এক্সপ্লোর

Reliance AGM 2022 Highlights: ৫জি-র সঙ্গে ভারতে Jio Air Fiber আনছে জিও, দুরন্ত স্পিডে পাবেন ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা

Reliance Jio 5G: ভারতে রিলায়েন্স জিও সংস্থা নতুন ৫জি ফোনও লঞ্চ করবে। এই ফোনের দাম সাধ্যের মধ্যেই হবে বলে শোনা গিয়েছে। অর্থাৎ অ্যাফোর্ডেবল রেঞ্জে জিও ৫জি ফোন লঞ্চ হবে ভারতে।

Jio 5G: দীপাবলিতেই সুখবর আনছে রিলায়েন্স জিও (Reliance Jio)। ২৯ অগস্ট সংস্থার বার্ষিক সাধারণ সভা (Reliance Jio AGM 2022) থেকে রিলায়েন্স জিও-র কর্ণধার মুকেশ আম্বানি ঘোষণা করেছেন অক্টোবর মাসের মধ্যেই কলকাতা-সহ দেশের ৪ মেট্রোপলিটন শহরে চালু হতে চলেছে জিও ৫জি (Jio 5G) পরিষেবা। রিলায়েন্স জিও-র ৪৫তম (Reliance Jio 45th AGM) বার্ষিক সাধারণ সভায় কী কী ঘোষণা হয়েছে, দেখে নিন একনজরে। 

রিলায়েন্স জিও-র ৪৫তম বার্ষিক সাধারণ সভা, একনজরে দেখে নিন আজকের ইভেন্টের সেরা ঘোষণাগুলি  

  • অক্টোবরের মধ্যে ভারতে ৫জি পরিষেবা চালু করতে চলেছে রিলায়েন্স জিও সংস্থা।
  • অক্টোবর অর্থাৎ দীপাবলির মধ্যে ভারতের চারটি মেট্রোপলিটন শহর দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতায় ৫জি পরিষেবা চালু হবে। 
  • ভারতে ৫জি নেটওয়ার্ক চালু করার জন্য দেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটিং সংস্থা ২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা করেছে।
  • চলতি বছর অক্টোবর চার শহরে জিও-র ৫জি পরিষেবা চালু হলেও ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে সারা ভারতে ৫জি পরিষেবা চালু করবে রিলায়েন্স জিও।
  • Qualcomm- এর সঙ্গে যুক্ত হয়ে ভারতে ৫জি নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে জিও।
  • এন্ড-টু-এন্ড ওয়্যারলেস ৫জি এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য গ্রাহকদের জন্য রিলায়েন্স জিও সংস্থা Jio Air Fiber পরিষেবার কথাও ঘোষণা করেছে। 
  • গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে রিলায়েন্স জিও অ্যাফোর্ডেবল রেঞ্জে ৫জি স্মার্টফোনও লঞ্চ করবে বলে জানা গিয়েছে।
  • জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি জানিয়েছেন Jio Air Fiber পরিষেবার মাধ্যমে ইউজাররা Gigabit-speed ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তাও ওয়্যারলেস পদ্ধতিতে। 
  • এই ওয়্যারলেস ডিভাইস পাওয়ার সোর্স হিসেবে প্লাগ-ইন করা যাবে এবং ওয়াই-ফাই হটস্পট হিসেবেও কাজ করবে। 

রিলায়েন্স জিও-র পাশাপাশি ভারতের অন্যান্য টেলিকম সংস্থাগুলি যেমন ভোডাফোন-আইডিয়া, ভারতী এয়ারটেল- এই সংস্থাগুলিও ভারতে ৫জি নেটওয়ার্ক চালু করার দৌড়ে সামিল হয়েছে। শোনা যাচ্ছে, এয়ারটেলও অক্টোবরের মধ্যেই নাকি ভারতে ৫জি পরিষেবা চালু করবে। 

রিলায়েন্স জিও ৫জি স্মার্টফোন

ভারতে রিলায়েন্স জিও সংস্থা নতুন ৫জি ফোনও লঞ্চ করবে। এই ফোনের দাম সাধ্যের মধ্যেই হবে বলে শোনা গিয়েছে। অর্থাৎ অ্যাফোর্ডেবল রেঞ্জে জিও ৫জি ফোন লঞ্চ হবে ভারতে। যদিও জিও ৫জি ফোনের দাম কত হবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। রিলায়েন্স জিও ৫জি ফোন কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণও জানা যায়নি। 

আরও পড়ুন- চিনা লোন অ্যাপের ফাঁদে পড়েছেন? বাঁচতে মাথায় রাখুন এই বিষয়গুলি

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget