এক্সপ্লোর

PM Kisan 20th Installment: এই দিনে অ্যাকাউন্টে ২০০০ টাকা পাঠাবে মোদি সরকার, আপনার নাম আছে তো ? যাচাই করুন এভাবে

PM Kisan 20th Installment Status: আজ ৩০ জুলাই সকালেই পিএম কিষাণ সম্মাননিধির অফিসিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়, ‘এখন আর অপেক্ষার কিছু নেই। সব অপেক্ষার অবসান।'

Govt Scheme: দেশের ৯.৭ কোটি কৃষকের অপেক্ষার এবার অবসান ঘটবে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে এবার অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার (PM Kisan 20th Installment) অধীনে কৃষকদের অ্যাকাউন্টে এবার জমা হবে এই যোজনার ২০তম কিস্তির টাকা। বহুদিন ধরেই এই কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন কৃষকরা। আগামী শনিবার ২ অগাস্ট ২০২৫ তারিখে পিএম কিষাণ সম্মাননিধি যোজনার ২০তম কিস্তির ২০০০ টাকা ঢুকবে বলে জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে।

আজ ৩০ জুলাই সকালেই পিএম কিষাণ সম্মাননিধির অফিসিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়, ‘এখন আর অপেক্ষার কিছু নেই। সব অপেক্ষার অবসান। উত্তরপ্রদেশের বারাণসী থেকে এবার আগামী ২ অগাস্ট ২০২৫ তারিখেই কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। এরপরে মেসেজের টোন শুনতে পেলেই বুঝবেন আপনার অ্যাকাউন্টে কিষাণ সম্মাননিধি যোজনার (PM Kisan 20th Installment) টাকা ঢুকে গিয়েছে।’ এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই এই যোজনার অধীনে ১৯তম কিস্তির টাকা পেয়েছিলেন কৃষকরা। তবে এও জানানো হয়েছে সরকারের তরফে যে এই কিস্তির টাকা পেতে হলে কৃষকদের ই-কেওয়াইসি করাতে হবে।

ই-কেওয়াইসি করানো না থাকলে এই কিস্তির টাকা পাবেন না কৃষকরা। এর জন্য বেনিফিসিয়ারি স্ট্যাটাস যাচাই করে দেখে নেওয়া জরুরি। এর পাশাপাশি গতকাল মঙ্গলবার আরেকটি বিবৃতিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান যে আধারভিত্তিক অথেন্টিকেশন বা ইকেওয়াইসির ক্ষেত্রে ল্যান্ড সিডিং অর্থাৎ জমির সমস্ত নথি বা তথ্য বসানো জরুরি। যারা এই ই-কেওয়াইসি এখনও করেননি তাদের জন্য এই পরিষেবাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। যখনই আবার কৃষকরা তাদের ই-কেওয়াইসি সহ সমস্ত রকম যাচাইকরণ সম্পূর্ণ করবেন তাদের অ্যাকাউন্টে বকেয়া সহ সমস্ত টাকা ঢুকে যাবে।

বেনিফিসিয়ারি স্ট্যাটাস কীভাবে যাচাই করবেন

এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে https://pmkisan.gov.in ওয়েবসাইটে

এখানে গিয়ে ‘Know Your Status’ অপশনে ক্লিক করতে হবে।

আধার নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে।

এরপরেই দেখে নিতে পারবেন যে বেনিফিসিয়ারি তালিকায় আপনার নাম রয়েছে কিনা।

এর মধ্যে ১৯টি কিস্তির টাকা দেওয়া হয়েছে সরকারের তরফে। এই বছর ফেব্রুয়ারি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯তম কিস্তির টাকা দেন। এর মাধ্যমে দেশের ৯.৮ কোটি কৃষক (PM Kisan 20th Installment) উপকৃত হন যাদের মধ্যে আবার ২.৪ কোটি মহিলাও আছেন। এর আগে ১৮তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল আগের বছর অক্টোবর মাসে এবং ১৭তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ২০২৪ সালের জুন মাসে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
Multibagger Stock : ৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget