এক্সপ্লোর

India-US Relations: আমেরিকা যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে বরফ গলবে কি? শুল্ক নিয়ে আশায় বুক বাঁধছে শিল্পমহল

Narendra Modi: সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আমেরিকা সফরে যাওয়ার কথা মোদির।

নয়াদিল্লি: শুল্ক নিয়ে টানাপোড়েন চলছেই। সেই আবহেই আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেপ্টেম্বর মাসে আমেরিকা যাচ্ছেন তিনি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে মোদির। পাশাপাশি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। সেখানে দুই রাষ্ট্রনেতার মধ্যে কী কথা হয়, ভারতের ‘শুল্ক-শাস্তি’ লাঘব হয় কি না, সেদিকেই তাকিয়ে সকলে। (India Us Relations)

সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আমেরিকা সফরে যাওয়ার কথা মোদির। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে বক্তা হিসেবে নাম রয়েছে তাঁর। তবে রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা করতে গেলেও, আসলে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের উপরই দিল্লি জোর দিচ্ছে বলে খবর। মোদি এবং ট্রাম্প সেখানে মুখোমুখি বসলে, গত সাত মাসে এই নিয়ে দ্বিতীয় বার বৈঠকে বসবেন তাঁরা। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করেন তাঁরা। (Narendra Modi)

G7 বৈঠকে যোগ দিতে মোদি যখন কানাডায়, সেই সময়ই তাঁর সঙ্গে সাক্ষাৎ চেয়েছিলেন ট্রাম্প। সেই সময় আমেরিকায় ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, যাঁকে হোয়াইট হাউসে আপ্যায়ন করেন ট্রাম্প। সেই কারণেই সেবার ট্রাম্পের সঙ্গে মোদি দেখা করেননি বলে জানা যায়। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে ট্রাম্পের সঙ্গে মোদির সাক্ষাতের দিকে তাকিয়ে শিল্পমহলও। দুই রাষ্ট্রনেতার মধ্যে ইতিবাচক আলোচনা হলে, শুল্ক নিয়ে আমেরিকার কড়া অবস্থান বদলাতে পারে বলে আশাবাদী বিশেষজ্ঞ মহল। 

এতদিন ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাই বার বার খবরের শিরোনামে উঠে এসেছে। আমেরিকায় ট্রাম্পের হয়ে যেমন সভা করেছেন মোদি, তেমন গুজরাতে মোদিকে পাশে নিয়ে সভা করে গিয়েছেন ট্রাম্পও। কিন্তু শুল্ক নিয়ে টানাপোড়েনের জেরে তাঁদের ব্যক্তিগত সমীকরণেও ছেদ পড়েছে বলে মত অনেকের। মোদি খোদ সেই জল্পনা বাড়িয়েছেন। ট্রাম্প ভারতের শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করলে, মোদি জানান, দেশের স্বার্থে ব্যক্তিগত ভাবে মাশুল দিতেও প্রস্তুত তিনি। তাই মুখোমুখি সাক্ষাতে বরফ গলতে পারে বলে আশাবাদী অনেকেই। 

দ্বিতীয় বার আমেরিকার মসনদে ফেরার পর থেকেই শুল্ক নিয়ে কড়া মনোভাব দেখাচ্ছেন ট্রাম্প। ভারতের বিরুদ্ধে একাধিক বার ক্ষোভ উগরে দিতে শোনা গিয়েছে তাঁকে। বিশেষ করে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে প্রকাশ্য়ে ভর্ৎসনা করেন তিনি। আর তার পরই দু’দফায় ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেন তিনি। রাশিয়ার সঙ্গে লেনদেন চালিয়ে গেলে আরও কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। মোদির আমেরিকা সফরে তাতে কোনও হেরফের ঘটে কি না, তা-ই দেখার। আমেরিকা সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠকের কথা মোদির, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতের উপর চড়া শুল্ক চাপাতে গিয়ে রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের দোহাই দিতে শোনা যায় ট্রাম্পকে। ভারতকে বিক্রি করা তেলের টাকাতেই রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। 

সেরা শিরোনাম

BSNL Cheapest Recharge: ৩০০ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে এই দারুণ প্ল্যান
৩০০ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে এই দারুণ প্ল্যান
Jio IPO: মাত্র ২ ঘণ্টার মধ্যেই ১০০ শতাংশ সাবস্ক্রাইব Jio Platforms-এর IPO, ভারতের শেয়ার বাজারে নতুন নজির
মাত্র ২ ঘণ্টার মধ্যেই ১০০ শতাংশ সাবস্ক্রাইব Jio Platforms-এর IPO, ভারতের শেয়ার বাজারে নতুন নজির
Qualcomm Layoffs: নভেম্বরেই হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ? ৫২,০০০ কর্মীর কাছে গেল বার্তা, এই কোম্পানি করবে ছাঁটাই
নভেম্বরেই হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ? ৫২,০০০ কর্মীর কাছে গেল বার্তা, এই কোম্পানি করবে ছাঁটাই
Credit Card: ক্রেডিট কার্ডের Minimum Due মেটাচ্ছেন, তবুও বাড়ছে ঋণ! কেন এমন হচ্ছে?
ক্রেডিট কার্ডের Minimum Due মেটাচ্ছেন, তবুও বাড়ছে ঋণ! কেন এমন হচ্ছে?

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget