এক্সপ্লোর

Stock Market Crash: ৭ দিনের মুনাফা একদিনেই উধাও ! ৭০০ পয়েন্ট পড়ে বন্ধ হল সেনসেক্স; ফের হাহাকার শেয়ার বাজারে

Stock Market Today: আজকের পতনের বাজারেও কিছু কিছু স্টকের দামে উত্থান দেখা গিয়েছে। যেমন- ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ট্রেন্ট, হিরো মোটোকর্প, এইচসিএল টেক, ভারতী এয়ারটেল স্টকে উত্থান দেখা গিয়েছে।

Stock Market: গত ৭ দিন ধরে প্রতিটি সেশনেই উত্থান দেখা যাচ্ছিল ভারতের শেয়ার বাজারে। নিফটি ৫০ ও সেনসেক্স সূচকে এবার বিপুল পতন। ৭ দিনের মুনাফা একদিনেই উধাও হল বাজারে। আজ বুধবারে বিপুল ধস (Sensex Today) নামল বাজারে। এক ধাক্কায় ৭০০ পয়েন্ট নিচে নামল সেনসেক্স। ২ এপ্রিল থেকে ট্রাম্পের কর ধার্য হওয়ার কথা (Stock Market Crash) আর সেই আবহেই আবার লাল সঙ্কেত বাজারে। এর মধ্যেই বেড়ে গিয়েছে তুমুল প্রফিট বুকিং।

আজ সকালে সেনসেক্স সূচকে বাজার খোলার সময় বেশ অনেকটাই উত্থান লক্ষ্য করা গিয়েছিল। ইন্ট্রাডে-তে সূচক সর্বোচ্চ ৭৮,১৬৭-এর স্তরে পৌঁছেছিল। আর তারপর থেকে বিপুল প্রফিট বুকিংয়ের কারণে ধস নামে শেয়ার বাজারে। একইভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ বন্ধ হয় ২৩,৫০০-এর নিচে।

বাজার বন্ধ হওয়ার সময়, সেনসেক্স ৭২৮.০৯ পয়েন্ট কমে ৭৭,২৮৮-এর স্তরে এসে থামে। অন্যদিকে নিফটি ৫০ ১৮১.৮০ পয়েন্ট কমে বন্ধ হয় ২৩,৪৮৬-এর স্তরে। বাজারে আজ মাত্র ৮৯২টি স্টকের দাম বেড়েছে এবং ২৯৯২টি স্টকের দাম কমে গিয়েছে। ১০০টি স্টকে কোনও বদল নেই।

টপ গেনার্স ও টপ লুজার্স কারা

আজকের পতনের বাজারেও কিছু কিছু স্টকের দামে উত্থান দেখা গিয়েছে। যেমন- ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ট্রেন্ট, হিরো মোটোকর্প, এইচসিএল টেক, ভারতী এয়ারটেল স্টকে উত্থান দেখা গিয়েছে। অন্যদিকে এনটিপিসি, টেক মহিন্দ্রা, সিপলা, বিপিসিএল, বাজাজ ফিনান্স স্টকে সবথেকে বেশি পতন এসেছে আজ।

বম্বে স্টক এক্সচেঞ্জের মিডক্যাপ সূচক ০.৭ শতাংশ পড়েছে, স্মলক্যাপ সূচক পড়ে গিয়েছে ১.৫ শতাংশ। সমস্ত সেক্টরের সূচকই নেতিবাচক রিটার্ন দিয়েছে আজ। নিফটি মিডিয়া, নিফটি পিএসইউ, নিফটি রিয়েলটি ইত্যাদি সূচকে ১-২ শতাংশের ধস রয়েছে। তবে কিছু কিছু স্টক আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে চলে এসেছে। এদের মধ্যে রয়েছে আবাস ফিনান্সিয়ারিস, চম্বল ফার্টিলাইজার, এসবিআই কার্ড, টিসিপিএল প্যাকেজিং ইত্যাদি।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget