এক্সপ্লোর

TATA Group: বিসলেরির শেয়ার কেনার পরিকল্পনা টাটা গ্রুপের, কী রয়েছে প্ল্যান

Tata Group & Bisleri: বিসলেরির জলের 'বড় অংশ' যেতে পারে টাটার হাতে। শোনা যাচ্ছে, টাটা গ্রুপ বিসলেরি ইন্টারন্যাশনালের ব্যবসায়িক অংশীদার হতে পারে।


Tata Group & Bisleri: বিসলেরির জলের 'বড় অংশ' যেতে পারে টাটার হাতে। শোনা যাচ্ছে, টাটা গ্রুপ বিসলেরি ইন্টারন্যাশনালের ব্যবসায়িক অংশীদার হতে পারে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে কোম্পানি। সূত্র জানাচ্ছে, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই চুক্তির সম্পর্কে এখনই কিছু ঘোষণা করতে চাইছে না কোম্পানি।

TATA Group: কী পরিকল্পনা কোম্পানির ? 
টাটা কনজিউমার ইতিমধ্যেই হিমালয়ান ব্র্যান্ডের অধীনে বোতলের জল বিক্রি করছে৷টাটা গ্রুপ টাটা কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড (টিসিপিএল) এর ব্যানারে এই ব্যবসা পরিচালনা করে। সংস্থা ইতিমধ্যেই 'হিমালয়ান' ব্র্যান্ডের মাধ্যমে বোতলের জল বিক্রি করে। এ ছাড়াও এটি টাটা কপার প্লাস ওয়াটার ও টাটা গ্লুকোপ্লাস ব্র্যান্ডের মালিক। অনুমান করা হচ্ছে, টিসিপিএল তার বোতলের জলের ব্যবসাকে শক্তিশালী করতে বিসলেরি ব্র্যান্ডের অংশ নিতে চাইছে।

Tata Group & Bisleri: কী বলছে কোম্পানি ?
এই খবর প্রসঙ্গে টিসিপিএল ও বিসলেরি ইন্টারন্যাশনাল উভয়ই মন্তব্য করতে অস্বীকার করে। বিসলেরির একজন মুখপাত্র বলেছেন, "কোম্পানি বাজারের জল্পনা নিয়ে মন্তব্য করতে চায় না।" বাজার বিশেষজ্ঞদের মতে, চুক্তিটি হলে টাটা গ্রুপের এফএমসিজি কোম্পানি টিসিপিএল দ্রুত বর্ধনশীল বোতলের জলের ব্যবসায় আরও বড় ভূমিকা পালন করতে পারবে।

TATA Group: বোতলের জলের বাজারে বিসলেরির আধিপত্য

বাজার গবেষণা ও উপদেষ্টা টেকসাই রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে দেশের বোতলের জলের বাজার ছিল প্রায় ১৯,৩১৫ কোটি টাকা। মানুষের মধ্যে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সচেতনতা বৃদ্ধির কারণে বাজারটি বার্ষিক ১৩.২৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এই বাজারে শুধু বিসলেরিরই আধিপত্য। কোকা-কোলার ব্র্যান্ড কিনলে, পেপসিকোর অ্যাকুয়াফিনা, পার্লে এগ্রোর বেইলি ও আইআরসিটিসির ব্র্যান্ড রেল নীরেরও এই বাজারে শক্তিশালী উপস্থিতি রয়েছে।

বর্তমানে দেশের শেয়ার বাজারে টাটা কনজুমারস বেশ উঠতি স্টক হিসাবে পরিচিতি লাভ করেছে। কনজুমার মার্কেটে ব্যবসা আরও ছড়াচ্ছে টাটা গ্রুপ। সেই কারণে প্রতি কোয়ার্টারে ভাল রিটার্ন দিচ্ছে কোম্পানি। যার ফলস্বরূপ বেড়েই চলেছে এই স্টক। কিছুদিন আগেও ৭০০-র গণ্ডিতে থাকলেও এবার ৮০০ পেরিয়ে ৯০০ ছাড়াচ্ছে এই শেয়ার। ফলে ভাল মুনাফার মুখে দেখছেন বিনিয়াগকারীরা।

আরও পড়ুন : Royal Enfield Bike: রয়্যাল এনফিল্ডের নতুন বুলেট ৩৫০ আসছে বাজারে, এই পরিবর্তন থাকবে বাইকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Credit Card: শুধু Minimum Due জমা দিলে বাড়বে বিপদ, ক্রেডিট কার্ডের এই ভুলে বাড়তে পারে ঋণের বোঝা
শুধু Minimum Due জমা দিলে বাড়বে বিপদ, ক্রেডিট কার্ডের এই ভুলে বাড়তে পারে ঋণের বোঝা
Employees' Provident Fund Organisation: EPF-এ নমিনি না থাকলে প্রভিডেন্ট ফান্ডে থাকা টাকা পরিবার কীভাবে পাবে?
EPF-এ নমিনি না থাকলে প্রভিডেন্ট ফান্ডে থাকা টাকা পরিবার কীভাবে পাবে?
Gold Silver Price : সুযোগ হাতছাড়া ! ফের বাড়ল সোনা ও রুপোর দাম, কত টাকা খসবে আজ ?
সুযোগ হাতছাড়া ! ফের বাড়ল সোনা ও রুপোর দাম, কত টাকা খসবে আজ ?
Home Loan: ৫০ লক্ষ টাকা হোম লোন নিতে গেলে মাসে কত টাকা স্যালারি হওয়া প্রয়োজন জানেন কি?
৫০ লক্ষ টাকা হোম লোন নিতে গেলে মাসে কত টাকা স্যালারি হওয়া প্রয়োজন জানেন কি?

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget