এক্সপ্লোর

Gold Price : পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?

Gold Price Today : কলকাতায় দাম কমল সোনা ও রুপোর।  ১২র পর ১৩ অক্টোবরে দাম কমল সোনা ও রুপোর।

বিয়ে হোক বা পুজো, সোনা কেনা শুভ বলেই মনে করে বাঙালি। দেবীপক্ষে অনেকেই সোনা কিনে রাখতে চান। মনে করেন, সোনা সমৃদ্ধির বাহক। আর পুজোর মুখেই একটা বড় সুখবর। কলকাতায় দাম কমল সোনা ও রুপোর।  ১২র পর ১৩ অক্টোবরে দাম কমল সোনা ও রুপোর। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির (SSBC) প্রকাশিত সূচক অনুযায়ী, ফাইন গোল্ড, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম কমেছে। একই সঙ্গে কমেছে ৯৯৯ বিশুদ্ধতার রুপোর বারের দামও। সোনার বিভিন্ন ধরনের দরের পাশাপাশি রুপোর দামেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে।

প্রতিদিন নতুন দাম প্রকাশ করে স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি । (SSBC)-র প্রকাশিত সূচক অনুযায়ী, ১৩ অক্টোবরের তুলনায় ১৪ অক্টোবর ২০২৬-এ ফাইন গোল্ড, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম কমেছে। একই সঙ্গে কমেছে রুপোর দামও। ২২ ক্যারেট সোনার বিক্রির দর থেকে শুরু করে পুরনো সোনা কেনার দর,সব ক্ষেত্রেই দাম কমেছে। মনে রাখতে হবে,এই দামের  সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ GST যোগ হবে।

ফাইন গোল্ড (৯৯৫)-এর দাম কত কমল?
১৩ অক্টোবর ২০২৬-এ ফাইন গোল্ড (৯৯৫)-এর দাম ছিল ১৪,৭৭০ টাকা। ১৪ অক্টোবর দাম কমে হয়েছে ১৪,৬২৪ টাকা। অর্থাৎ একদিনে প্রতি গ্রামে ১৪৬ টাকা কমেছে। ফাইন গোল্ড (৯৯৫)-এ ৯৯.৫ শতাংশ খাঁটি সোনা থাকে। বাকিটুকু খাদ। এই সোনায় গয়না তৈরি হয় না সাধারণত।  

২২ ক্যারেট সোনার দাম কমল
গয়না তৈরির জন্য সবথেকে বেশি ব্যবহার হয় ২২ ক্যারেট সোনা। তার দামও কমেছে। SSBC-র তালিকা অনুযায়ী, ১৩ অক্টোবর ২২ ক্যারেট (৯১৬) সোনার দাম ছিল ১৪,০৩০ টাকা। ১৪ অক্টোবর তা কমে দাঁড়িয়েছে ১৩,৮৯০ টাকায়। অর্থাৎ প্রতি গ্রামে ১৪০ টাকা কমেছে। ২২ ক্যারেট সোনায় সাধারণত ৯১.৬ শতাংশ খাঁটি সোনা থাকে। বাকি খাদ। 

২২ ক্যারেট সোনার আপনি যদি বিক্রি করতে চান ...
২২ ক্যারেট সোনার গয়না অনেকে প্রয়োজনে বিক্রি করতে চান। সেই দামও কমেছে।  ১৩ অক্টোবর এই সোনার দাম ছিল ১৩,৪৪০ টাকা। ১৪ অক্টোবর তা কমে হয় ১৩,৩০৮ টাকা। অর্থাৎ একদিনে প্রতি গ্রামে ১৩২ টাকা কমেছে। তবে পুরনো গয়না বিক্রি করার সময় গ্রাহক ঠিক কত টাকা পাবেন, তা নির্ভর করবে গয়নার বিশুদ্ধতা,  সোনার ওজন । 

১৮ ক্যারেট সোনার দামও কমল 
১৮ ক্যারেট (৭৫০) সোনার দামও অনেকটা কমল। ১৩ অক্টোবর প্রতি গ্রামের দর ছিল ১১,৫২০ টাকা। ১৪ অক্টোবর তা কমে দাঁড়ায়  ১১,৪০৫ টাকা । অর্থাৎ একদিনে প্রতি গ্রামে ১১৫ টাকা কমেছে। ১৮ ক্যারেট সোনায় ৭৫ শতাংশ খাঁটি সোনা থাকে। বাকি অংশে অন্যান্য ধাতু মেশানো হয়।  

রুপোর দামেও বড় পতন
সোনার পাশাপাশি রুপোর দামও যথেষ্ট কমেছে।  SSBC-র রেট চার্ট অনুযায়ী, ১৩ অক্টোবর  এক কেজি রুপোর বারের দাম ছিল ২,২২,০৮৭ টাকা। ১৪ অক্টোবর তা কমে হয়েছে ২,১৮,২৬৬ টাকা।  অর্থাৎ ১৪ অক্টোবর সোনা ও রুপো, দুই ধাতুর দামই আগের দিনের তুলনায় কমেছে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
Advertisement

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget