এক্সপ্লোর

US Tariffs: শুল্ক থেকে আয় ১২ লক্ষ কোটি, এখন ‘রিফান্ড’ চেয়ে পর পর মামলা, টাকা ফেরত দেবে ট্রাম্প সরকার?

US Tariff Refunds: শুল্ক বাতিল হওয়ায় ইতিমধ্যেই ট্রাম্প সরকারের কাছ থেকে ‘রিফান্ড’ চাইতে শুরু করেছেন সকলে।

ওয়াশিংটন: বিভিন্ন দেশকে হুমকি-হুঁশিয়ারি দেওয়া চলছিলই। সেই সঙ্গে চলছিল চড়া হারে শুল্ক আদায়। আন্তর্জাতিক মহলের ওজর আপত্তি কিছুই খাটছিল না। কিন্তু আমেরিকার সুপ্রিম কোর্টেই শেষ পর্যন্ত জোর ধাক্কা খেলেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জরুরি ভিত্তিতে চালু করা তাঁর সরকারের আগের সব শুল্ক বাতিল করেছে আমেরিকার সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্টকে তাঁর এক্তিয়ারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শুল্কবাবদ এখনও পর্যন্ত যে ১৩৩ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ১২.০৬ লক্ষ কোটি টাকা) সংগ্রহ করেছেন ট্রাম্প, তার কী হবে? (US Tariff Refunds)

শুল্ক ''বেআইনি' ঘোষিত হওয়ায় ইতিমধ্যেই ট্রাম্প সরকারের কাছ থেকে ‘রিফান্ড’ চাইতে শুরু করেছেন সকলে। ইলিনয়ের গভর্নর জেপি প্রিৎজকার ৯ বিলিয়ন ডলারের বিল পাঠিয়েছেন ট্রাম্পকে। ডেমোক্র্যাট শিবিরের প্রিৎজকারের বক্তব্য, “আপনার শুল্ক কৃষকদের প্রভূত ক্ষতি করেছে, আমাদের সহযোগীরা রুষ্ট হয়েছে, খুচরো পণ্যের দাম আকাশছোঁয়া হয়েছে।” ক্ষতিপূরণ না পেলে আইনি পদক্ষেপ করবেন বলেও ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন প্রিৎজকার। ইলিনয়ের প্রত্যেক পরিবারের জন্য ১৭০০ ডলার করে দাবি করেছেন তিনি। ইয়েল ইউনিভার্সিটির দাবি, শুল্কের জেরে গত বছর ওই পরিমাণ টাকা বেশি খরচ হয়েছে প্রত্যেক পরিবারের। (US Tariffs)

শুল্কবাবদ খরচ হওয়া বাড়তি টাকা ফেরত চেয়ে ইতিমধ্যে লাইন দিয়েছে আরও একাধিক শিল্প সংস্থা, ১০০০-এর বেশি মামলা পর্যন্ত দায়ের হয়েছে আদালতে। যদিও ট্রাম্প সরকার শেষ পর্যন্ত টাকা ফেরত দেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ট্রাম্পের টিম টাকা ফেরত দেওয়ার কথা বললেও, আমেরিকার সরকার বা সুপ্রিম কোর্ট সেই নিয়ে নির্দিষ্ট ভাবে কোনও নির্দেশ দেয়নি। ফলত, কী করে ওই টাকা ফেরত পাওয়া যাবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। টাকা ফেরত দিতে গেলে অঙ্ক ১৭৫ বিলিয়ন ডলারে পৌঁছবে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৫.৮৮ লক্ষ কোটি টাকা। 

আমেরিকার সরকার যদি রিফান্ড দিতে এগিয়েও আসে, তাহলে কার হাতে উঠবে টাকা? আমেরিকার সাধারণ নাগরিক নন, বরং বিভিন্ন সংস্থার হাতেই ওই টাকা উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প নিজেও জানিয়েছেন, ধরে ধরে ‘রিফান্ড’ দিতে গেলে দু’বছর সময় লেগে যাবে। আগামী পাঁচ বছর আদালতের চক্কর কাটতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। 

টাকা ফেরত দেওয়া নিয়ে আমেরিকার সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দেয়নি। বরং গোটা প্রক্রিয়া বেশ ঝক্কিপূর্ণ হতে পারবে বলে উক্তি শোনা গিয়েছে। আমেরিকার Customs Agency-র পরিসংখ্যান বলছে, ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত শুল্কবাবদ ১৩৩ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে। কিন্তু টাকা ফেরত দেওয়ার কোনও সংস্থান নেই তাদের কাছে। ফলে টাকা ফেরত দিতে নতুন কোনও ব্যবস্থা চালু করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করা হতে পারে।  এর আগে, নয়ের দশকে বন্দর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ফি নিয়ে মামলা হলে, তাও বাতিল করে আমেরিকার আদালত। সেই সময় আদালতই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। আমেরিকার শুল্ক বিভাগকে ঝামেলা পোহাতে হয়নি। 

টাকা ফেরত দিতে শুল্ক বিভাগের পাশাপাশি সীমান্ত সুরক্ষা বিভাগ এবং নিউইয়র্কে কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডের হস্তক্ষেপও চাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তাতেও প্রক্রিয়া সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ‘রিফান্ড’ চেয়ে আবেদন জানিয়েছে তাবড় সংস্থা, যে তালিকায় রয়েছে Costco, Revlon, Bumble Bee Fodds-এর মতো সংস্থা। বিভিন্ন উৎপাদনকারী সংস্থাও টাকা ফেরত চেয়ে মামলা করতে পারে। কারণ শুল্কবৃদ্ধির জেরে কাঁচামাল কিনতেও মোটা টাকা গচ্চা যায় তাদের। এমন পরিস্থিতিতে ট্রাম্প সরকার বিশেষ পদক্ষেপ করে কি না, সেদিকে তাকিয়ে সকলে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Maruti Cars Price Hike : ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন
ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget