Best Mutual Funds : আমেরিকা-ইরান যুদ্ধের মাঝেও ভারতের বাজারে দারুণ রিটার্ন দিয়েছে এই পাঁচ ফান্ড। ইন্ডিয়ান স্টক মার্কেটের চরম অস্থিরতার মধ্যে এই রিটার্ন দিতে সক্ষম হয়েছে এই পাঁচ মিউচুয়াল ফান্ড। মাত্র এক বছরের মধ্যেই বিনিয়োগের টাকা দ্বিগুণ করে দিয়েছে এই ফান্ডগুলি। এরমধ্যে নাম রয়েছে SBI-এরও। আপনিও যদি এখানে এককালীন ৫ লাখ টাকা রাখতেন, তাহলে আজ আপনি কত পেতেন ?
এখানে রইল পাঁচটি ফান্ডের নামভারতের শেয়ার বাজারের চরম অস্থিরতার মধ্যে এই ফান্ডগুলি দিয়েছে বছরে প্রায় দ্বিগুণ রিটার্ন। কিতছু ফান্ড দিয়েছে ডবলের বেশি রিটার্ন। এখানে দেওয়া রইল শেই ফান্ডগুলির নাম। ১ Nippon India Taiwan Equity Fund- এই থিম্যাটিক গ্রোথ ফান্ড দিয়েছে ১২৯.৪০ শতাংশ রিটার্ন। ২ SBI Silver ETF FOF- এই ডমেস্টিক FOF সিলভার গ্রোথ ফান্ডে পাওয়া গেছে ৯৭.৪০ শতাংশ রিটার্ন।৩ Kotak Silver ETF FOF- এই ডমেস্টিক FOF সিলভার গ্রোথ ফান্ডে এসেছে ৯৬.১০ শতাংশ রিটার্ন।৪ Zerodha Silver ETF FOF- এই ডমেস্টিক FOF সিলভার গ্রোথ ফান্ডে টাকা রেখে পাওয়া গেছে ৯৫.৭০ শতাংশ রিটার্ন। ৫ DSP Silver ETF FOF - এই ডমেস্টিক FOF সিলভার গ্রোথ ফান্ড থেকে এসেছে ৯৫.৪০ শতাংশ রিটার্ন।মনে রাখবেন, এর মধ্যে Nippon India Taiwan Equity Fund-এ আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের সুযোগ পাবেন না। পাশাপাশি এর বাইরের চারটি ফান্ডে আপনি SIP করার সুযোগ পাবেন।
কেন এই গতি দেখিয়েছে ফান্ডগুলি Nippon India Taiwan Equity Fund গত এক বছরে ১২৯.৪০ শতাংশ রিটার্ন দিয়েছে। মনে রাখবেন, টেক, সেমিকন্ডাক্টর, AI সংক্রান্ত শেয়ারে বিনিয়োগের কারণে এই ফান্ডের চাহিদা বেড়েছে । সেই কারণেই এত ভাল রিটার্ন দিয়েছে কোম্পানি। পাশাপাশি, গত এক বছরে রুপোর দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় সিলভার ইটিএফ ফান্ড অফ ফান্ডসগুলি দুর্দান্ত রিটার্ন দিয়েছে।
৫ লাখ বিনিয়োগ করলে আজ কত পেতেন হিসেব করলে দেখবেন, আপনি যদি নিপ্পন ইন্ডিয়া তাইওয়ান ইকুইটি ফান্ডে এককালীন ৫,০০,০০০ টাকা বিনিয়োগ করতেন, তাহলে ১২৯.৪% রিটার্ন অনুযায়ী, এক বছরে আপনার সেই ৫,০০,০০০ টাকা বেড়ে ১১,৪৭,৭০০ টাকায় পরিণত হতো। যার অর্থ ৫ লাখ টাকা থেকে ৬,৪৭,০০০ টাকা প্রফিট পেতেন আপনি।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : এপ্রিলে ১.৫ লাখ টাকা রাখবেন, না মাসে-মাসে জামাবেন PPF-এ, কোথায় বেশি রিটার্ন ?
