Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
Paytm Wallets: পেটিএম -এর পেমেন্ট পরিষেবা শাখা শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) থেকে ওয়ালেট সহ প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট ইস্যু করার জন্য একটি পেমেন্ট সিস্টেম পরিচালনা করতে প্রাথমিক অনুমোদন পেয়েছে।

কলকাতা: ৩ বছরের খরা কাটিয়ে ফের শুরু হতে চলছে পেটিএম-এর (Paytm) ডিজিটাল ওয়ালেট পরিষেবা। পেটিএম পেমেন্টস সার্ভিসেস লিমিটেড (PPSL) -এর মাধ্যমে ডিজিটাল ওয়ালেট ব্যবসা পুনরায় চালু করার জন্য ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি প্রাথমিক অনুমোদন দিয়েছে। ফলে গুগল-পে, ফোন-পে-এর মত ভারতে নিজেদের ওয়ালেট পরিষেবার ব্যবসাকে পুনরায় নতুন মাত্রা দিতে এক ধাপ এগিয়ে গেল এই বেসরকারি সংস্থা।
পেটিএম -এর পেমেন্ট পরিষেবা শাখা শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) থেকে ওয়ালেট সহ প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট ইস্যু করার জন্য একটি পেমেন্ট সিস্টেম পরিচালনা করতে প্রাথমিক অনুমোদন পেয়েছে, যার ফলে মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস (One 97 Communications)-এর শেয়ারের দাম রেকর্ড সর্বোচ্চ ১,৯৬০ টাকায় পৌঁছেছে। এই অনুমোদনটি পেটিএম-এর পেমেন্ট ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির পথ খুলে দিতে পারে, যা সংস্থাটিকে ডিজিটাল পেমেন্ট ক্ষেত্রে তার পরিষেবা প্রসারিত করার আরও সুযোগ করে দেবে।
প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস (PPI) হল এমন এক ধরণের আর্থিক লেনদেন ব্যবস্থা, যার মাধ্যমে কোনও পণ্য বা অন্য কিছু কেনার আগে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কার্ড বা ডিজিটাল পেয়মেন্টের মাধ্যমে ওয়ালেটে জমা করে রাখা যায় এবং পরবর্তী সময়ে এখান থেকে তা খরচ করা হয়।
গুরুত্বপূর্ণ বিষয়টি হল, আরবিআই-এর কাছ থেকে প্রাথমিক অনুমোদন পাওয়ার পর অনেকেই ভাবতে পারেন যে পেটিএম ওয়ালেট পরিষেবা অবিলম্বে পুনরুদ্ধার করা হবে। তবে, বিষয়টি এমন নয়। আরবিআই-এর কাছ থেকে প্রাথমিক অনুমোদন পাওয়ার অর্থ এই নয় যে পেটিএম ওয়ালেট পরিষেবা অবিলম্বে পুনরুদ্ধার করা হবে। ওয়ালেট পরিষেবাটি পুনরায় চালু করার জন্য কোম্পানিকে এখনও আরবিআই-এর কাছ থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। পাশাপাশি, কোম্পানিটিকে অবশ্যই আরবিআই-এর ২৭-সে আগস্ট ২০২১-এর প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্ট নির্দেশিকা এবং পরবর্তীতে সংশোধিত সমস্ত নিয়ম মেনে চলতে হবে।
সেরা শিরোনাম






















