এক্সপ্লোর

Income Tax Return: ৩১ মার্চের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে কী হবে?

ITR 2021-22: আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩১ মার্চ। এই তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে জরিমানা হতে পারে। ৩১ মার্চই আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক করার শেষ দিন।

নয়াদিল্লি: এ বছরের ৩১ মার্চই আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিলের শেষ দিন। গত বছরের ৩১ ডিসেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল। এরপর আয়কর রিটার্ন দাখিলের দিন বাড়ানো হয়। এ বছরের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে বলে জানানো হয়। এরপর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শেষ দিন বাড়িয়ে করা হয় ৩১ মার্চ। এর মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে জরিমানা হতে পারে। সমস্যাতেও পড়তে হতে পারে করদাতাদের।

আয়কর রিটার্ন দাখিল না করলে জরিমানা

৩১ মার্চের মধ্যে কেউ আয়কর রিটার্ন দাখিল না করলে ১৯৬১ সালের আয়কর আইনের (Income Tax Act, 1961) ২৭০ ধারা অনুসারে ৫০ শতাংশ অর্থ পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন পেরিয়ে যাওয়ার পর রিটার্ন দাখিল করার দিন পর্যন্ত যতদিন হবে, ততদিনের হিসেবে সুদ দিতে হতে পারে। আয়কর আইনের ২৩৪ এফ ধারায় ২০২১-এর ৩১ ডিসেম্বরের পর যাঁরা আয়কর রিটার্ন দাখিল করবেন, তাঁদের ৫,০০০ টাকা জরিমানা দিতে হতে পারে। যাঁদের আয় প্রতি বছর পাঁচ লক্ষ টাকার বেশি, তাঁদের ক্ষেত্রেই জরিমানা ধার্য করা হবে। যাঁদের বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকার কম, তাঁদের ক্ষেত্রে জরিমানা হবে এক হাজার টাকা। যদি কেউ আয়কর রিটার্ন দাখিল না করেন, তাহলে অতিরিক্ত যে কর দেওয়া হয়েছে, তার রিফান্ডের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে না।

আধার-প্যান লিঙ্ক (Aadhar-PAN Link)

কেউ যদি এখনও আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে ৩১ মার্চের মধ্যেই করে নিতে হবে। না হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

ব্যাঙ্কের কেওয়াইসি

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্টের কেওয়াইসি (KYC) ফের সম্পূর্ণ করে ফেলতে হবে। নতুন করে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না করলে সমস্যা হতে পারে।

আগাম কর

যাঁদের বেতন ছাড়াও আয়ের অন্যান্য উৎস আছে, তাঁদের যদি ১০ হাজার টাকার বেশি কর দিতে হয়, তাহলে তাঁরা ৩১ মার্চের মধ্যে আগাম কর (Advance Tax) দিতে পারেন।

সেরা শিরোনাম

Bank Strike : সেপ্টেম্বরে এই ৪ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, এই দাবি না মানলে অক্টোবরে লাগাতার বন্ধ থাকবে ব্যাঙ্ক?
সেপ্টেম্বরে এই ৪ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, এই দাবি না মানলে অক্টোবরে লাগাতার বন্ধ থাকবে ব্যাঙ্ক?
YouTube Earning: ইউটিউবের টাকা নিয়ে বড় বার্তা, এই কাজ না করলে সমস্যায় পড়বেন কন্টেন্ট ক্রিয়েটররা?
ইউটিউবের টাকা নিয়ে বড় বার্তা, এই কাজ না করলে সমস্যায় পড়বেন কন্টেন্ট ক্রিয়েটররা?
Indian Railways: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 

ভিডিও

Anandapur BJP Clash : এন্টালির পর এবার আনন্দপুর! হাতাহাতি বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে !
Maharastra News : মহারাষ্ট্রের অমরাবতীতে সরকারি হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা। ABP Ananda live
BJP vs TMC: বাড়ি ফিরতেই TMCর প্রাক্তন কাউন্সিলরকে তাড়া, BJP-র কর্মী-সমর্থক ও স্থানীয়দের বিক্ষোভ
Baruipur News : বারুইপুরে বিজেপি কর্মী খুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের অভিযোগ
Nagpur Incident:ওয়াটার ফিল্টার প্ল্যান থেকে গ্যাস লিকে, অসুস্থ হয়ে ৪০ জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget