এক্সপ্লোর

Swiggy: এই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে আরও বাড়ল খরচ, প্ল্যাটফর্ম ফি বাড়াল সংস্থা; আর কী বদল ?

Swiggy Platform Fee: ২০২৩ সালে প্রথম সুইগি গ্রাহকদের থেকে প্ল্যাটফর্ম ফি নেওয়া শুরু করেছিল। সেই সময় গ্রাহকদের থেকে প্রতিটি অর্ডারে ২ টাকা করে প্ল্যাটফর্ম ফি নেওয়া হত।

Swiggy Platform Fee: অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগি এবার তাদের অ্যাপে খাবার অর্ডার করার জন্য প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে। এখন থেকে প্রতিটি অর্ডারের জন্য অতিরিক্ত ২ টাকা প্ল্যাটফর্ম ফি হিসেবে বাড়তি দিতে হবে। অর্থাৎ আগে এই প্ল্যাটফর্ম ফি ছিল ১২ টাকা প্রতি অর্ডারে, এখন সেই প্ল্যাটফর্ম ফি হয়েছে ১৪ টাকা প্রতি অর্ডারে। সামনেই পুজো আসছে আর এই পুজোর মরশুম শুরু হওয়ার আগেই সংস্থার তরফে এই বদল আনা হয়েছে। উৎসবের মরশুমে বেশিরভাগ মানুষই অনলাইনে খাবার অর্ডার করতে পছন্দ করে। তাই সংস্থার দৈনিক অর্ডারের পরিমাণও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থা সঠিকভাবে সামাল দিতে প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে সংস্থা।

বিপুল মুনাফা করবে সুইগি

যদিও সুইগির পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের জন্য অর্ডার পিছু মাত্র ২ টাকা করেই প্ল্যাটফর্ম ফি বাড়ানো হয়েছে, সেটি অঙ্কের দিক থেকে কম মনে হলেও এতেই সংস্থার বিপুল মুনাফা হবে। আর এর মাধ্যমে সংস্থা কিছুটা হলেও আর্থিকভাবে স্থিতিশীল হবে। ইন্ডাস্ট্রি স্পেশালিস্টদের বক্তব্য হল সাধারণত সুইগি প্রতিদিনে ২০ লক্ষেরও বেশি অর্ডার ডেলিভারি করে থাকে। আর এই প্রেক্ষিতে প্ল্যাটফর্ম ফি ২ টাকা বাড়তি যোগ করার ফলে প্রায় ২.৮ কোটি টাকার রাজস্ব প্রতিদিন অতিরিক্ত আসবে সুইগির হাতে। এর ফলে প্রতি ত্রৈমাসিকে ৮.৪ কোটি টাকা, আর বছরে ৩৩.৬০ কোটি টাকা মুনাফা হবে সংস্থার।

২০২৩ সালে প্রথম সুইগি গ্রাহকদের থেকে প্ল্যাটফর্ম ফি নেওয়া শুরু করেছিল। সেই সময় গ্রাহকদের থেকে প্রতিটি অর্ডারে ২ টাকা করে প্ল্যাটফর্ম ফি নেওয়া হত। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান ব্যয়ের কারণে সংস্থা এই প্ল্যাটফর্ম ফি বাড়াতে শুরু করে। তবে এই ফি বাড়ানোর ফলে সংস্থার অর্ডার সংখ্যায় কোনও বদল আসেনি।

সংস্থার প্রথম ত্রৈমাসিকের ফলাফল

২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থাটি ১১৯৭ কোটি টাকার মুনাফা অর্জন করে যা গত বছরের একই ত্রৈমাসিকের মুনাফার দ্বিগুণেরও বেশি। এটি তাদের র‍্যাপিড গ্রসারি সার্ভিস ইনস্টামার্ট থেকেও সহায়তা পেয়েছে। এই সময়ের মধ্যে সংস্থার পরিচালন আয়ও বেড়ে ৪৯৬১ কোটি টাকা হয়েছে যা ফুড ডেলিভারি ও ইনস্ট্যান্ট কমার্স উভয় ক্ষেত্রেই এর শক্তিশালী অবস্থানকে প্রতিফলিত করে। সুইগির শেয়ারের দাম যদিও গত ৬ মাসে বিপুল মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের। এই সংস্থার শেয়ারে ১৭.৪৯৮ শতাংশ মুনাফা এসেছে।

সেরা শিরোনাম

Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget