এক্সপ্লোর

RBI : সব ছেঁড়া নোট পাল্টে দেয় না ব্যাঙ্ক, এই বিষয়ে নিয়মগুলি জানেন ?

Note Exchange Rule: জানেন, ব্যাঙ্কে নোট বদলে দেওয়ার (Note Exchange Rule) আসল নিয়ম কী। কোন নোটগুলি ফেরত নেয় না ব্যাঙ্ক। 

 

Note Exchange Rule: আপনার সঙ্গেও হতে পারে এই ধরনের ব্যবহার। ব্যাঙ্কে (Bank News) ছেঁড়া নোট নিয়ে গেলে পাল্টে নাও দিতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে কী করবেন আপনি। জানেন, ব্যাঙ্কে নোট বদলে দেওয়ার (Note Exchange Rule) আসল নিয়ম কী। কোন নোটগুলি ফেরত নেয় না ব্যাঙ্ক। 

এই সমস্যা আপনার সঙ্গেও হতে পারে
আপনি এলাকার দোকানে এই ধরনের ছেঁড়া নোট দিতে গেলেও দোকানি আপত্তি করবে। যান। অটোওয়ালাকেও এই ধরনের নোট ধরাতে গেলে একই সমস্যায় ভুগবেন আপনি। মনে রাখবেন, অটো, বাস , দোকানি আপনার ছেঁড়া টাকা না নিলেও ব্যাঙ্ক এই টাকা নিতে বাধ্য। সেই ক্ষেত্রে কী নিয়ম মানতে হবে আপনাকে। 

রিজার্ভ ব্যাঙ্কের রয়েছে এই নিয়ম
 আপনি ব্যাঙ্কে গিয়ে এই ধরনের ছেঁড়া নোটগুলি পরিবর্তন করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এর জন্য নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে। কোনও ব্যাঙ্ক নোট বদলাতে অস্বীকার করতে পারে না। কিন্তু ছেঁড়া নোট পরিবর্তন করা গেলেও ব্যাঙ্ক এই ধরনের নোট বদলাতে অস্বীকার করতে পারে। কারণে ব্যাঙ্ক এই বিষয়ে কিছু নির্দিষ্ট নীতি মেনে চলে।

নোট পরিবর্তনের নিয়ম কী ?
আসলে, নোট বদলের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করেছে। তার ভিত্তিতে নোট পরিবর্তন করা হয়। নোটের সংখ্যা ও পরিমাণ সম্পর্কেও একটি নিয়ম রয়েছে। আরবিআই-এর নিয়ম অনুযায়ী, আপনি আরবিআই ইস্যু অফিস ও সব সরকারি, বেসরকারি ব্যাঙ্কগুলিতে গিয়ে নোটগুলি পরিবর্তন করতে পারেন।

আরবিআই-এর নিয়ম অনুসারে, আপনার নোট ছিঁড়ে গেলেও বা নষ্ট হয়ে গেলেও যদি এর নম্বর প্যানেল ঠিক থাকে, তাহলে আপনি তা পরিবর্তন করতে পারবেন। আপনি একবারে মাত্র 20টি নোট ব্যাঙ্ক থেকে বদলে নিতে পারেন। মনে রাখবেন, এই নোটের মোট মূল্য 5000 টাকার বেশি হওয়া উচিত নয়। আপনি যদি 5000 টাকার বেশি মূল্যের নোট বদল করেন তবে আপনাকে অতিরিক্ত ফি দিতে হবে।

এই ধরনের ছেঁড়া নোট বদল হয় না
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে, যদি আপনার কাছে এমন একটি নোট থাকে যা বাজেভাবে পুড়ে গিয়ে থাকে বা অনেকগুলি টুকরো হয়ে থাকে, তবে ব্যাঙ্ক তা পরিবর্তন করতে অস্বীকার করতে পারে। আপনি এই ধরনের নোটগুলি শুধুমাত্র RBI-এর ইস্যু অফিসে জমা দিতে পারেন। তবে সিকিউরিটি সাইন ঠিক আছে কিনা তা যাচাই করার পরেই এই বদল সম্ভব। তবে, যদি নোটটি খুব খারাপ অবস্থায় থাকে বা আপনি তা টেপ বা আঠা দিয়ে আটকে থাকেন তাহলে আর এই নোট বদল হবে না।

কম টাকা পেতে পারেন ?
 এই ধরনের নোটের বিনিময়ে আপনাকে কম টাকা দেওয়া হতে পারে। অর্থাৎ, নোটের মূল্য যদি 500 হয়, তবে আপনাকে শুধুমাত্র 250 বা 300 দেওয়া হবে। এর পাশাপাশি, যদি আপনার নোটটি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়, কিন্তু তারপরও ব্যাঙ্ক এটি পরিবর্তন করতে অস্বীকার করে, তাহলে আপনি এটির বিষয়ে অভিযোগ করতে পারেন। 

Small Savings Schemes: জানুয়ারিতে হয়েছে নতুন সুদ ঘোষণা, এখন সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ, সিনিয়র সিটিজেন স্কিমে পাবেন ?

সেরা শিরোনাম

Salesforce Layoffs : ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
BSNL Recharge Plan : ২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget