এক্সপ্লোর

RBI Order: ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর, সমস্ত ব্যাঙ্ককে দেওয়া হল এই নির্দেশ

ATM Withdrawal: দেশের সমস্ত ব্যাঙ্কগুলিকে ১০০ টাকা ও ২০০ টাকার নোট নিয়ে বড় নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই কারণে ব্যাঙ্কগুলিকে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

Rs 100 and Rs 200 Notes: সমস্ত ব্যাঙ্ককে বড় নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। এই কেন্দ্রীয় ব্যাঙ্ক এখন জানিয়েছে দেশের প্রতিটি ব্যাঙ্ককে বাধ্যতামূলকভাবে তাদের এটিএম মেশিনে ১০০ টাকা ও ২০০ টাকার নোট রাখতে হবে যাতে সাধারণ মানুষ টাকা (RBI Order) তোলার সময় ৫০০ টাকার বদলে এই নোটগুলিতে টাকা তুলতে পারে। আর এই কারণে ব্যাঙ্কগুলিকে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এই ব্যাঙ্কিং নিয়ন্ত্রক সংস্থার তরফে একটি সার্কুলারে (ATM Withdrawal) জানানো হয়েছে খুব দ্রুত এই নির্দেশ মানতে হবে এবং এই নির্দেশ সমস্ত ব্যাঙ্কের জন্যই বাধ্যতামূলক।

গতকাল সোমবার একটি বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে দেশের সমস্ত ব্যাঙ্ককে নিশ্চিত করতে হবে যাতে তাদের এটিএম মেশিনগুলিতে যথেষ্ট পরিমাণে ১০০ টাকা ও ২০০ টাকার নোট থাকে আর এর মাধ্যমে যাতে বাজারে এই নোটগুলি যথাযথ উপলব্ধ থাকে। ব্যাঙ্ক ও হোয়াইট লেবেল এটিএম নিয়ন্ত্রক সংস্থা সমূহকে পর্যায়ক্রমে এই নির্দেশ মেনে চলার জন্য বলেছে রিজার্ভ ব্যাঙ্ক।

মনে রাখতে হবে নন-ব্যাঙ্কিং প্রতিষ্ঠান কর্তৃক যে সমস্ত এটিএম নিয়ন্ত্রণ করা হয় সেগুলিকেই বলা হয় হোয়াইট লেবেল এটিএম। আরবিআই আরেকটি নোটিশে জানিয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যেই দেশের ৭৫ শতাংশ এটিএমে যেন ১০০ টাকা ও ২০০ টাকার নোটের যোগান যথাযথ করা হয়। আর আগামী বছর ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে ৯০ শতাংশ এটিএম মেশিনে যেন অন্তত একটি ক্যাসেটে ১০০ টাকা ও ২০০ টাকার নোট বেরিয়ে আসে, এটি ব্যাঙ্কগুলিকে নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে যে, সাধারণ মানুষের কাছে এই নোটগুলি যাতে উপলব্ধ হয় এবং বাজারে চল বাড়ে তা নিশ্চিত করতে হবে। ব্যাঙ্কগুলি এবং হোয়াইট লেবেল এটিএম নিয়ন্ত্রক সংস্থাগুলিকে তাই নির্দিষ্ট নিয়ম মেনে এই কাজ করতে হবে। মূলত যে সমস্ত নোট সাধারণ মানুষের কাছে বেশি মাত্রায় ব্যবহৃত হয়, সেগুলি যাতে এটিএম মেশিনে পাওয়া যায় যথাযথভাবে, সেদিকে নজর দিতে হবে, এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

নতুন নোট জারি হয়েছে

এই বছর মার্চ মাসেই রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল যে বাজারে নতুন ১০০ টাকা ও ২০০ টাকার নোট আসবে এবং তাতে নতুন গভর্নর সঞ্জয় মলহোত্রার স্বাক্ষর করা থাকবে। তবে এই নতুন  নোটের ডিজাইনে কোনও বদল আনা হয়নি। আগের মতই আছে। এমনকী কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয় এই নতুন নোট আসার পরে পুরনো নোটগুলিও বৈধ থাকবে, সেগুলি কোনওভাবেই বাতিল করা হচ্ছে না। 

সেরা শিরোনাম

Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget