এক্সপ্লোর

RBI Growth Forecast: দেশের GDP বৃদ্ধির পূর্বাভাস কমাল রিজার্ভ ব্যাঙ্ক, ৭.২ শতাংশ থেকে ৭ শতাংশ অনুমান

RBI Growth Projection: দেশের আর্থিক বৃদ্ধির হার কমতে পারে আরও। শুক্রবার মুদ্রানীতি ঘোষণার সময় এই পূর্বাভাস দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

RBI Growth Projection: দেশের আর্থিক বৃদ্ধির হার কমতে পারে আরও। শুক্রবার মুদ্রানীতি ঘোষণার সময় এই পূর্বাভাস দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের মুখে শোনা যায় সেই কথা।

এদিন রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ২০২৩ আর্থিক বছরে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.২ শতাংশের পরিবর্তে ৭ শতাংশে হতে পারে। তবে, ২০২৪ সালের আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭.২ শতাংশ অনুমান করা হয়েছে। এমনই জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

RBI Growth Forecast: বছরের বিভিন্ন প্রান্তিকে RBI-এর বৃদ্ধির পূর্বাভাস কী হতে পারে ?
এদিন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ''পরিষেবা খাতের বৃদ্ধি ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হারে একটি বড় ভূমিকা পালন করবে। এটি দ্রুত বৃদ্ধি পাবে। এর থেকে জিডিপির হারও বাড়তে পারে। এই বছরের কথা বললে, ২০২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে, জিডিপি ৬.৩ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। তৃতীয় ত্রৈমাসিকে এটি ৪.৬ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একই সময়ে, ২০২৩ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে, জিডিপি ৪.৬ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক।''

Reserve Bank Of India: দেশের মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখতে ফের একবার  রেপো রেট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।  উৎসবের মরসুমে ব্যয়বহুল হতে চলেছে EMI। আজ রেপো রেট ০.৫০ শতাংশ বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। 

RBI MPC Meeting: কত বাড়ল রেপো রেট ?
এই ঘোষণার পরে উৎসবের মরসুমে আপনার ইএমআই আরও ব্যয়বহুল হয়ে উঠবে।  চলতি বছরে এই নিয়ে আরবিআই টানা চতুর্থবার রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ আরবিআই-এর আর্থিক নীতি ঘোষণার পর রেপো রেট ৫.৪০ শতাংশ থেকে বেড়ে ৫.৯০ শতাংশ হল। এদিন রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। RBI-এর মুদ্রানীতির বৈঠকের পর এই ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এখন ৫ মাসে ১. ৯০ শতাংশ বাড়ল রেপো রেট।

Repo Rate : আপনার ওপর কী প্রভাব ?
আরবিআই-এর এই সিদ্ধান্তের পর হোম লোন থেকে গাড়ি লোন, এডুকেশন লোন আরও ব্যয়বহুল হবে। অন্যদিকে, যারা ইতিমধ্যেই হোম লোন নিয়েছেন, তাদের ইএমআই আরও ব্যয়বহুল হবে। মুদ্রানীতি কমিটির বৈঠকের তিন দিন পর রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আরবিআই গভর্নর।

আরও পড়ুন: Small Saving Schemes: কিষাণ বিকাশ পত্র, সিনিয়র সিটিজেন সেভিংসে বাড়ল সুদের হার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget