এক্সপ্লোর

কাল থেকে যে কোনও নেটওয়ার্কে রিলায়েন্স জিও থেকে ভয়েস কল ফ্রি

২০১৯ এর সেপ্টেম্বর বিল অ্যান্ড কিপ ব্যবস্থা রূপায়ণের সময়সীমা ২০২০-র ১ জানুয়ারির পর বাড়িয়ে দিয়েছিল ট্রাই। ফলে জিও-র সামনে অফনেট ভয়েস কলেও গ্রাহকদের কাছ থেকে চার্জ নেওয়া ছাড়া কোনও রাস্তা ছিল না।

মুম্বই: বছর শেষে দারুণ খবর মোবাইল ব্যবহারকারীদের জন্য। বিরাট সুখবর শোনাল রিলায়েন্স জিও। মুকেশ অম্বানির টেলিকম সংস্থার ঘোষণা, আগামীকাল  অর্থাত্ ২০২১ এর প্রথম দিন থেকেই দেশের ভিতরে বাকি যে কোনও নেটওয়ার্কে রিলায়েন্স জিওর ভয়েস কল ফ্রি হবে। রিলায়েন্স জিও থেকে বিনামূল্যে ভয়েস কল করা যাবে যে কোনও নেটওয়ার্কে। ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ (আইইউসি) ব্যবস্থার অবসান হচ্ছে, তাই এই সুবিধা মিলবে বলে বিবৃতিতে জানিয়েছে তারা। রিলায়েন্স জিও বলেছে, টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার (ট্রাই) নির্দেশানুসারে  বিল ও কিপ জমানা ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। ফলে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ যাবতীয় ঘরোয়া ভয়েস কলের ক্ষেত্রে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ বন্ধ হয়ে যাচ্ছে।  তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইইউসি চার্জ উঠে গেলেই ঘরোয়া অফ-নেট ভয়েস কল চার্জ শূন্য করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাকে পালন করে  জিও আবার ১ জানুয়ারি ২০২১ থেকে সব অফ-নেট ঘরোয়া ভয়েস কল ফ্রি করে দেবে। অন-নেট ঘরোয়া ভয়েস কল বরাবরই জিও নেটওয়ার্কে ফ্রি ছিল। ২০১৯ এর সেপ্টেম্বর বিল অ্যান্ড কিপ ব্যবস্থা রূপায়ণের সময়সীমা ২০২০-র ১ জানুয়ারির পর বাড়িয়ে দিয়েছিল ট্রাই। ফলে জিও-র সামনে অফনেট ভয়েস কলেও গ্রাহকদের কাছ থেকে চার্জ নেওয়া ছাড়া কোনও রাস্তা ছিল না। আইইউসি-র চার্জ কাটা হত যে রেটে, সেই হারেই অফনেট ভয়েস কলে চার্জ কাটত তারা। জিও অবশ্য় গ্রাহকদের কথা দিয়েছিল, ট্রাই আইইউসি চার্জ তুলে দেওয়া পর্যন্তই এই চার্জ দিতে হবে। প্রসঙ্গত, রিলায়েন্স জিও সব মিলিয়ে নতুন ২ কোটি ২২ লক্ষ নতুন গ্রাহক নথিভুক্ত করিয়েছে। গত অক্টোবরের হিসাব অনুসারে তাদের সর্বমোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪০ কোটি ৬৩ লক্ষ। ওয়ারলাইন সেগমেন্টে সবচেয়ে বেশি গ্রাহক হয়েছে রিলায়েন্স জিও-র। ২ লক্ষ ৪৫ হাজার ৯১২। তারপর ভারতী এয়ারটেলের ফিক্সড লাইন গ্রাহক ৪৮৩৯৭। ভিআইএল-এ নতুন কাস্টমার হয়েছে ৯৪০০।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget