এক্সপ্লোর

Youtube to Shorts creators: এনগেজমেন্ট বাড়াতে নয়া উদ্যোগ, শর্টস ক্রিয়েটরদের ১০ কোটি ডলার দেবে ইউটিউব

নিজেদের প্ল্যাটফর্মে এনগেজমেন্ট বাড়াতে এবার দরাজ হচ্ছে ইউটিউব শর্টস। ইউজারের পাশাপাশি দর্শক সংখ্যা বৃদ্ধি করতে ১০ কোটি ডলার দেবে কোম্পানি। ইউটিউব শর্টস ক্রিয়েটারদের উৎসাহ দিতেই এই পরিকল্পনা করেছে ইউটিউব।

স্যান ফ্রান্সিসকো : নিজেদের প্ল্যাটফর্মে এনগেজমেন্ট বাড়াতে এবার দরাজ হচ্ছে ইউটিউব শর্টস। ইউজারের পাশাপাশি দর্শক সংখ্যা বৃদ্ধি করতে ১০ কোটি ডলার দেবে কোম্পানি। ইউটিউব শর্টস ক্রিয়েটারদের উৎসাহ দিতেই এই পরিকল্পনা করেছে ইউটিউব।

কোম্পানির তরফে জানানো হয়েছে, প্রতি মাসে ইউটিউব শর্টসের এনগেজমেন্টের দিকে নজর রাখবে কর্তৃপক্ষ। ক্রিয়েটরদের দর্শক সংখ্যার হিসেবে দেওয়া হবে পুরস্কার মূল্য। হাজারেরও বেশি ভিডিয়ো ক্রিয়েটরদের এই টাকা দেওয়া হবে। কার কনটেন্ট বেশি চলছে, সেদিকে নজর দেবে কোম্পানি। 

তবে এখানেই শেষ হয়ে যাবে না কোম্পানির সঙ্গে ইউজার বা ক্রিয়েটারদের সম্পর্ক। ইউটিউব শর্টসের উন্নতির জন্য ক্রিয়েটরদের থেকে ফিডব্যাক নেবে সংস্থা। সম্প্রতি একটি ব্লগ পোস্টে উৎসাহ মূল্যের কথা ঘোষণা করেছে ইউটিউব শর্টস। কোম্পানির তরফে বলা হয়েছে, শর্টসের মানিটাইজেশনের ক্ষেত্রে এটা প্রথম ধাপ। কেবল ক্রিয়েটরদের জন্যই এই ফান্ড দেওয়া হবে, বিষয়টা তেমন নয়। কেউ চাইলে শর্টসের হয়ে নিজেদের আসল কনটেন্ট তৈরি করতে পারে। তবে তা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে করতে হবে। তাদের জন্যও থাকবে পুরস্কারের ব্যবস্থা। 

চলতি বছরের শুরুতেই নিজেদের প্ল্যাটফর্মে একটা নতুন ফিচার আনে ইউটিউব। যেখানে ভিডিয়ো থেকে অডিও রিমিক্স করার সুবিধা দেওয়া হয়। যা থেকে বিরাট অঙ্কের ভিউয়ারশিপ পায় কোম্পানি। বর্তমানে ইউটিউব শর্টস অনলাইন প্ল্যাটফর্মে একটা বড় নাম। আত্মপ্রকাশের কয়েক মাসের মধ্যেই ইউজারদের মনে জায়গা করে নিয়েছে এই অ্যাপ। টিকটকের বিকল্প হিসাবে ইউটিউব শর্টসকে বেছে নিচ্ছেন অনে্ক ক্রিয়েটর।

শর্ট সৃষ্টিশীল ভিডিয়োর জন্যই ইউটিউব শর্টস অ্যাপ আনে কোম্পানি। গত বছরই বাজারে আসে এই অ্যাপ। পরিসংখ্যান বলছে, বর্তমানে চিনা অ্যাপ টিকটকের সঙ্গে পাল্লা দিচ্ছে শর্টস। কোম্পানির দাবি, দ্রুত সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করছে অ্যাপ। তবে ইউটিউবে মানিটাইজেশন থাকলেও শর্টসে সেই সুবিধা দেয়নি কোম্পানি। এবার ক্রিয়েটরদের এনগেজমেন্ট বাড়াতে সেই পথেই হাঁটল ইউটিউব। 

 

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget