এক্সপ্লোর

Rapido Fined Rs 10 lakh : দ্রুত বাইক দেওয়ার নামে বেশি টাকা আদায়, ব়্যাপিডোকে ১০ লাখ টাকা জরিমানা

Rapido Bike Ride :এবার দ্রুত বাইক দেওয়ার নামে বেশি টাকা আদায়ের জন্য র‌্য়াপিডোর নিয়ন্ত্রক সংস্থা 'রপেন ট্রান্সপোরটেশন সার্ভিসেসে'র  বিরুদ্ধে ব্যবস্থা নিল সেন্ট্রাল কনজুমার প্রোটেকশন অথরিটি (CCPA)। 

Rapido Bike Ride : অনেকদিন ধরেই র‌্য়াপিডো ছাড়াও আরও অনেক বাইক রাইডের বিরুদ্ধে উঠছিল এই অভিযোগ। এবার দ্রুত বাইক দেওয়ার নামে বেশি টাকা আদায়ের জন্য র‌্য়াপিডোর নিয়ন্ত্রক সংস্থা 'রপেন ট্রান্সপোরটেশন সার্ভিসেসে'র  বিরুদ্ধে ব্যবস্থা নিল সেন্ট্রাল কনজুমার প্রোটেকশন অথরিটি (CCPA)। 

কী অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা ?

মূলত, গ্রাহকদের সঙ্গে চাতুরির অভিযোগের ভিত্তিতে জরিমানার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ(CCPA)। গ্রাহকদের নানান অছিলায় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে এই জরিমানা করা হয়েছে। আসলে দ্রুত বাইক পাওয়ার জন্য রাইড বুক করার সময়ই গ্রাহকদের কাছে অফার আসত। যেখানে বলা হত, দ্রুত বাইক পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে ১০,২০ বা ৩০ টাকা অগ্রিম দিন। এতে রাইডার আপনার রাইডের জন্য় উৎসাহ পাবেন। যাত্রা শেষ হওয়ার আগে এই অগ্রিম টিপ নেওয়ার প্রবণতাকেই অপরাধ মনে করেছে সিসিপিএ। যেকারণে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অ্যাপের ডিজাইনে কারচুপি করেছে কর্তৃপক্ষ

সিসিপিএর তরফে বলা হয়েছে, অ্য়াপের স্লাইডারে রাইডারকে ডাকার জন্য বেশি দামের দিকে সবুজ রং বা সুযোগ বেশি দেখানো হত। কম দামের দিকে গেলেই আপনাকে ওরেঞ্জ অ্য়ালার্ট দেখাতো অ্য়াপ। এছাড়া দাম বাড়ানোর জন্য স্লাইডারে বেশি জায়গা রাখা হলেও দাম কমানোর অপশন ছিল সীমিত। এতে গ্রাহক অজান্তেই বেশি দাম বেছে নিতে প্রভাবিত হতেন। 

রাইডের আগেই টিপস চাওয়ার প্রবণতা

এই অ্য়াপে যাত্রী রাইড শুরু কারার আগেই টিপস নেওয়ার প্রবণতা তৈরি করা হচ্ছিল, এমনই অভিযোগ করেছে সেন্ট্রাল কনজুমার প্রোটেকশন অথরিটি (CCPA)। নিয়ম অনুযায়ী, রাইডের শেষে যাত্রীর কাছে এই টিপস চাওয়া যায়। যা স্বেচ্ছায় দিতে পারেন যাত্রী। কিন্তু অ্যাপটি বুকিং করার সময়ই বকশিশ দেওয়ার অপশন দিত। এতে বোঝানে হত, বকশিশ দিলে গাড়ি তাড়াতাড়ি পাওয়া যাবে। (মোটর যানবাহন নির্দেশিকা ২০২৫ অনুযায়ী বুকিংয়ের সময় বকশিশ চাওয়া নিয়মবহির্ভূত)।  

র‌্য়াপিডো কী বলছে, সিসিপিএর অবস্থান কী
র‍্যাপিডো দাবি করেছে, অতিরিক্ত টাকা দেওয়াটা গ্রাহকের ইচ্ছা ও এতে চালক পাওয়ার ক্ষেত্রে কোনও তফাত হয় না। তবে সিসিপিএ এই দাবি মেনে নেয়নি, কারণ র‍্যাপিডো প্রমাণ করতে পারেনি যে- বেশি টাকা দিলে সত্যিই রাইড পাওয়ার সুযোগ বাড়ে কি না। এই একই ধরনের কৌশল বা প্রতারণামূলক ডিজাইনের ব্যবহারের জন্য Uber ও Ola-র বিরুদ্ধেও বর্তমানে তদন্ত চলছে।

আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কে রয়েছে স্ত্রী শক্তি যোজনা, কমে সুদে মহিলারা পাবেন ২ কোটি টাকা পর্যন্ত ঋণ, আরও কী কী সুবিধা ?


 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bank Holidays December : ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
BSNL Recharge Plan : যতখুশি কলিংয়ের সঙ্গে আনলিমিটেড ডেটা, BSNL আনল এই মাসিক প্ল্যান, দাম কত ?
যতখুশি কলিংয়ের সঙ্গে আনলিমিটেড ডেটা, BSNL আনল এই মাসিক প্ল্যান, দাম কত ?
Today Gold Price: এক ধাক্কায় ৪০০০ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দাম কত হল ? বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
এক ধাক্কায় ৪০০০ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দাম কত হল ? বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
Indian Stock Market: আমেরিকার বাজার পড়ার পরই হু হু করে বাড়ল ভারতের বাজার, পিছনে ঠিক কোন কারণ?
আমেরিকার বাজার পড়ার পরই হু হু করে বাড়ল ভারতের বাজার, পিছনে ঠিক কোন কারণ?
Advertisement

ভিডিও

Doctors Rally | মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে অনুমতি নেই পুলিশের, বউবাজারে উত্তেজনা
Nitin Gadkari | পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা । বিরাট ঘোষণা গডকড়ীর #nitingadkari
Congress Rally on Constitution Day | গড়িয়াহাট থেকে কংগ্রেসের সংবিধান রক্ষা মার্চ #congress
Subhomoy Maitra |
Sovandeb on NCPI | সংবিধান দিবসে এনসিপিআই-কে একহাত নিলেন শোভনদেব, কী বললেন? #constitutionday
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget