এক্সপ্লোর

Post Office Interest: পোস্ট অফিসে সুদের হারে বদল ? এপ্রিল থেকে কত পাবেন সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ-এ

India Post Update: পোস্ট অফিসের (Post Office) আমানতকারীদের জন্য সুখবর। স্বল্প সঞ্চয় প্রকল্পে পুরোনো সুদের হারই বহাল রাখল ইন্ডিয়া পোস্ট (India Post)।


India Post Update: পোস্ট অফিসের (Post Office) আমানতকারীদের জন্য সুখবর। স্বল্প সঞ্চয় প্রকল্পে পুরোনো সুদের হারই বহাল রাখল ইন্ডিয়া পোস্ট (India Post)। ফলে ২০২২-২৩ অর্থবর্ষেও পাবলিক প্রভিডেন্ট ফান্ড ,সুকন্য সমৃদ্ধি যোজনা ছাড়াও অন্যান্য সঞ্চয় প্রকল্প আগের সুদের হারই পাবেন বিনিয়োগকারীরা। এপ্রিল-জুনের ত্রৈমাসিকে এই সুদের হার বজায় থাকবে।

Post Office Interest: কোন স্কিমে কত সুদ ?
নতুন নিয়ম অনুসারে, পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পগুলিতে জানুয়ারি-মার্চ 2022 ত্রৈমাসিকে যারা নতুন বিনিয়োগ করেছেন, তারাও আগের ত্রৈমাসিকের মতো একই সুদের হার পাবেন৷
বিজ্ঞপ্তি বলছে, 2022-23 FY-এর প্রথম ত্রৈমাসিকের জন্য, PPF 7.10 শতাংশ সুদের হার বজায় থাকবে। পাশাপাশি সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS) 7.40 শতাংশ সুদ পাবেন আমানতকারীরা। একইভাবে পোস্ট অফিসের টাইম ডিপোজিটে 5.5-6.7 শতাংশ সুদ পাওয়া যাবে। এই সুদের হার 1 এপ্রিল, 20-2022 থেকে 30 জুন, 2022-এর জন্য প্রযোজ্য হবে।

Post Office Deposit Schemes: এই স্কিমগুলিতে যা পাবেন
পোস্ট অফিসের সেভিংস স্কিমে বিনিয়োগ করলে পাবেন বছরে ৪ শতাংশ সুদ।
১ বছরের টাইম ডিপোজিট স্কিমে পাবেন ৫.৫ শতাংশ সুদ। এই সুদ পাবেন ত্রৈমাসিক ভিত্তিতে।
২ বছরের টাইম ডিপোজিট স্কিমে পাবেন ৫.৫ শতাংশ সুদ। এই সুদ পাবেন ত্রৈমাসিক ভিত্তিতে।
৩ বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে পাবেন একই সুদের হার। এখানে ত্রৈমাসিকের ভিত্তিতে পাবেন টাকা।
৫ বছরের টাইম ডিপোজিট স্কিমে পোস্ট অফিস আপনাকে দেবে ৬.৭ শতাংশ সুদ। এই ক্ষেত্রে সুদের হার ধরা হবে ত্রৈমাসিকের ভিত্তিতে। 
৫ বছরের রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করলে আমানতকারী পাবেন ৫.৮ শতাংশ সুদ।এই সুদ পাবেন ত্রৈমাসিক ভিত্তিতে
৫ বছরের সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে বিনিয়োগ করলে আসবে ৭.৪ শতাংশ সুদ। ত্রৈমাসিকের ভিত্তিতে এই সুদ ধার্য ও বিতরণ করা হয়।
৫ বছরের মান্থলি ইনকাম অ্যাকাউন্টে বিনিয়োগে আমানতকারী পাবেন ৬.৬ শতাংশ। মাসিক ভিত্তিতে এই সুদ দিয়ে দেওয়া হয়।
৫ বছরে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে লগ্নি করলে আপনি বছরে পাবেন ৬.৮ শতাংশ সুদ।
১০ ৫ বছরের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখলে আমানতকারী পাবেন বছরে ৭.১ শতাংশ সুদ।
১১ কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে রয়েছে ১২৪ মাসের ম্যাচুরিটি পিরিয়ড। সেই ক্ষেত্রে বছরে ৬.৯ হারে সুদ ধরা হয়।
১২ সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা রাখলে বছরে সর্বোচ্চ ৭.৬ শতাংশ সুদ পাবেন বিনিয়োগকারী। 

এই বিষয়ে বিশদে জানতে পোস্ট অফিসের শাখায় যোগাযোগ করে নিন। সেখানে আপনাকে চক্রবৃদ্ধি হারে সুদের বিষয়ে বিস্তারিত বলে দেবে পোস্ট অফিস কর্তৃপক্ষ। 

আরও পড়ুন : Post Office Schemes: দিনে ৬ টাকা জমিয়ে মেয়াদ শেষে পান ৩ লক্ষ, জেনে নিন কী এই স্কিম ?

সেরা শিরোনাম

Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget