এক্সপ্লোর

Venezuelan Oil to India: ভেনিজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে আমেরিকাই, ভারত চাইলে কিনতে পারে, কিন্তু…

US on India: হোয়াইট হাউসের তরফে এই মর্মে বিবৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা IANS.

নয়াদিল্লি: ভারতকে নিয়ে লাগাতার মন্তব্য করে চলেছেন। ভেনিজুয়েলা প্রসঙ্গেও এবার ভারতের নাম উঠে এল আমেরিকার মুখে। তারা জানাল, ভেনিজুয়েলার তেল ভারতকে দিতে আপত্তি নেই আমেরিকার। কিন্তু আমেরিকার ঠিক করে দেওয়া বিধিনিয়ম মেনেই ভারতকে তেল কিনতে হবে। এর ফলে বাণিজ্যক্ষেত্রে আমেরিকার নিষেধাজ্ঞা আংশিক ভাবে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। (US on India)

হোয়াইট হাউসের তরফে এই মর্মে বিবৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা IANS. আমেরিকা কি ভারতকে ভেনিজুয়েলার তেল কিনতে অনুমতি দেবে? জানতে চাওয়া হয়েছিল। এতে হ্যাঁ সূচকই জবাব দেন হোয়াইট হাউসের এক আধিকারিক। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানান তিনি। (Venezuelan Oil to India)

এ প্রসঙ্গে আমেরিকার এনার্জি বিভাগের সচিব ক্রিস্টোফার রাইটের মন্তব্য তুলে ধরেন হোয়াইট হাউসের ওই আধিকারিক। ক্রিস্টোফার আগেই জানিয়েছিলেন, ভেনিজুয়েলার তেল সব দেশকেই বিক্রি করতে পারে আমেরিকা। ফক্স বিজ়নেস-কে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস্টফার জানান, ভেনিজুয়েলার তেল সর্বত্র সরবরাহে অনুমতি দিচ্ছেন তাঁরা। তবে আমেরিকার শর্ত মেনেই সেই কাজ সম্পন্ন হবে।

ভেনিজুয়েলার তেলের উপর আমেরিকা নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছিল। রাতবিরেতে ঢুকে নিকোলাস মাদুরোকে বন্দি করার পর, দেশের তেলের উপরও কর্তৃত্ব কায়েমের কথা জানান ট্রাম্প। ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজও সব দাবিদাওয়া মেনে নিয়েছেন বলে জানা যায়। এর আগে ভেনিজুয়েলার থেকে তেল কিনত ভারত। সেখান থেকে অশোধিত তেল নিয়ে সে শোধন করা হতো। আবারও ভেনিজুয়েলার তেল কিনতে পারলে, ভারতের হাতে বিকল্প রাস্তার সংখ্যা যেমন বাড়বে, তেমনই চাহিদার জোগান দেওয়াও সম্ভব হবে। 

নিউ ইয়র্কে ক্রিস্টোফার জানান, বর্তমানে ভেনিজুয়েলার কাছে যে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে, তা আমেরিকা বিক্রি করবে। আগামী দিনে যে পরিমাণ তেল উৎপাদন হবে, তাও আমেরিকাই বিক্রি করবে। এর ফলে আন্তর্জাতিক তেলের বাজারে সকলকে ছাপিয়ে আমেরিকাই চালকের আসনে বসবে বলে মনে করা হচ্ছে। 

ট্রাম্পও জানিয়েছেন, নতুন কাঠামোর আওতায় আমেরিকা ভেনিজুয়েলার ৫০ মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করবে। দেশের তাবড় তৈল সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তাঁকে বলতে শোনা যায়, "ভেনিজুয়েলা বিপুল সাফল্য পেতে চলেছে। আমাদের থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল, তা আবার বুঝে নিচ্ছি।" ভেনিজুয়েলায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথাও জানান তিনি। 

 ভেনিজুয়েলের তেল এবং খনিজ সম্পদ যে আমেরিকাই নিয়ন্ত্রণ করবে, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। কোন সংস্থা সেখানে বিনিয়োগ করতে পারবে, কারা উৎপাদনের দায়িত্বে থাকবে, সব ঠিক করে দেবে তাঁর সরকারই। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget