এক্সপ্লোর

Fixed Deposit: নতুন বছরে বড় উপহার দিল SBI এবং HDFC, ফিক্সড ডিপোজিটে এই গ্রাহকরা পাবেন বেশি সুদ

Fixed Deposit Interest Rate Hike: এইচডিএফসি ব্যাঙ্কের পক্ষ থেকে বেশ কিছু ক্যাটাগরিতে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে। ৫ থেকে ১০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানো হয়েছে।

SBI HDFC Interest Rate: দেশের দুটি বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক নতুন বছরে গ্রাহকদের জন্য বড় উপহার (Fixed Deposit) নিয়ে এসেছে। তবে সকল গ্রাহকরা এই সুবিধে পাবেন না। স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ ৮০ বছরের বেশি বয়সীদের গ্রাহকদের জন্য একটি বিশেষ স্কিম নিয়ে এসেছে। সিনিয়র সিটিজেনদের (SBI Interest Rate Hike) থেকে এই স্কিমে তারা ১০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন। অন্যদিকে দেশের সবথেকে বড় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসিও তাদের কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। দেশের দুই বড় ব্যাঙ্ক সুদের হার বাড়ানোর ফলে অন্য ব্যাঙ্কগুলিও এই পথে হাঁটতে পারে বলেই ধারণা করা যায়।

এইচডিএফসি ব্যাঙ্ক ৫ কোটি টাকার বেশি আমানতের উপর সুদ বাড়াল

এইচডিএফসি ব্যাঙ্কের পক্ষ থেকে বেশ কিছু ক্যাটাগরিতে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে। ৫ থেকে ১০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানো হয়েছে। সমস্ত মেয়াদের জন্য এই সুদের হার প্রযোজ্য হয়েছে। অন্য ব্যাঙ্কের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই সুদের হার বাড়ানো হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক গ্রোথ রেট বজায় রাখার জন্য রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিলে ব্যাঙ্কগুলিতেও সুদের হারে বদল আসে। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ব্যাঙ্ক ডিপোজিটের গ্রোথ এবং লোনের গ্রোথ ১১.৫ শতাংশ হারেই রয়েছে। HDFC ব্যাঙ্কে ১ বছর থেকে ১৫ মাসের মেয়াদের মধ্যে ফিক্সড ডিপোজিটের উপরে ৭.৪ শতাংশ সুদ দেয়, আর ১ বছর থেকে ৫ বছরের মধ্যে আমানতের উপর ৬.৬ শতাংশ থেকে ৭ শতাংশ সুদ দিয়ে থাকে।

ঋণের উপর সুদের হারও কি বাড়বে ?

এই দুই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানোর পরে অনেকেই ধারণা করছেন যে এবার ঋণের উপর সুদের হারও বাড়তে পারে। তবে এটি সম্পূর্ণ নির্ভর করে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের উপর। ব্যাঙ্কে আমানত থাকা টাকাই ঋণ হিসেবে দেওয়া হয় আর ঋণে বেশি সুদ ধার্য করা হয় যা থেকে ব্যাঙ্কের মুনাফা আসে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও তার গ্রাহকদের এই নতুন বছরে একটি দারুণ উপহার দিয়েছে। এই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্কের পক্ষ থেকে কিছু নির্বাচিত মেয়াদের জন্য সুদের হারে বদল করা হয়েছে।

আরও পড়ুন: FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, নতুন বছরে দারুণ সুযোগ এই ব্যাঙ্কে

সেরা শিরোনাম

Bank Holidays December : ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
BSNL Recharge Plan : যতখুশি কলিংয়ের সঙ্গে আনলিমিটেড ডেটা, BSNL আনল এই মাসিক প্ল্যান, দাম কত ?
যতখুশি কলিংয়ের সঙ্গে আনলিমিটেড ডেটা, BSNL আনল এই মাসিক প্ল্যান, দাম কত ?
Today Gold Price: এক ধাক্কায় ৪০০০ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দাম কত হল ? বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
এক ধাক্কায় ৪০০০ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দাম কত হল ? বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
Indian Stock Market: আমেরিকার বাজার পড়ার পরই হু হু করে বাড়ল ভারতের বাজার, পিছনে ঠিক কোন কারণ?
আমেরিকার বাজার পড়ার পরই হু হু করে বাড়ল ভারতের বাজার, পিছনে ঠিক কোন কারণ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget