এক্সপ্লোর

United States: নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের থেকে তেল-তৈলপণ্য কেনার অভিযোগ, ভারতের ৬টি সংস্থাকে নিষিদ্ধ করল আমেরিকা

US-Iran Trade Indian Companies: নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের থেকে তেল ও তৈলপণ্য কেনার জন্য মোট ২০টি সংস্থাকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে আমেরিকার বিদেশ বিভাগ।

নয়াদিল্লি: নিষেধাজ্ঞা অগ্রাহ্য় করে ইরানের থেকে তেল এবং তৈলপণ্য কেনার অভিযোগ। ভারতের ছ’টি সংস্থাকে নিষিদ্ধ করল আমেরিকা। আমেরিকার দাবি, তেল ও তৈলপণ্য বিক্রির টাকায় পশ্চিম এশিয়ায় সংঘাত জিইয়ে রাখছে ইরান, সন্ত্রাসে আর্থিক মদত জোগাচ্ছে, দমনপীড়ন চালাচ্ছে। তাই তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে নিষেধাজ্ঞা বসানো হয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করছে কিছু সংস্থা। (United States)

নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের থেকে তেল ও তৈলপণ্য কেনার জন্য মোট ২০টি সংস্থাকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে আমেরিকার বিদেশ বিভাগ। সেই তালিকায় ভারতের ছয়টি সংস্থা রয়েছে। আমেরিকার বিদেশমন্ত্রকের বক্তব্য, ‘পশ্চিম এশিয়ায় সংঘাত জিইয়ে রাখছে ইরান। সেখানকার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। যে টাকার জোরে এই কাজ চালিয়ে যাচ্ছে তারা, তার জোগান বন্ধ করতে পদক্ষেপ করছে আমেরিকা’। (US-Iran Trade Indian Companies)

ভারতের যে ছ’টি সংস্থার উপর আমেরিকার নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এসেছে, সেগুলি হল- Alchemical Solutions Private Limited, Global Industrial Chemicals Limited, Jupiter Dye Chem Private Limited, Ramniklal S Gosalia And Company, Persistent Petrochem Private Limited এবং Kanchan Polymers. 

এর মধ্যে Alchemical Solutions Private Limited (Alchemical Solutions)-এর বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ। বলা হচ্ছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ইরানের একাধিক সংস্থার কাছ থেকে তারা ৮৪ মিলিয়ন ডলার মূল্য়ের পেট্রোকেমিক্যাল পণ্য কিনেছে ও আমদানি করেছে। 

দ্বিতীয় স্থানে থাকা  Global Industrial Chemicals Limited (Global Industrial)-এর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে মিথানল-সহ ইরান থেকে ৫১ মিলিয়ন ডলারের পণ্য কেনা ও আমদানির অভিযোগ রয়েছে।

 Jupiter Dye Chem Private Limited (Jupiter Dye Chem)-এর বিরুদ্ধে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ইরানের কাছ থেকে ৪৯ মিলিয়ন ডলারের পণ্য কেনা ও আমদানির অভিযোগ। বাকি সংস্থাগুলির মধ্যে কেউ ২২, কেউ ১৪, কেউ আবার ১.৩ মিলিয়ন ডলার মূল্যের পেট্রোপণ্য ইরান থেকে কিনেছে বলে অভিযোগ।

আমেরিকার দাবি, নিষেধাজ্ঞার কথা জেনেও ইরানের কাছ থেকে পণ্য কিনে, তা দেশে নিয়ে গিয়েছে এই ছ’টি ভারতীয় সংস্থা। তাই অনুচ্ছেদ ১৩৮৪৬ নম্বর এগজিকিউটিভ অর্ডারের অনুচ্ছেদ ৩ (A) (iii)-এর আওতায় তাদের নিষিদ্ধ করা হল। আমেরিকার নিষেধাজ্ঞা অনুযায়ী, আমেরিকায় ওই সব সংস্থার যত সম্পত্তি রয়েছে, বা আমেরিকার কোনও নাগরিকের নিয়ন্ত্রণে তাদের যত সম্পত্তি রয়েছে, তা ব্লক বাজেয়াপ্ত করা হল। আমেরিকার দাবি, কাউকে শাস্তি দেওয়া তাদের লক্ষ্য নয়, বরং আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটানোই লক্ষ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget