এক্সপ্লোর

TCS Share Price :  বিনিয়োগকারীদের ডুবিয়েছে টাটার এই দুই কোম্পানির শেয়ার, চলতি বছরে ২৫ শতাংশের বেশি পতন, এখন কিনবেন ?

Tata Group : ট্রেন্ট ও টিসিএস উভয়ই টাটা গ্রুপের মানসম্পূর্ণ কোম্পানি। কিন্তু ২০২৫ সালে নিফটি ৫০-তে তাদের উভয়ের শেয়ারের দাম ২৫ শতাংশেরও বেশি কমেছে। 

 

Tata Group : দাম অনেকটাই কমে গেছে এক বছরে। টাটার এই দুই কোম্পানির শেয়ারে এখন ২৫ শতাংশের বেশি পতন। ট্রেন্ট ও টিসিএস উভয়ই টাটা গ্রুপের মানসম্পূর্ণ কোম্পানি। কিন্তু ২০২৫ সালে নিফটি ৫০-তে তাদের উভয়ের শেয়ারের দাম ২৫ শতাংশেরও বেশি কমেছে। 

আরও খারাপ অবস্থা ট্রেন্টের শেয়ারের
 আইটি কোম্পানি টিসিএসের শেয়ার ২৫ শতাংশ কমে গেলেও, টাটা গ্রুপের খুচরো কোম্পানি ট্রেন্টের শেয়ার প্রায় ৩০ শতাংশ কমেছে। ট্রেন্ট কোম্পানি 'জুডিও' এবং 'ওয়েস্টসাইড'-এর মতো ব্র্যান্ড পরিচালনা করে।

এই টাটা কোম্পানিগুলির শেয়ার কেন পড়েছে ?
প্রকৃতপক্ষে, ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় টাটা গ্রুপের আইটি কোম্পানি টিসিএসের শেয়ার প্রায় ৫৫ শতাংশ কমে গিয়েছিল। তবে, এটা বিশ্বাস করা হয় যে পাঁচ বছরে টিসিএসের শেয়ার বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ করেছে। বিগত বছরগুলিতে টিসিএসও প্রায় ৮০০ শতাংশ রিটার্ন দিয়েছে। কিন্তু বর্তমান সমস্যাগুলি সমগ্র আইটি খাতকে প্রভাবিত করছে।

১২ হাজার কর্মী ছাঁটাইয়ের খবরের পরই আরও পতন 
একটি বড় কারণ মনে করা হচ্ছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাব ও মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লায়েন্টদের ব্যয় হ্রাসের কারণে এখন কোম্পানিগুলির জন্য নতুন প্রকল্প পাওয়া কঠিন হয়ে পড়েছে। এছাড়াও, টিসিএস সম্প্রতি প্রায় ১২,০০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ঘোষিত কোম্পানির ত্রৈমাসিক ফলাফলও প্রত্যাশার চেয়ে দুর্বল, যা বিনিয়োগকারীদের হতাশা বাড়িয়েছে।

টার্গেট প্রাইস কামনো হয়েছে টিসিএসের 
ব্রোকারেজ ফার্ম এলারা ক্যাপিটাল টিসিএসের টার্গেট প্রাইস ৩৮২০ টাকা থেকে কমিয়ে ৩৭৮০ টাকা করেছে। ফার্মের মতে, কোম্পানির আয় ও লাভ উভয়ই চাপের মধ্যে রয়েছে। একই সঙ্গে, গোল্ডম্যান শ্যাক্সও টিসিএসের রেটিং কমিয়েছে। তবে, টিসিএসের ম্যানেজমেন্ট বলছে- ২০২৪-২৫ সালের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক বাজারে পারফরম্যান্স ভালো হবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি, পরিস্থিতির উন্নতি হলে, দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফলও ভাল হতে পারে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget