এক্সপ্লোর

SBI Dividend Announced : স্টেট ব্য়াঙ্কের একটা শেয়ার থাকলে পাবেন ১৭ টাকার বেশি, SBI করল বড় ঘোষণা, কারা যোগ্য ?

SBI Q4 results 2026 : কারণ, চতুর্থ ত্রৈমাসিকের (SBI Q4 results 2026) পর ব্যাঙ্কের ফল ঘোষণা করেছে কোম্পানি। যাতে বলা হয়েছে,  ১৭.৩৫ টাকা ডিভিডেন্ড দেওয়া হবে। জেনে নিন, কত তারিখ রাখা হয়েছে রেকর্ড ডেট।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি শেয়ারে ১৭.১৭ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে।
  • রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৬ মে, ডিভিডেন্ড দেওয়া হবে ৪ জুন।
  • চতুর্থ ত্রৈমাসিকে নিট মুনাফা বেড়েছে ৫.৬%, রেকর্ড ₹৮০,০৩২ কোটি মুনাফা।
  • ফলাফল ঘোষণার পরেই শেয়ারের দর ৭% এর বেশি কমেছে।

SBI Q4 results 2026 : আপনিও যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) শেয়ার হোল্ডার হন, তাহলে রয়েছে এই দারুণ খবর। কারণ, চতুর্থ ত্রৈমাসিকের (SBI Q4 results 2026) পর ব্যাঙ্কের ফল ঘোষণা করেছে কোম্পানি। যাতে বলা হয়েছে,  ১৭.৩৫ টাকা ডিভিডেন্ড দেওয়া হবে। জেনে নিন, কত তারিখ রাখা হয়েছে রেকর্ড ডেট।

কত তারিখের মধ্যে শেয়ার কেনা থাকলে ডিভিডেন্ড পাবেন
ইতিমধ্যেই ব্যাঙ্কের তরফে ডিভিডেন্ডের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ মে রেকর্ড ডেট ঘোষণা করেছে কোম্পানি। অর্থাৎ এই তারিখের মধ্যে আপানার ডিম্যাট অ্য়াকাউন্টে স্টেট ব্যাঙ্কের শেয়ার রাখতে হবে। এই ডিভিডেন্ড দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৪ জুন।

SBI ডিভিডেন্ডের অতীত কী বলছে
Trendlyne-এর তথ্য বলছে, গত ১২ মাসে SBI প্রতি শেয়ারে ১৫.৯০ টাকা হারে ইকুইটি ডিভিডেন্ড ঘোষণা করেছে। বর্তমান বাজার দরে SBI-এর লভ্যাংশ ইল্ড (dividend yield) মাত্র ১.৪৭%। কোম্পানি সর্বশেষ ডিভিডেন্ড ঘোষণা করেছিল ২০২৫ সালের মে মাসে। ২০০১ সাল থেকে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারটি ২৪ বার ডিভিডেন্ড ঘোষণা করেছে।

SBI-এর চতুর্থ ত্রৈমাসিকের ফল
বর্তমানে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একক নিট মুনাফা গত বছরের তুলনায় (YoY) ৫.৬% বৃদ্ধি পেয়ে ১৯,৬৮৩.৭৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ব্যাংকটির নিট সুদ আয় (NII) বা ঋণের মাধ্যমে অর্জিত মূল আয় ৪.১% বৃদ্ধি পেয়ে ৪৪,৩৮০ কোটি টাকায় পৌঁছেছে।

রয়টার্সের রিপোর্ট বলছে, চতুর্থ ত্রৈমাসিকে বন্ড ইল্ড বা সুদের হার বেড়ে যাওয়ার ফলে ভারতীয় ব্যাঙ্কগুলির 'ট্রেজারি আয়' কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ বন্ডের সুদের হার বৃদ্ধি পাওয়ায় ব্যাঙ্কগুলির হাতে থাকা বন্ডের মূল্য হ্রাস পেয়েছে। SBI-এর ট্রেজারি কার্যক্রম থেকে আয় এক বছর আগের ৮,৯৯১ কোটি টাকা থেকে কমে ১,২৫৯ কোটি টাকায় নেমে এসেছে।

মুনাফার অবস্থা কী
চলতি অর্থবর্ষে এসবিআই (SBI) তার সর্বকালের সর্বোচ্চ নিট মুনাফা ₹৮০,০৩২ কোটি অর্জন করেছে, যা বার্ষিক ভিত্তিতে ১২.৮৮% বৃদ্ধি দেখিয়েছে। এদিকে, পুরো বছরের ওপারেটিং প্রফিট বার্ষিক ভিত্তিতে ১১.২৫% বৃদ্ধি পেয়ে ₹১,২৩,০১৫ কোটিতে দাঁড়িয়েছে। এখানে নিট সুদ থেকে আয় (NII) বার্ষিক ভিত্তিতে ৪.০৮% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ২০২৬ অর্থবর্ষের জন্য সমগ্র ব্যাঙ্ক ও অভ্যন্তরীণ খাতের নিট সুদ মার্জিন (NIM) যথাক্রমে ২.৯১% ও ৩.০৩% রেকর্ড করা হয়েছে।

এদিকে কোম্পানির ফল ঘোষণার পরই, এসবিআই-এর শেয়ার সেলিং প্রেসারের মুখে পড়েছে। ৭ শতাংশেরও বেশি দরপতন হয়েছে শেয়ারে। প্রতিটি শেয়ারের মূল্য ₹১,০১১.৩০-টাকায় নেমে এসেছে।

আরও পড়ুন : ঋণ শোধ না করলে সম্পত্তি বাজেয়াপ্ত ! এবার আরও কড়া রিজার্ভ ব্যাঙ্ক

Frequently Asked Questions

SBI চতুর্থ ত্রৈমাসিকে কত ডিভিডেন্ড ঘোষণা করেছে?

SBI চতুর্থ ত্রৈমাসিকের পর প্রতি শেয়ারে ১৭.৩৫ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে।

SBI ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট কবে?

SBI ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট আগামী ১৬ মে।

SBI-এর চতুর্থ ত্রৈমাসিকের নিট মুনাফা কত বৃদ্ধি পেয়েছে?

গত বছরের তুলনায় SBI-এর নিট মুনাফা ৫.৬% বৃদ্ধি পেয়ে ১৯,৬৮৩.৭৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।

চলতি অর্থবর্ষে SBI-এর সর্বোচ্চ নিট মুনাফা কত?

চলতি অর্থবর্ষে SBI-এর সর্বোচ্চ নিট মুনাফা ₹৮০,০৩২ কোটি, যা বার্ষিক ভিত্তিতে ১২.৮৮% বৃদ্ধি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget