার ১২ শতাংশ কন্ট্রিবিউশনের মধ্যে ৩.৬৭ শতাংশ কর্মীদের পিএফ অ্যাকাউন্টে জমা হয়। বাকি ৮.৩৩ শতাংশ জমা হয় কর্মীদের পেনশন স্কিমে৷ ইপিএফ অ্যাকাউন্টে বার্ষিক ৮.৫০ শতাংশ সুদ দেওয়া হয়৷ সময়ের সঙ্গে সঙ্গে এই সুদের হার বদল হতে থাকে। কোনও কারণে কর্মী সংগঠনের সদস্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নমিনির নাম জমা না দিলে EPF-এর বিমা তথা পেনশনের টাকা পাবেন না তিনি। 

EPF Nomination Online: এই কয়েকটি সহজ ধাপেই পাবেন সমাধান

১ প্রথমে যেকোনও ইন্টারনেট ব্রাউজারে গিয়ে epfindia.gov.in-এ যান।
২ সেখান সার্ভিস অপশনে ট্যাপ করুন।
৩ এখানে অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে। যেখানে 'ফর এমপ্লয়িজ' বেছে নিন।
৪ এবার Member UAN/Online service(OCP/OTP)-তে ক্লিক করুন
৫ এই পর্বে UAN লগ ইন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে যান।
৬ এবার এখানে ম্যানেজ ট্যাব দেখতে পাবেন আপনি। আলাদা করে রয়েছে ই-নমিনেশনের অপশন। ওখানে ক্লিক করুন।
৭ এখানে 'প্রোভাইড ডিটেইলস' বলে একটা অপশন আসবে।এখানে সেভে ক্লিক করুন।
৮ এবার ফ্যামিলি ডিক্ল্যারেশনে ইয়েস-এ ক্লিক করুন।
৯ এই পর্বে 'অ্যাড ফ্যামিলি ডিটেইলস'- সব প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। চাইলে আপনি একজনের বেশি EPF অ্যাকাউন্টে নমিনি রাখতে পারবেন। 
১০ শেষে আপনার কাছে নমিনেশন ডিটেইলস চাওয়া হবে। এখানে কাকে কত শতাংশ দেওয়া হবে তা জানাতে হবে। এই কাজ হয়ে গেলে Save EPF Nomination ক্লিক করতে হবে।
১১ এবার ই-সাইন সিলেক্ট করে ওটিপি জেনারেট করুন। আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সেখানে ওটিপি আসবে। এই ভাবে আপনার EPFO-র জন্য ই-নমিনেশনের রেজিস্ট্রেশেন সম্পূর্ণ হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস
চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস
Crorepati Tips : ১০ বছরে কোটি টাকার তহবিল গড়তে চান ? মাসে মাসে কত টাকা লাগে, কীভাবে স্বপ্ন হবে বাস্তব ?
১০ বছরে কোটি টাকার তহবিল গড়তে চান ? মাসে মাসে কত টাকা লাগে, কীভাবে স্বপ্ন হবে বাস্তব ?
Best FD Interest : ১, ৩ না ৪, কত বছরের এফডিতে বেশি সুদ পাবেন আপনি ? 
১, ৩ না ৪, কত বছরের এফডিতে বেশি সুদ পাবেন আপনি ? 
PF Balance Transfer : চাকরি বদলালে নিজে থেকেই ট্রান্সফার হবে PF ব্য়ালেন্স, কাদের জন্য এই সুবিধা ?
চাকরি বদলালে নিজে থেকেই ট্রান্সফার হবে PF ব্য়ালেন্স, কাদের জন্য এই সুবিধা ?

ভিডিও

Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |
Nirmal Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget