এক্সপ্লোর

Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?

Share Market Today : গ্লোবাল মার্কেটের ইতিবাচক সংকেত ও সস্তায় ভালো মানের শেয়ার কেনার সুযোগ কাজে লাগিয়ে বিনিয়োগকারীরা আজ বাজারে দাপট দেখিয়েছেন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভারতীয় শেয়ার বাজারে টানা ধসের পর শক্তিশালী উত্থান দেখা গেছে।
  • আজ সেনসেক্স ৫৬৮ পয়েন্ট বেড়ে ৭৬,০৭০.৮৪ এবং নিফটি ১৭২ পয়েন্ট বেড়ে ২৩,৫৮১.১৫ এ বন্ধ হয়েছে।
  • বিশ্ব বাজারে ইতিবাচক সংকেত, কম দামে ভালো শেয়ার কেনায় বিনিয়োগকারীরা লাভবান হয়েছেন।
  • ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং ডলারের দাম বৃদ্ধি এখনও বাজারের জন্য উদ্বেগজনক।

Share Market Today : ধীরে ধীরে বদলাচ্ছে পরিস্থিতি। ভারতের শেয়ার বাজারের (Indian Stock Market) নেতিবাচক অবস্থা এবার কিছুটা হলেও বদলে গেছে। টানা ধসের থেকে ঘুরে দাঁড়িয়েছে বাজার (Stock Market Today)। মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারে এক শক্তিশালী তেজি ভাব লক্ষ্য করা গেছে। টানা দ্বিতীয় দিনের মতো বড়সড় উত্থানের সাক্ষী থাকল দালাল স্ট্রিট (Dalal Street)। গ্লোবাল মার্কেটের ইতিবাচক সংকেত ও সস্তায় ভালো মানের শেয়ার কেনার সুযোগ কাজে লাগিয়ে বিনিয়োগকারীরা আজ বাজারে দাপট দেখিয়েছেন।

কী অবস্থা দেখা গেছে আজকের বাজারে
এদিন সেনসেক্স ৫৬৮ পয়েন্ট (০.৭৫%) বেড়ে ৭৬,০৭০.৮৪-এ বন্ধ হয়েছে। গত দুই দিনে সেনসেক্স সব মিলিয়ে ১,৫০০ পয়েন্টের বেশি লাফিয়েছে। যা স্বাভাবিকভাবেই স্বস্তি দিয়েছে  বিনিয়োগকারীদের। পাশাপাশি নিফটি ৫০ ১৭২ পয়েন্ট (০.৭৪%) বেড়ে ২৩,৫৮১.১৫-এ স্থিতিশীল হয়েছে। যেদিকে নজর দিয়েছেন ইনভেস্টাররা।

কত আয় করেছে নিয়োগকারীরা : মাত্র দুই সেশনে বিনিয়োগকারীদের সম্পদ প্রায় ৩ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বিএসই-র তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন এখন ৪৩৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। 

বাজার বৃদ্ধির প্রধান কারণগুলি কী কী ?
বাজার বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক পতনের পর বাজারে 'শর্ট কভারিং' বা লোকসান কমানোর তাগিদ থেকে কেনাকাটা বেড়েছে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ হল:

১. ইতিবাচক বিশ্ব বাজার: আন্তর্জাতিক বাজারের ইতিবাচক হাওয়া আজ বিকেলের সেশনে ভারতীয় বাজারে তেজি ভাব নিয়ে আসে।
২. স্বল্প মূল্যে ভালো শেয়ার (Bargain Hunting): অটো, মেটাল এবং ফিন্যান্সিয়াল সেক্টরের মানসম্পন্ন শেয়ারগুলো সস্তায় পাওয়ায় দেশীয় বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়েন।
৩. সেক্টরাল পারফরম্যান্স: আজ নিফটি মেটাল (২.৮২%), অটো (২.১১%) এবং রিয়েলটি (১.৮০%) সেক্টরে ব্যাপক বৃদ্ধি দেখা গেছে। তবে আইটি এবং এফএমসিজি সেক্টর কিছুটা পতনের মুখ দেখেছে।

এখনও আতঙ্ক ধরোচ্ছে ভূ-রাজনীতি ও ডলারের দাম
বাজার বাড়লেও বেশ কিছু ঝুঁকি এখনও রয়ে গেছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে আমেরিকা-ইরান দ্বন্দ্ব ও ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির মৃত্যুর খবর বিনিয়োগকারীদের উদ্বেগে রেখেছে। এছাড়া অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে এবং টাকার দাম ডলার প্রতি ৯২.৩৮-এর রেকর্ড তলানিতে অবস্থান করছে।

ভবিষ্যতে কোন দিকে বাজার ?
কোটাক সিকিউরিটিজের শ্রীকান্ত চৌহান জানিয়েছেন, টেকনিক্যাল চার্টে নিফটি ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। যদি নিফটি ২৩,৩০০-২৩,৩৫০-এর সাপোর্ট ধরে রাখতে পারে, তবে এটি খুব শীঘ্রই ২৩,৮০০ থেকে ২৩,৯৫০ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, বাজার এখনও মাসিক ভিত্তিতে ৬% নীচে রয়েছে, তাই এই ঊর্ধ্বগতি স্থায়ী কি না তা এখনই বলা কঠিন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Frequently Asked Questions

আজ ভারতীয় শেয়ার বাজারে কেমন পরিস্থিতি দেখা গেছে?

আজ ভারতীয় শেয়ার বাজারে একটি শক্তিশালী তেজি ভাব লক্ষ্য করা গেছে। সেনসেক্স ৫৬৮ পয়েন্ট বেড়ে ৭৬,০৭০.৮৪-এ এবং নিফটি ৫০ ১৭২ পয়েন্ট বেড়ে ২৩,৫৮১.১৫-এ বন্ধ হয়েছে।

বাজার বৃদ্ধির প্রধান কারণগুলি কী কী?

বাজার বৃদ্ধির প্রধান কারণগুলির মধ্যে রয়েছে ইতিবাচক বিশ্ব বাজার, সস্তায় ভালো মানের শেয়ার কেনার সুযোগ এবং অটো, মেটাল ও ফিন্যান্সিয়াল সেক্টরের বৃদ্ধি।

বাজারের বর্তমান ঝুঁকির কারণগুলো কী?

ভূ-রাজনৈতিক অস্থিরতা, আমেরিকা-ইরান দ্বন্দ্ব, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং টাকার বিপরীতে ডলারের রেকর্ড পতন বাজারের জন্য ঝুঁকি তৈরি করছে।

ভবিষ্যতে শেয়ার বাজারের সম্ভাব্য গতিপথ কী হতে পারে?

নিফটি ২৩,৩০০-২৩,৩৫০-এর সাপোর্ট ধরে রাখতে পারলে ২৩,৮০০ থেকে ২৩,৯৫০ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে। তবে, এই ঊর্ধ্বগতি স্থায়ী হবে কিনা তা এখনই বলা কঠিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Price Drop : এবার কমবে পেট্রোল-ডিজেলের দাম ? বিশ্ব বাজারে বড় খবর
এবার কমবে পেট্রোল-ডিজেলের দাম ? বিশ্ব বাজারে বড় খবর
E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget