এক্সপ্লোর

Indian Stock Market: এই বছরই ৯৫,০০০ ছুঁয়ে ফেলতে পারে সেনসেক্স, বলছে মর্গ্যান স্ট্যানলি!

Nifty 50-Sensex News: মর্গ্যান স্ট্যানলি বলছে আগামী কয়েকটা মাসে ধীরে ধীরে উন্নতি হবে বাজারের। বছরের শেষে সেনসেক্স ছুঁয়ে ফেলতে পারে ৯৫,০০০ পয়েন্ট।

মুম্বই : বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন ভারতের শেয়ার বাজার (Indian Stock Market) আপাতত একটা কনশলিডেশন ফেজে ঢুকে পড়েছে। অর্থাৎ, ভারতের বাজার এই মুহূর্তে একটা নির্দিষ্ট ঊর্ধ্ব সীমা ও একটা নির্দিষ্ট নিম্ন সীমার মধ্যেই ঘোরাফেরা করবে। অর্থাৎ, এখন আর হুড়মুড়িয়ে বাজারের পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর এবার আমেরিকান ব্রোকারেজ সংস্থা মর্গ্যান স্ট্যানলি (Morgan Stanley) আরও একটা আশার কথা শোনালো।

মর্গ্যান স্ট্যানলি (Morgan Stanley) বলছে আগামী কয়েকটা মাসে ধীরে ধীরে উন্নতি করবে বাজারের অবস্থা। আর চলতি বছরের শেষে সেনসেক্স (BSE Sensex) ছুঁয়ে ফেলতে পারে ৯৫,০০০ পয়েন্ট। বর্তমান অবস্থা থেকে যা প্রায় ২৩ শতাংশ বাড়ার সম্ভাবনার কথা বলে।

মর্গ্যান স্ট্যানলি (Morgan Stanley) "ইন্ডিয়া ইকুইটি স্ট্র্যাটেজি প্লেবুক" (India Equity Strategy Playbook Report) নামের একটা রিপোর্ট তৈরি করে। আর তাদের সর্বশেষ তৈরি করা এই রিপোর্টে বলা হয়েছে বর্তমানে বাজারের কম ভ্যালুয়েশন, বিনিয়োগকারীদের আয় বৃদ্ধি ও তাদের সতর্ক অবস্থায়ের জন্যই কিন্তু বাজারের মন্দা কেটে যাওয়ার মত একটা পরিস্থিতি তৈরি হয়েছে।

এই ব্রোকারেজ সংস্থা বলছে বর্তমানে ভারতের বাজারের এমন অবস্থা হয়েছে,যেখান থেকে আরও পড়ার সম্ভাবনার থেকে এবার বাজারের বৃদ্ধির সম্ভাবনা অনেকটা বেশি। আর সেই কারণেই এই মুহূর্তে ভারতের বাজারে বিনিয়োগকারীরা প্রবেশের সুযোগ খুঁজছে। বর্তমানে ভারতের বাজারের অবস্থা এক বছরের সর্বনিম্ন দরের আশেপাশে ঘোরাঘুরি করছে। যদিও দেশের অভ্যন্তরীণ চাহিদা, নীতিগত স্থিতিশীলতা ও মূলধনী ব্যয় পুনরুদ্ধারের কারণে মৌলিক ভিত্তি এখনও যথেষ্ট মজবুত।

মর্গ্যান স্ট্যানলি (Morgan Stanley) বলছে বর্তমানে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগকারীদের অবস্থান ও তাদের আয়ের উন্নতি অব্যাহত থাকলে বাজার আরও বাড়তে পারে। এমনকি তারা এটাও বলছে বর্তমানে সোনা, অনেক সস্তা দামেই লেনদেন করছে, যা এই মুহূর্তে বাজারে একটা বড় বদলেরই ইঙ্গিত দেয়।

বর্তমানে কিছুটা হলেও চাপে রয়েছে ভারতের বাজার। আর তাআর পিছনে রয়েছে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত। তবে এটাও ঠিক যে সংঘর্ষবিরতি হতেই ভারতের বাজার পাল্টা দেখিয়েছিলই যে ঠিক কীভাবে বাউন্স ব্যাক করতে পারে বাজার। ফলে, এই মুহূর্তে ভূ রাজনৈতিক উত্তেজনা বা গোটা বিশ্বের বাজারের পতনের অবস্থা তৈরি হলেও দীর্ঘমেয়াদে ভারতের বাজারে বিনিয়োগ করা লাভজন হবে।

তথ্যসূত্র: IANS

সেরা শিরোনাম

Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
Gold Price Today : দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
Nvidia CEO Resigns : চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ! মার্কিন চিপ জায়ান্ট Nvidia থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং
চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ! মার্কিন চিপ জায়ান্ট Nvidia থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং

ভিডিও

Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
Train Derails News |
Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget