এক্সপ্লোর

Best Retirement Plan : ৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 

Retirement Plan : জানেন, মাসে ৫০,০০০ টাকা (Money) আয়ের জন্য কত টাকা জমাতে হবে আপনাকে ? এখানে রইল সেই অর্থ লাভের সূত্র।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ৪০ বছর বয়সে অবসর, প্রতি মাসে ৫০,০০০ টাকা আয়, জীবনযাপন
  • মুদ্রাস্ফীতির হিসেব রেখে প্রয়োজন ২ কোটি টাকার ফান্ড
  • বিনিয়োগ পোর্টফোলিওতে বাকেট স্ট্র্যাটেজি মেনে চলুন
  • বাজার পতনে ঝুঁকি কমাতে বাকেট থেকে খরচ চালান

Retirement Plan : আপনিও এরকম জীবনযাপন করতে পারেন। সেই ক্ষেত্রে ৪০ বছরেই নিতে পারেন অবসর (Best Retirement Plan)। জানেন, মাসে ৫০,০০০ টাকা (Money) আয়ের জন্য কত টাকা জমাতে হবে আপনাকে ? এখানে রইল সেই অর্থ লাভের সূত্র।

৬০ বছরেই আগেই ৪০-এ অবসর, কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী
৪০ বছর বয়সে অবসর নিয়ে যদি একজন ব্যক্তি ৮০ বছর পর্যন্ত বাঁচেন, তবে তাঁর হাতে আরও ৪৮০ মাসের খরচ থাকতে হবে। তবে শুধু ৫০ হাজারকে ৪৮০ দিয়ে গুণ করলে চলবে না। কারণ এরমধ্য়ে লুকিয়ে থাকে মুদ্রাস্ফীতি (Inflation)। আজকের ৫০ হাজার টাকার ক্রয়ক্ষমতা আগামী ২০ বছর পর অনেক কমে যাবে। তাই এমন একটি তহবিল তৈরি করতে হবে যা থেকে নিয়মিত আয়ও আসবে, আবার মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়তেও থাকবে। সেই ক্ষেত্রে কী করা উচিত।

অবসরের পর কোন সূত্র মানতে হবে
 আপনার মোট জমানো টাকার ৪% যদি বার্ষিক খরচ হয়, তবে সেই সঞ্চয় অনেক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।

৪ শতাংশের নিয়ম অনুযায়ী এগোলে: বছরে ৬ লক্ষ টাকা (মাসে ৫০ হাজার) খরচের জন্য প্রয়োজন ১.৫ কোটি টাকার ফান্ড।

৩ শতাংশের নিয়ম অনুযায়ী এগোলে : ভারতে মুদ্রাস্ফীতি বেশি হওয়ায় বিশেষজ্ঞরা ৩% নিয়ম মানার পরামর্শ দেন। এক্ষেত্রে প্রয়োজন অন্তত ২ কোটি টাকার ফান্ড।

কীভাবে সাজাবেন আপনার বিনিয়োগের পোর্টফোলিও ?
শুধুমাত্র টাকা জমিয়ে রাখলেই হবে না, সেটিকে কৌশলগতভাবে বিনিয়োগ করতে হবে। ২ কোটি টাকার একটি আদর্শ পোর্টফোলিও কেমন হতে পারে ?     

বাজারের পতন সামলাবেন কীভাবে? 'বাকেট স্ট্র্যাটেজি'
শেয়ার বাজার সবসময় একরকম থাকে না। ২০০৮ বা ২০২০ সালের মতো ধস নামলে আপনার জমানো টাকা কমে যেতে পারে। এই ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞরা 'বাকেট স্ট্র্যাটেজি' (Bucket Strategy) ব্যবহারের পরামর্শ দেন:

১. প্রথম বাকেট: এখানে ২-৩ বছরের খরচের টাকা (১২-১৮ লক্ষ) ফিক্সড ডিপোজিট বা লিকুইড ফান্ডে রাখুন।
২. দ্বিতীয় বাকেট: পরবর্তী ৪-৭ বছরের খরচের টাকা ডেট ফান্ডে বিনিয়োগ করুন।
৩. তৃতীয় বাকেট: বাকি টাকা ইক্যুইটিতে দীর্ঘমেয়াদি বৃদ্ধির জন্য ছেড়ে দিন।

বাজার যখন খারাপ থাকবে, তখন ইক্যুইটি থেকে টাকা না তুলে প্রথম ও দ্বিতীয় বাকেট থেকে খরচ চালান। বাজার চাঙ্গা হলে আবার ইক্যুইটির লাভ দিয়ে অন্য বাকেটগুলো পূর্ণ করুন।

       

Frequently Asked Questions

৪০ বছর বয়সে অবসর নিতে চাইলে প্রতি মাসে ৫০,০০০ টাকা খরচ মেটাতে কত টাকা জমাতে হবে?

মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে, ৩% নিয়মে মাসে ৫০,০০০ টাকা খরচের জন্য ২ কোটি টাকা সঞ্চয় প্রয়োজন।

অবসরের পর সঞ্চিত অর্থ কত বছর পর্যন্ত স্থায়ী হতে পারে?

আপনার মোট জমানো টাকার ৪% যদি বার্ষিক খরচ হয়, তবে সেই সঞ্চয় অনেক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।

বাজারের পতন থেকে বাঁচতে কী কৌশল অবলম্বন করা উচিত?

বিশেষজ্ঞরা 'বাকেট স্ট্র্যাটেজি' ব্যবহারের পরামর্শ দেন, যেখানে ২-৩ বছরের খরচ ফিক্সড ডিপোজিট বা লিকুইড ফান্ডে রাখা হয়।

বাকেট স্ট্র্যাটেজির দ্বিতীয় বাকেটে কী রাখা উচিত?

দ্বিতীয় বাকেটে পরবর্তী ৪-৭ বছরের খরচের টাকা ডেট ফান্ডে বিনিয়োগ করা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget