এক্সপ্লোর

Google Market Monopoly: Alibaba-র মতো পরিণতি হবে Google-এর? বেআইনিভাবে বাজার দখলের অভিযোগ, Chrome বিক্রি করে দিতে এবার চাপ

Google Chrome Monopoly: বেআইনি ভাবে Google বাজারে একচেটিয়া আধিপত্য কায়েম করে রেখেছে বলে চলতি বছরের অগাস্ট মাসে রায় দেন আমেরিকার এক বিচারপতি।

নয়াদিল্ল: বাজারে কোনও সংস্থার একচেটিয়া আধিপত্য রুখতে 'আলিবাবা'র বিরুদ্ধে পদক্ষেপ করেছিল চিন। এবার একই পথে হাঁটতে চলেছে আমেরিকা। আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আধিকারিকরা সার্চ ইঞ্জিন জায়ান্ট Google-এর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন। বিচারপতির কাছে আবেদন জানাতে চলেছেন তাঁরা, যাতে Google-কে বাধ্য করা হয় Chrome Browser-টি বিক্রি করে দিতে। এখনও এ নিয়ে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি যদিও। তবে সত্যিই যদি এমনটা হয়, সেক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে। (Google Market Monopoly)

বেআইনি ভাবে Google বাজারে একচেটিয়া আধিপত্য কায়েম করে রেখেছে বলে চলতি বছরের অগাস্ট মাসে রায় দেন আমেরিকার এক বিচারপতি। এবার আরও এক কদম এগিয়ে Alphabet Inc.-র অধীনস্থ Google-এর উপর চাপসৃষ্টি করতে চাইছেন সেদেশের বিচারবিভাগের একাংশ, যাতে Chrome বিক্রি করে দিতে বাধ্য হয় তারা। শুধু তাই নয়, যন্ত্রমেধা নিয়ে কাজ করছে Google, তাদের অ্যান্ড্রয়েড স্মার্টয়ফোন অপারেটিং সিস্টেমের উপরও খাঁড়া নামতে পারে বলে মনে করা হচ্ছে। বিচার বিভাগের একাংশ সেই নিয়ে সুপারিশ করতে চলেছে। (Google Chrome Monopoly)

Google-এর Regulatory Affairs বিভাগেপ ভাইস প্রেসিডেন্ট লি-অ্যান মানহল্যান্ড যে বিবৃতি দিয়েছেন, তাতেও বিষয়টির উল্লেখ রয়েছেম। তাঁর দাবি, এখানে আইন সংক্রান্ত কিছু নেই, বরং আমেরিকার বিচার বিভাগ নিজেদের 'মৌলবাদী' অ্যাজেন্ডা নিয়ে এগোচ্ছে। সরকার যেভাবে কাজ করছে, তাতে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মত তাঁর। প্রযুক্তিগত ভাবে গোটা বিশ্বকে যেখানে নেতৃত্ব দেওয়ার কথা আমেরিকার, সরকারি দখলদারি তাতে বাধা সৃষ্টি করছে।

বেআইনি ভাবে Google একচেটিয়া আধিপত্য কায়েম রেখেছে বলে রায় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রীয় বিচারপতি অমিত মেহতা। তাঁর কাছেই নতুন করে আবেদন জানাতে চলেছেন বিচার বিভাগের একাংশ।  এর আগে গত বছর টানা ১০ সপ্তাহ ধরে বিষয়টি শুনানি চলে। শেষ পর্যন্ত এবছর অগাস্ট মাসে Google একচেটিয়া বাজার দখল করেছে বলে রায় দেন বিচারপতি। ২০২৫ সালের অগাস্ট মাসে এ নিয়ে চূড়ান্ত রায় দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী এপ্রিল দুই সপ্তাহ ধরে যে শুনানি রয়েছে, তাতে অন্যদের জায়গা ছাড়তে Google কী কী ব্যবস্থা নিতে পারে, সেই নিয়ে আলোচনা হবে। সেখানেই বোঝা যাবে, Google-কে Chrome বিক্রি করতে হয় কি না।

২০২০ সালে একচেটিয়া বাজারদখল নিয়ে প্রথম Google-এর বিরুদ্ধে মামলা দায়েরক হয়। গত কয়েক দশকে এই প্রথম আমেরিকার কোনও সংস্থার বিরুদ্ধে বেআইনি ভাবে বাজারে একচেটিয়া আধিপত্য কায়েমের অভিযোগ। অন্যদের জন্য Google বাজারে কোনও সুযোগই রাখছে না বলে অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, টাকার জোরেই Google বাজার দখল করে রেখেছে, যে কারণে অন্য সংস্থাগুলি ব্যবসার সমান সুযোগ পাচ্ছে  না। বিচারপতি মেহতা সেই সময় জানান, স্মার্টফোন এবং কম্পিউটারে যাতে Google-এর সার্চ ইঞ্জিনই থাকে, আর কেউ যাতে ধারেকাছে না ঘেঁষতে পারে, তার জন্য ২০২১ সালেই শুধুমাত্র ২৬৩০ কোটি ডলার খরচ করে Google. 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
Bank of Baroda: বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
Gold Price Today: সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
E20 Janta Party : ১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?

ভিডিও

NEET Protest News | নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার
NEET Protest News | NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
AXIOM 2026: SNU এবং ন্যাশনাল হাই স্কুল ও সুপারট্রন ইলেকট্রনিক্স-এর যৌথ সহযোগিতায় আয়োজিত ‘AXIOM 2026'
Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget